নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

কবিতা: আজকের চর্যাপদ -১

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:১৯





উঁচা উঁচা গর্মণস** তঁহি সিলই শবরী বালী।

কড়ঁই ণীযুতা বেহসা শাহিব গিবত সোণে মালী।।

ণীবেতণ শবরী পাগল শবরী পাঞ্চেশা বীতণ তোহৌরি

নিদে শাহিব উঁচা দালাণঅই ।।



অর্থ:

উঁচু উঁচু গার্মেন্টসে সেলাই করে শবরী-বালিকা ;

নিযুত কড়ির(প্রচুর অর্থের) ব্যবসা করে সাহেব ,গলায় তার সোনার চেইন।

বেতনহীন শবরী,পাগল শবরী, পাঁচ শত টাকা মজুরী

বড় সাহেবেরা উঁচু দালানে ঘুমায়





নগর বাহিরেঁ রে গর্মণস শবরী কুড়িআ

ছোট ছোট জোহ সো শাহিব নাড়িআ ।।



অর্থ:

নগরের বাইরে গার্মেন্টসের শবরী বালিকারা থাকে

বড় সাহেবেরা খুব যত্নে সে সব ঘর এড়িয়ে চলে।



----------------------------------------------

নিরীক্ষামূলক কবিতা । **নতুন শব্দে (গর্মণস=গার্মেন্টস, সিলই=সেলাই, শাহিব=সাহেব/মালিকপক্ষ, ণীবেতন=বেতনহীন) চর্যাপদের বানান রীতি অনুসরণ করা হয়েছে।

চর্যাপদের ইতিহাস, বানান রীতি, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব জানতে

----------------------------------------------

চর্যাপদের মূল কবিতা:



উঁচা উঁচা পাবত তঁহি বসই শবরী বালী।

মোরঙ্গি পীচ্ছ পরহিণ শবরী গিবত গুঞ্জরী মালী।।

উমত শবরো পাগল শবরো মা কর গুলী গুহাড়া তোহৌরি।

ণিঅ ঘরণী সহজ সুন্দরী ।।



অর্থ :

উঁচু উঁচু পর্বতমালায় বাস করে এক শবরী-বালিকা ;

ময়ূরপুচ্ছপরিহিতা সেই শবরী ,গলায় ওর গুঞ্জার মালা।

উন্মত্ত শবর ,পাগল শবর ,গোল করিও না----

তোমার গোহারি , তোমার নিজ গৃহিণী সহজ সুন্দরী ।





নগর বাহিরেঁ রে ডোম্বী তোহারি কুড়িআ

ছোট ছোট জোহ সো বাক্ষ্মণ নাড়িআ ।।

অর্থ :

নগরের বাইরে ডোম্বী তোমার ঘর ।

ব্রাক্ষ্মণরা খুব যত্নে সে ঘর তোমার এড়িয়ে চলে।


সুত্র





মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:২২

রাজসোহান বলেছেন: সেই সময়ের বাংলা ! + :)

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: আমরা যেমন সাধুভাষা ব্যবহার করি এখনো। তেমনি চর্যাপদের ভাষার রীতিতে বর্তমান কালের ঘটনা প্রকাশের চেষ্টা।

২| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৩৯

বনছায়া বলেছেন: চর্যাপদ নিয়ে যার চর্চা তাকে তো নমস্কার করতেই হবে। আর এই সময়ে যে আপনি চর্যাপদের নামটাই সকলের সামনে আনলেন সেটাই একটা বড় ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৪৭

পারভেজ আলম বলেছেন: খাইছে। আপনে এইডা করছেন ডা কি? গর্মণ শব্দটা বানাইলেন ক্যামনে? তবে ভালো লাগছে।++

০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৫৮

স্বদেশ হাসনাইন বলেছেন: ইংরেজি শব্দ ব্যবহার না করে কড়খণা(কারখানা) ব্যবহার করা হয়তো যুক্তিযুক্ত হয় কিন্তু মেসেজটা ঢাকা পড়ে যায়। মিলিয়ন ডলারের বদলে নিযুত কড়ি দিলাম।

আশা করছি পাঠে ভাল লাগবে।

৪| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:২৫

মাহী ফ্লোরা বলেছেন: প্রথমে তো পড়তে গিয়া ভাবলাম,আপনে ভুল পদ লিখসেন কোন বুদ্ধিতে!পরে দেখি ঘটনা ভিন্ন।ভাল লাগলো।+++

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: প্রথমে একটু ধাক্কা লাগা অস্বাভাবিক না। চর্যাপদ দিয়ে স্যাটায়ার করার স্পর্ধা ্কেউ দেখিয়েছে কিনা জানা নেই:)

ভাল থাকবেন।

৫| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৩২

জাগরূ৪৯ বলেছেন: দূর্দান

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৪৭

নুরুন নেসা বেগম বলেছেন: বন্ধুত্ব নিয়ে জুল ভার্ন এ করা আপনার মন্তব্য খুব ভাল লেগেছে।

দেখি মনে আছে কিনা চর্যাপদ----

আলিএ কালিএ বাঁট রুন্ধিলা
তা' দেখি কাহ্ন বিমনা ভইলা।

কাহ্ন কই গই করিব নিবাস
যো মন গোঅর সো নিবাস।

নিশ্চিত ভুল আছে- ঠিক করবেন কিন্তু!

