| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। মানুষ ও মানুষের নিরন্তর সংগ্রাম ছাড়া আর কোনো ইতিহাস আমি জানি না। আজন্ম মানুষকে জানি সর্বশ্রেষ্ঠ হিসেবে আর বাকী সব মানি অহেতুক ধুম্রজাল।
জন্মদিনে বেড়াতে গিয়েছিলাম ক্যামব্রিজ। আলাদা পোস্টে তা বলেছি। এবারে বাড়তি পাওনা ছিলো সাদিকের আয়োজনে জন্মদিনের শুভেচ্ছা।
এবছরের কেকটাও ছিল ভিন্ন। সাদা, বরফ ঢাকা বরফ ঢাকা। কাটার পর মনে হলো একটা ছবি তুলে রাখি। আপনাদেরকে কেকটা না খাওয়াতে পারি, ছবিটাও যদি অন্তত: দেখেন। পার্টিতে সামিল করলাম আর কি।
অনেকগুলো গিফট পেয়েছি এবার। আর বেশ কয়েকটা চমৎকার কার্ড।
জন্মদিনের কার্ড ব্যবসার উপর অনেক আগে একটা এ্যাসাইনমেন্ট করেছিলাম। কার্ডগুলোতে সুন্দর সুন্দর কবিতা আগেই ছাপা থাকে। মানুষ এখন শুধু স্বাক্ষর করে দেয়। অনেক কবি এখন কার্ড কোম্পানিতে চাকরি করে। তবে তারা ইংরেজিতে কবিতা লেখে।
আমার বউ আমাকে যে কার্ডটা দিয়েছে তাতে সেও অনেক গুরুত্বপূর্ণ সব কথা লিখেছে। তবে কার্ড কোম্পানির কবির কবিতাটাও ওর মনের কথা নিশ্চয়ই। নতুবা সে কার্ডটা পছন্দ করলো কেন? সেকথা জিজ্ঞাসার প্রয়োজন নেই। আমরা বরং কবিতাটার অংশবিশেষ পড়ি:
Back when I first met you
I just couldn't ask for more
But every day there's something new
for me to thank you for...
Each year you grow more special
and I hope you know it's true,
With every single birthday
I'm just more in love with you.
২|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৯
অতিথি বলেছেন: বন্ধুদের কার্ডে যেসব কথা লেখা তা বুঝাতে হলে কার্ড স্ক্যান করে ছবি দিতে হয়। স্ক্যান করার ঝামেলা থেকে বাঁচতে গিয়ে স্তৈ্রণ হওয়া ছাড়া কায়দা পেলাম না।
৩|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩৪
অতিথি বলেছেন: এখন কতো কথা বলবা!
জানি বন্ধু জানি তোমার....অরূপ মূর্তিখানি.......
ভালো থেকো।
৪|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩৭
শাহানা বলেছেন: কেকটা আসলেই খুব সুন্দর, আর আপনার ক্যামেরার পিকচার কোয়ালিটি।
শুভ জন্মদিন, দেরিতে হলেও...
৫|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৫৬
অতিথি বলেছেন: শুভেচ্ছা লইবেন ।
৬|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৫:০৩
কনফুসিয়াস বলেছেন: কার্ডের লেখাগুলা কিন্তু খুব ভালো হয়।
ঠিক কার্ডটা খুঁজে নিতে পারলে অনেক ক্ষেত্রেই নিজে লেখার দরকার হয় না।
ফানি মনে হইতে পারে- কিন্তু ছোট্ট কথায় মনের ভাবটা খুব সুন্দর প্রকাশ পায় ওখানে। সাহিত্যের একটা আলাদা ধারা হইতে পারে যেগুলা সহজেই।
আপনি কি বলেন?
৭|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৫:৩২
অতিথি বলেছেন: ঠিক লাইনে আছেন কনফু।
তবে সাহিত্যের ধারা নয়, সাহিত্যিকদের দিয়েই লাইনগুলো লেখানো হয়।
লাইনগুলো এমনভাবে লেখা হয় যাতে জ্যোতিষির রাশিফলের ভবিষ্যদ্্বাণীর মত অনেক মানুষের সাথে মিলে। এ এক বিরাট ইন্ডাস্ট্রি।
বাংলাদেশে আজাদ প্রোডাক্টসের আজাদ মিয়াও অনেক সাহিত্যিকরে দিয়া চরণ লেখায়ে নিয়ে কার্ড বানাতো।
কালপুরুষ যদি কার্ড কোম্পানি দিতেন তবে ভালো মনের কথা লিখতে পারতেন। কার্ড ব্যবসায় লাভ কিন্তু অনেক। প্রায় 50% মুনাফা।
সে যাক জন্মদিনের বাণিজ্য নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য ছিল না।
৮|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৫:৩৩
অতিথি বলেছেন: শাহানা, আপনাকেও ধন্যবাদ।
৯|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৪
হিমু বলেছেন: হুঁ বস। ভালো বুদ্ধি দিয়েছেন। বউপাগলাদের জন্য কবিতা লেখা শুরু করবো এখন থেকে। কিছু ফাঁকা কার্ড কিনে বসে যেতে হবে রাস্তায় মোড়া নিয়ে। কোথায় বসলে ভালো হয়?
