| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ ব্লগে দেখলাম সিরিজের হেভি দাম। নামি দামি সব ব্লগারেরই হিট সিরিজ আছে। অমিদার সুপারহিট হাবিজাবি সিরিজ, শোমচৌ'র লাবন্যময়ি লুৎসিয়ানা, কৌশিকদার আগুনের পরশমনি...
তো এসব দেখে আমারো খায়েস হল সিরিজ লেখার... গুরুজনদের পদাঙ্ক অনুসরণ করা আর কি। কিন্তু সমস্যা একটাই। অমিদার মত বর্ণাঢ্য অতীত বা শোমচৌ'র মত লেখার হাত কোনটিই নেই আমার। কৌশিকদার মত সার্টিফাইড (বাই শুভ) সেলসমেন হলেও হয়ত কিছু করা যেত, কিন্তু তাও নয়।
কি করা যায় ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হল প্রিয় পত্রিকা যাযাদির কথা। 'পাঠকই যার লেখক, লেখকই যার পাঠক'। আইডিয়াটা মনে ধরেছে ... সবার অংশগ্রহনই হবে এই সিরিজের বিশেষত্ব।।
সিরিজটার নাম হবে 'তর্ক - বিতর্ক'
ব্যাপারটা এ রকম - প্রতি সাপ্তাহে তর্ক-বিতর্ক'র জন্যে একটি বিষয় ধার্য করা হবে। পক্ষে-বিপক্ষে সবাই নিজ নিজ মতামত জানাবে, আর সপ্তাহান্তে পুরো আলোচনার সারসংক্ষেপ নিয়ে একটি পোস্ট করা হবে।
আপাতত: কয়েকটি টপিক চিন্তা করে রেখেছি, কিন্তু যেহেতু পাঠকই এখানে লেখক, টপিকও সাজেস্ট করাও সবার জন্য উন্মুক্ত। তবে বিতর্কযেন রেষারেষির পর্যায়ে না পরে, সেদিকে খেয়াল রাখা চাই।
তর্ক বিতর্কের নিয়ম শুধু একটিই - কোন ব্যাক্তিগত আক্রমন করা যাবেনা।
(পারতপক্ষে মন্তব্য সেনসর না করার চেষ্টা করা হবে।।)
এ ব্যাপারে আপনাদের সাজেশন দিন।
২|
২৯ শে জুন, ২০০৬ সকাল ৯:০৬
অতিথি বলেছেন: এরকম বিতর্ক আয়োজন করার জন্য আগে আমি অনেককে ফুঁসলেছিলাম। কেউ গা করেনি। যাক দূরের কণ্ঠস্বর বিনা উস্কানিতেই মাথা বাড়িয়েছে।
বিতর্কে দরকার পক্ষ-বিপক্ষ। কিন্তু পক্ষ-বিপক্ষ যা নিয়ে তর্ক-বিতর্ক করবে সেই প্রতিপাদ্য বিষয়টিও গুরুত্বপূর্ণ।
বিপরীত দু'টি বিষয় নিয়ে তর্ক চলতে পারে।সে হবে স্কুল পর্যায়ের কথা কাটাকাটি। যেমন পাহাড় না সমুদ্র কোনটি ভালো। নারী-পুরুষ, ছাত্র-শিক্ষক, স্বামী-স্ত্রী, জীবাত্মা-পরমাত্মা, শহর-গ্রাম, বাস-ট্রেন, ইত্যাদি বনাম-বনাম বিষয়গুলো।
এগুলো এগিয়ে টেলিভিশন আশীর্বাদ না অভিশাপ, কম্পিউটার গেম মস্তিষ্ক গঠনে সাহায্য করে না সময় নষ্টে, এরকম বিতর্কও হয়।
তবে বিতর্কের দ্্বন্দ্বসূত্র ঠিক করলে তখন বিতর্ক অনেক অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। সেজন্য প্রথমে একটা দ্্বন্দ্বসূত্র ঠিক করতে হবে। তারপর সবাইকে বলতে হবে এর পক্ষ-বিপক্ষে তর্ক করার জন্য তারা দ্্বন্দ্বসূত্রটিকে সুষম করে নিতে পারেন। যাতে সূত্রটিকে কোনো বিশেষ একদিকে দুর্বল মনে না হয়।