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৫২

স্বদেশ হাসনাইন বলেছেন: আপনি দ্রুত পড়ে থাকলে চর্যাপদের নতুন সংস্করণটা মিস করবেন :) চর্যাপদের স্টাইলে স্যাটায়ার। আমি নিজেও ভাষা নিয়ে স্বল্পজ্ঞানের। শুধু অল্প কয়েকটা জানা আছে।

===
বন্ধুত্বে নিয়ে জুলভার্নের কমেন্টটি আলাদা পোস্ট করে দিয়েছি:

Click This Link

অনেক ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৫৮

নুরুন নেসা বেগম বলেছেন: চর্যাপদের স্টাইলে স্যাটায়ার, বুঝেছি। চর্যাপদ দেখে ফাঁকে নিজের স্মৃতিও ঝালাই করতে চেয়েছিলাম। ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: বলা হয়নি, চর্যাপদে আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। অন্যতম প্রিয় -

কাআ তরুবর পাঞ্চ বি ডাল
চঞ্চল চীএ পইঠা কাল।।
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ
লূই ভণই গুরু পূছঅ জাণ।।
সঅল সমাহিঅ কাহি করিঅই
সুখ দূখেতেঁ নিচিত মরিঅই।।
এড়িঅউ ছান্দ বান্ধ করণ কপটের আস
সূনু পাখ ভিড়ি লাহুরে পাস।।
ভণইলূই আমহে ঝাণে দীঠা
ধমণ চবণ বেণি পিন্ডী বইঠা।।

-----

সুব্রত অগাস্টিন গোমেজের চর্যাপদের অনুবাদ দেখেছেন? অসাধারণ
http://arts.bdnews24.com/?p=1234

৮| ০১ লা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০০

অন্ধ আগন্তুক বলেছেন: অসাধারণ আইডিয়া আর রূপান্তর হাসনাইন ! ++++++++

০১ লা আগস্ট, ২০১০ রাত ৮:১২

স্বদেশ হাসনাইন বলেছেন: একটা জিনিস শেয়ার করি আপনার সঙ্গে

এই চর্যাপদের আইডিয়াটা আমার নিজেরই ভাল লেগে গিয়েছিল। এতটাই যে চর্যাপদের পংক্তি গুন গুন করেছি সারাটা দিন। শুধু ভেবেছি - সেই শবরী বালিকা আর ডোম্বীরা শত বছর পরে, আজকের সভ্য সমাজে এডপ্ট হয়ে যায় কত সহজে।

অথচ এই পোস্টে সারাদিনে কমেন্ট হাতে গোনা, আর প্লাসও ৪/৫টা। অনেকেই চর্যাপদীয় ঘ্যান ঘ্যান মনে করে ঘুরে গেছে।

ঘটনাটা বোঝার জন্য আরেকটা ১০০% আইডিয়াহীন পোস্ট দিলাম, যেটা হিজিবিজি শব্ট টাইপ করে বানানো, ৩০ সেকেন্ডের ফসল, যেটা আমিও কিছুই বুঝিনা। চাঁদ ঘটিত নাম - লেজেগোবরে চাঁদের পুতুপুতু ।এমন কবিতাকে আমি নিজেও প্লাস দেই না( দেখুন"কবিতা:" বলিও নি টাইটেলে)

সেই গভীরতাহীন পোস্টটি .. ৬ টা প্লাস অতিক্রম করেছে খুব দ্রুত। সবাই অভিনন্দিত করেছে। মন্তব্যগুলোর আন্তরিকতাতেও অবাক হয়েছি।

সেলুকাস কি বিচিত্র মানুষের মন

৯| ০১ লা আগস্ট, ২০১০ রাত ৮:২৬

মাহী ফ্লোরা বলেছেন: সত্যিই বিচিত্র!
তবে এটা ঠিক,যে মানুষ চর্যাপদের মূল্য বোঝেনা,তার প্লাসে কি আসে যায়।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন:
উচ্চাঙ্গ সঙ্গীতের বাহুল্য শ্রোতারা বর্জন করে।এখানে যারা উচ্চাঙ্গ সঙ্গীতের সমঝদার নয়, তাদের পছন্দ কে সম্মান করতে চাই। পরিমিত উচ্চাঙ্গ সঙ্গীত এবং লঘু সঙ্গীতের মিশ্রন করা গেলে ব্যাপকভাবে গ্রহণযোগ্য শিল্প তৈরী করে।