১০|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২২
রাগ ইমন বলেছেন: আরেক বার শুভেচ্ছা।
কার্ডের ব্যবসা আমাকে দিয়ে কি হবে?
তাইলে দাঁতের ব্যবসা ছেড়ে দিব।
আপনার বউকেও শুভকামনা !এত সুন্দর কথা গুলো !!! প্রেম অটুট থাকুক!!!!
১১|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২৩
কনফুসিয়াস বলেছেন: বাহ, এইভাবে চিন্তা করি নাই। জ্যোতিষবিদ্যার মত কমন কিছু লেখা, যা প্রায় সবার সাথে মিলে।
হুমমমম।
১২|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২৩
রাগ ইমন বলেছেন: হিমু,
জয়েন্ট ভেনচার? আমি, কালপুরুষ আর আপনি........নিউ মার্কেটের সামনে...
১৩|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮
হিমু বলেছেন: ইমন ভাই,
সালাম নিবেন। আশা করি ভালো আছেন। দাঁত তুলতে তুলতে আপনি অমানুষ হয়ে গ্যাছেন। আপনার বেওছার প্রস্তাব খতিয়ে দেখলাম, ব্যবসায় তো মার খাবোই, উত্তেজিত কার্ডলোলুপ জনতার হাতেও পিটানি খাইতে পারি।
প্রথমত কালপুরুষ অত্যন্ত রোমান্টিক চরিত্রের লোক, কাজেই ব্যবসা শুরুর কয়েক ঘন্টার মধ্যে উনি নিউমার্কেটে মেয়ে দেখতে বেরিয়ে পড়বেন। কাউকে কলা বা ফুচকা খাইয়ে পটিয়ে ক্যাবে চড়ে হাওয়া খেতে বেরিয়ে যাওয়া উনার জন্য মামুলি ব্যাপার।
আপনি দাঁতটাঁত তুলেন, কাজেই আপনি কোন অন্যায্য দাবি করলে ভয়ে কিছু বলতে পারবো না। যদ্দূর মনে হচ্ছে, এই জয়েন্ট ভেঞ্চারে একা খেটে খেটে আমার শরীরের জয়েন্টগুলি খুলে যাবে।
অতএব ... আসেন নিজের পিঠ নিজে খাউজাই।
১৪|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৪৩
সারিয়া তাসনিম বলেছেন: ইমন
সব জায়গায় মাথা গলানো বন্ধ কর ডিয়ার !!
শোমচৌ
কবিতাটা আর কেকটা দুইটাই চরম সুন্দর !!
১৫|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৫২
মাশীদ বলেছেন: বাহ! দারুণ তো!
১৬|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
উৎস বলেছেন: শুভ জন্মদিন শোমচৌ। ছবিতে টাইম ম্যাগাজিন এবং কিছু বই উকি দিচ্ছে দেখা যায়, জন্মদিনের টেবিলে।
১৭|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৩৪
রাগ ইমন বলেছেন: আমি অমানুষ হইসি, এইটার প্রমাণ দেন, নাইলে দাঁত খুইলা নিমু। আচ্ছ া , মিষ্টি কইরাই খুলুম, বি না ফি তে।
আমি কি ধরনের অন্যায্য দাবী আজ পর্যন্ত আপনার কাছে করছি? খালি গল্পের গতি বাড়াইতে কইসি!!! আরে , ঐ টাতো জন স্বার্থে , বেবাকতে ঘটনার শুরু ভুইলা যাইতাসে, তাই!!!!
না ভাই, এই ভাবে ঢালাও অভিযোগ ঠিক না!!!!
১৮|
০৫ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৪১
রাগ ইমন বলেছেন: সারিয়া,
তোমার কথা শুনলাম। মাথা অফিসের কাজে ব্যস্ত, অবসরে তোমার কোলে ন্যস্ত!!! 