অর্থাৎ সূত্র যদি এরকম হয় যে, "ছাত্ররাজনীতিই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের অধ:পতনের কারণ"।
তখন কেউ বলতে পারেন যে, ঐ সূত্রে অন্যতম (বা প্রধান) শব্দ যুক্ত করে সূত্রটিকে অধ:পতনের অন্যতম কারণ করা যেতে পারে। তারপর একজন পক্ষে অন্য একজন বিপক্ষে যুক্তি দেবেন।
মন্তব্যে যদি একজন আগেই বলে নেন যে প্রথমে পক্ষে আমি লিখছি। তবে তার বক্তব্য লেখা পর্যন্ত আরেকজন অপেক্ষা করতে পারেন। তেমনি বিপক্ষের জন বলে নিলেই হয় যে পরবর্তী যুক্তি আমি দিচ্ছি। তাহলে একজন পোস্ট করতে করতে অন্যজন পোস্ট করে গ্যাঞ্জাম বাধাবে না।
দ্্বন্দ্বসূত্র বানানোর দায়িত্ব দূরের কণ্ঠস্বরকেই নিতে হবে। ব্লগে কোন বিষয়গুলো জনপ্রিয়তা ভাবে সে সম্পর্কে তার ধারণা নিশ্চয়ই হয়েছে। তবে কিভাবে দ্্বন্দ্বসূত্র বানানো যায় তা যদি বিস্তারিত জানতে চান তবে বিরূপাক্ষ পালের রচিত দ্্বন্দ্বসূত্র বইটি পড়ে দেখতে পারেন। বিতর্ক বিষয়ক আরো অনেক বইও আছে তার সাহায্য নিতে পারেন। তবে তা না নিলেও চলবে।
(মূল লেখার চেয়ে আমার মন্তব্যই বেশি বড় হয়ে গেল কিনা বুঝতে পারছি না।)
৩|
২৯ শে জুন, ২০০৬ সকাল ১০:০৬
কালপুরুষ বলেছেন: শোমচৌ,
আমি আপনার সাথে এক মত। আপনার গঠনমূলক ও যুক্তি সমৃদ্ধ মন্তব্যের ভীষণ ভক্ত আমি। কারণ সবাই এমন স্বচ্ছ ও জোড়ালো ভাবে তাদের মত প্রকাশ করতে পারে না। আপনি সেটা অনায়াসেই করতে পারেন। এবং সেগুলোতে যথেষ্ট চিন্তার খোরাক থাকে। আর আপনার লেখার তো তুলনাই হয়না। প্রোফেশনাল টাচ থাকে আপনার লেখাতে।
৪|
২৯ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: অভিনন্দন। আপনি শুরু করুন। এটা গঠনমূলক হবে নিঃসন্দেহে। আপনার চিন্তিত যেকোন একটা বিষয় নিয়ে শুরু করুন। তবে আপনাকে একটু কস্ট করে প্রত্যেককেই তাদের ইনডিভিডুয়াল পোস্টে গিয়ে একটা রিকোয়েস্ট করে আসতে হবে।
বিষয়টার প্রারম্ভিকে - কিছু লেটেস্ট চিন্তা ও ক্লু ধরিয়ে দিতে পারেন।
৫|
২৯ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: শুুরু করে দেন । আমরা আছি আপনার সাথে ।
৬|
২৯ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
অতিথি বলেছেন: শোমচৌ,
আপনার আইডিয়া চমৎকার।
কিন্তু পক্ষে-বিপক্ষের ব্যাপারটা কি ইমপ্লিমেন্টেবল?
আপনিই না হয় একটি আকর্ষনিয় টপিক সাজেস্ট করুন।
৭|
৩০ শে জুন, ২০০৬ ভোর ৪:০৬
হযবরল বলেছেন: শুরু করুন দারুণ আইড়িয়া । টপিকস মাথায় আসলেই হাজির হয়ে যাবে।
৮|
৩০ শে জুন, ২০০৬ ভোর ৪:০৬
অতিথি বলেছেন: ভাইজান, এই বোলোগে আমার স্বল্পকালীন অভিজঞতা বলে, এখানে অনেক মাথানষ্ট মামুজান আছে, যারা কেউ কথা কিছু একটা কইলে ভালা কইলো না খারাপ কইলো হেইডা না বুইঝাই ফাল মারে। আগ বারাইয়া দুইতিন লাইন জঞান দিবার আহে। আপনের শান্তিতে বাচনের ইচ্ছা থাকলে এই বিদঘুটে আইডিয়া মাথার থন নামান।
৯|
৩০ শে জুন, ২০০৬ ভোর ৪:০৬
হযবরল বলেছেন: চোর ভাই হক কথা কইছেন। ঠিকমত পোস্ট না পড়ে শুধু বিরোধিতার জন্য বিরোধিতাও এখানে চলে। বাট ইটস ওকে , মুক্ত বিশ্বে এটাই স্বাভাবিক। দুরের চেষ্টা আশা করি সফল হবে , তার সদিচ্ছার প্রতি শুভকামনা রইল।
১০|
৩০ শে জুন, ২০০৬ ভোর ৫:০৬
অতিথি বলেছেন: ভালো আইডিয়া। প্রথমে একটা হালকা টপিক দিয়েই শুরু হোক। যেমন আমার একটা আইডিয়া:
"ব্লগিং পুরা ফালতু একটা আইডিয়া। কি কচুটা হইছে এতগুলা ঘন্টা এইখানে ব্যয় কইরা?"
পক্ষে, বিপক্ষে কে গাইবেন লাইন ধরতে পারেন।
১১|
৩০ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬
কালপুরুষ বলেছেন: আমি বিপক্ষে।
১২|
৩০ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬
আরাফাত রহমান বলেছেন: বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতি পক্ষ ও আজকে যারা শুনছেন। সঙ্গত করণেই আমি উক্ত বক্তব্যের পক্ষে অবস্থান করছি। ইত্যাদি ইত্যাদি ........
মানে আমি পক্ষে বিতর্ক করব।
১৩|
৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: বিপক্ষ।
১৪|
৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: উহ, পক্ষও হতে পারি।
আসলে আমি নিয়মতান্ত্রিক বিতর্কে খারাপ! যার যখন পয়েন্ট দরকার হবে ধার দিব! 12 নম্বর প্লেয়ার।
১৫|
৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: আমি সময় পাইলে 2 পক্ষেই কিছু কমুনে।
১৬|
৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
আরাফাত রহমান বলেছেন: বক্তব্যের পক্ষে একজন একটা পোস্ট করুন। তারপর শুরু হোক বিতর্ক।
১৭|
৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
মাধবী বলেছেন: পক্ষে 33.0%
বিপক্ষে 33.0%
বোঝা যাচ্ছে নাঃ 34%
১৮|
৩০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: সাদিক মোহামমদ আলমের আইডিয়ার..