১৯|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৪১
কালপুরুষ বলেছেন: শোমচৌ,
ধন্যবাদ কার্ডের আইডিয়াটা দেবার জন্য। আমার দুঃখ আমার বউ জীবনেও আমারে কোন কার্ডদেয় নাই। রহস্য কি জানিনা। অবশ্য আমি দিছি বহুজনকে। তবে নিজের বউকে একটা কার্ডও কোনদিন দেই নাই। শোধ বোধ।
তবে আমি নেপাল, চীন আর ব্যাংকক থেকে অনেক কার্ড পেয়েছি। রেগুলার ব্যাসিস। পরের দিকে আমি পাঠানো ছেড়ে দেয়ায় ওরাও পাঠানো বন্ধ করে দিছে। কারণ কার্ডেগুলোতে এতো বেশী হার্টের ছবি থাকতো যে আমার হার্ট বাঁচানো মুশকিল ছিল। দিন দিন হার্ট দুর্বল হয়ে যাচ্ছিল। তাই নিজের উদ্দ্যোগেই নিজের হার্ট বাঁচালাম। এখন হার্ট খুব ভাল আছে।
২০|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৪৩
অতিথি বলেছেন: খাইছে ! হেপি বাড্ডে !
২১|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৫৭
অতিথি বলেছেন: Happy Birthday and Happy Friendship Day
Because now is 12:57
so now is not your birthday,
your friendship day........
২২|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:০২
শাওন বলেছেন: ওনার জন্মদিন 28জুলাই । আজ না ।
)
২৩|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:০২
ঝরা পাতা বলেছেন: ফুলটা কি বাদ পড়ে গেল? এই যে যততম জন্মদিন ততটা লালগোলাপ এইরকম একটা ফ্যাশনও খুব চাল্লু আছে।
২৪|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:১১
কালপুরুষ বলেছেন: হিমু,
আমারে পথে নামাইস নারে ভাই। লগে লগে রাখিস। দরকার হইলে খোটার লগে বাইন্দা রাখিস। মাইয়ারা আমারে বিপথগামী করলে ইমনের ব্যবসা লাটে উঠবো।
২৫|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:৩৩
কালপুরুষ বলেছেন: হিমু,
ভাই আমারে খোটার লগে বাইন্দা রাইখো। আমি যামু না। একটু নড়া চড়া করুম না। তোমারেই মাইয়াগো লগে পাঠামু। কালো ক্যাবে না। হলুদ ক্যাবে। ্এসি ভালো কিনা জাইনা তবেই উঠায়া দিমু। পটানোর দায়িত্বটা না হয় আমারই থাকলো। ঘুরানোর দায়িত্বটা তোমার। আর কার্ড বিক্রির দায়িত্ব ইমনের। তয় তুমিতো একটা লইয়া যাইবা গা। দোকানে যে আরও মাইযা গিজ গিজ করবো হেইগুলা কই যাইবো। ইমন তো একলা সামলাইতে পারবো না।
২৬|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:৪৭
অতিথি বলেছেন: আমি ছিলাম না আর সবাই দেখি ব্যবসা বিনোদন করে যাচ্ছে।
যাক ব্যবসা পাতানোর আগেই কাজিয়া করেন না। যখন দোকানের খুটা গাড়বেন তখন পরামর্শের জন্য আমার কমিশনটা আলাদা করে রাখবেন।
ধন্যবাদ।
২৭|
০৫ ই আগস্ট, ২০০৬ রাত ১০:৪৮
অরূপ বলেছেন: শুভ জন্মদিন
২৮|
০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:২৫
অতিথি বলেছেন: শুভ জন্মদিন শোমচৌ ।
২৯|
০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৩৮
অতিথি বলেছেন: ব্যবসা করবো! চালান খাইয়া বইয়া থাকবো! আমিতো পয়সা দিমুন া!
শোমচৌ - জন্মদিনের শুভেচ্ছা রইল।
৩০|
০৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৪২
অতিথি বলেছেন: ধন্যবাদ অরূপ, রেজওয়ান ও কৌশিক।
কৌশিক, পয়সা না দিলে ওদের ব্যবসা হবে কি করে। দেন, মূলধন তো লাগবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:২৪
অতিথি বলেছেন: তোমার বন্ধুরা যে কার্ড দিয়েছে, তার কথা কিছু বললে না যে!! স্তৈ্রণ আর কাকে বলে...হাহ !!!