পক্ষে... 40%.....অফিসের কাজে ফাঁকি দেয়া, পড়াশুনায় ফাঁকি, অহেতুক শত্রু সৃষ্টি, ঘরে বউয়ের গঞ্জনা, পরিবারকে সময় না দেয়া, দরকারী কাজ পড়ে থাকা, ফালতু পোস্ট দেখা, প্যাচাল শোনা..ইত্যাদি ইত্যাদি
বিপক্ষে..60%...নতুন সৃষ্টি(গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, গান, রম্যচনা, সায়েনস ফিকশন..যা পয়সা দিয়ে কিনতে পাওয়া যেতো না), নতুন বন্ধুত্ব, নতুন কিছু জানা, অলস সময়কে কাজে লাগানো, মাঝে মাঝে মানবতার সেবা করা..ইত্যাদি..ইত্যাদি
১৯|
০১ লা জুলাই, ২০০৬ রাত ৩:০৭
অতিথি বলেছেন: হালকা কিছু দিয়ে শুরু করতে পারেন বা ভারি একটা সাজেশন দেই:
ইংরেজী মাধ্যম, স্কুল আর মাদ্রাসা বোর্ড--দেশে প্রচলিত তিনটি ধারার শিক্ষা ব্যবস্থা অপ্রয়োজনীয়। এগুলো অহেতুক বিভাজন সৃষ্টি এবং অবিচারের রাস্তা প্রশস্ত করছে।
প্রশ্নটা বেশি গুছিয়ে করতে পারি নি, কিন্তু এই নিয়ে বিতর্ক মজার হতে পারত।
আবার, দেশের বদনাম প্রচার করা নিয়েও হতে পারে। হ্যা, দেশে অনেক সমস্যা। কিন্তু বর্হিবিশ্বে আমাদের অর্জন আর সম্ভবনার কথা বলার চেয়ে এগুলো প্রচার করায় কি সুফল বেশি? সুন্দর সমাধানের রাস্তা কি ওটাই? এগুলো প্রচার না করলে কি ভন্ডামি হবে?
আবার হতে পারে: নতুন প্রজন্মকে নিয়ে তর্ক। আমার ধারণা এখনকার প্রজন্ম খুব ইতিহাস, রাজনীতি এবং সামষ্ঠিক স্বার্থের কথা চিন্তা করার ব্যপারে বিমুখ। এর মূল কারণ এবং প্রতিকার নিয়ে বিতর্ক হতে পারে।
সুন্দর একটা সেশনের আশায়!
২০|
০১ লা জুলাই, ২০০৬ ভোর ৬:০৭
কালপুরুষ বলেছেন: আমার একটাই কথা, ব্লগে না এলে আমার এমন করে লেখা হতো না। এতো মানুষের ভালবাসা, শ্রদ্ধা, ভক্তি কিছুই পেতাম না। আমি কে? কি? কেউ জানতেই পারতো না। উলটো আমিও এত বিচিত্র ও ভার্সাটাইল মানুষের সন্ধান পেতাম না। এখানে প্রাপ্তিকেও পাওয়া আর প্রাপ্তির সূত্র ধরে কিছু আলোকিত মানুষের সানি্নধ্যে আশাও বিরাট অর্জন। তাই এই ব্লগ আমার কাছে একরকমের আশীর্বাদ। আমাকে নির্মল আনন্দ ও লেখায় উৎসাহ যোগান দেবার কারণে আমি ব্লগ সাইটের প্রতি কৃতজ্ঞ।
২১|
০১ লা জুলাই, ২০০৬ সকাল ৭:০৭
অতিথি বলেছেন: অসংগতকারণে আমি এর বিপক্ষ অবলম্বন করছি না। এই বিতর্কে এই ব্লগে বসে করে এর গ্রহণযোগ্যতা প্রথমেই ফালতু প্রতীয়মান করা হয়েছে।
সুতরাং ব্লগে আসলেই সময় নস্ট হচ্ছে এটা আমরা বলতে পারি!
২২|
০১ লা জুলাই, ২০০৬ সকাল ৭:০৭
অতিথি বলেছেন: এ বিষয়ে নতুন করে পোস্ট দিচ্ছি। ওখানেই হবে তর্ক বিতর্কের আয়োজন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০০৬ সকাল ৮:০৬
অতিথি বলেছেন: হট টপিকগুলো হট কেইকের মত চলে যায়। তর্ক বিতর্ক যা হওয়ার ওখানেই হয়। এই যেমন ব্লগে এখন মাহবুব মোর্শেদের ব্লগে কম/বেশি/সমবয়সী বউ নিয়ে তক্কাতক্কি চলছে। এর আগে শোমচৌ এর ব্লগে একটা বিতর্ক চলেছে। আলাদা করে বিষয় ঘোষণা দিয়ে তর্কে নামার মত ফর্মাল ব্যপারে জনগণ কতটুকু আগ্রহী হবে আমি নিশ্চিত না। তবে আপনি বিশেষ কোন ব্যপারে মন্তব্য করে সেই ব্যপারে মতামত আহবান করতে পারেন।