বাবা মা যে সন্তান কে সবচেয়ে কম প্রতিভার মনে করে অনেক সময় সেই সমাজে টিকে থাকে সবচেয়ে বেশী। আবার যার মেধায় বিস্মিত হয়ে আশা করে বেশী, সে ভবঘুরে হয়ে পড়ে থাকে। এখানে ঘটনাটা সেরকম।

১০| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:১৯

নুরুন নেসা বেগম বলেছেন: অনেক ধন্যবাদ। সূত্র দেবার জন্য আরো ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ০২ রা আগস্ট, ২০১০ রাত ২:২৭

অন্ধ আগন্তুক বলেছেন: চন্দ্রগ্রস্থ মানুষ সব ! চাঁদের নেশায় মত্ত !

চর্যাপদকে না জানলে এর অসাধারাণত্ব বোঝার সাধ্যি কার ?
আর আপনার এই আইডিয়া চলুক , চলতে থাকুক ! খুবই ভালো লেগেছে শবরীবালিকা আর ডোম্বিনীর বর্তমানের রূপান্তর !

ক্যারি অন ব্রো ! শুভরাত্রি হাসনাইন !

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১২:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: অন্ধ আগন্তুক। চন্দ্রগস্থ মানুষ শব্দটা ভাল বলেছেন।
রবীন্দ্রনাথের মতো চাঁদের পেয়ালা উপচে স্বর্গীয় মদের ফেনা খেতে থাকুক সবাই।

চর্যাপদের অডিয়েন্স সবাই হবার অবশ্য কথা না। না হলেও অলরাইট। যারা পছন্দ করে তাদের ভাল লাগে - এই আরকি

১২| ১৩ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯

শিপু ভাই বলেছেন: আপনার এই ব্যাতিক্রমী প্রয়াস কে সাধুবাদ।
বিভিন্ন ছন্দ, ভাষার ব্যবহার রীতি নিয়ে আপনার এক্সপেরিমেন্ট আমার খুব ভাল লাগে।
চালিয়ে যান।
+++++++++++

১৪ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১১

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই

১৩| ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৪

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: ভাল লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ .আবুল হোসেন ভাই। ঈদের শুভেচ্ছা

১৪| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

লিলি বিন্‌তে সো্লায়মান বলেছেন:

....কলেজে বাংলা ম্যাডাম লুইপা, কাহ্নপা, চর্যাপদ ইত্যাদি অনেক বলতেন, মুগ্ধ হয়ে শুনতাম।
কিছু কিছু লাইন এখনো মনে আছে.....রামকড়ি বাড়িত্ত বহুত্ত গচ্ছানি আছন্তি; শশুরা নিদ গেল/বহুরি জাগই............
বাংলা লেকচার খাতাটা এখন রেখে দিয়েছি...আমার কলেজ জীবন মনে করিয়ে দি্লেন....।অনেক স্মৃতি...।
চমৎকৃত হলাম পড়ে।আপনার প্রতিভায় মুগ্ধ।প্লাস টু দ্য পাওয়ার ইনফাইনিটি........

২১ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৮

স্বদেশ হাসনাইন বলেছেন: শুধু বলবো। মন্তব্যে +++ এবং কৃতজ্ঞ

১৫| ০৩ রা মার্চ, ২০১১ ভোর ৫:৩৩

ফেরদৌস রহমান বলেছেন: ধন্যবাদ

২১ শে জুন, ২০১২ সকাল ১১:০৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

১৬| ২০ শে জুন, ২০১২ রাত ৩:২০

রেজওয়ান তানিম বলেছেন: ইন্টারেস্টিং

হা হা

২১ শে জুন, ২০১২ সকাল ১১:০৫

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস তানিম

১৭| ২০ শে জুন, ২০১২ রাত ৩:৩৫

নিভা* বলেছেন: এতো আগেও কি গামেন্টস ছিল ভাইয়া ? একটা লাইনের অনুবাদে কি ভুল দেখলাম তাহলে ............

২১ শে জুন, ২০১২ সকাল ১১:০৬

স্বদেশ হাসনাইন বলেছেন:
নিভা, এটা চর্যাপদ নয়।

চর্যাপদের রচনার ফর্ম্যাটে বর্তমান পৃথিবীর যে সেলাই মেয়ে তাদের কষ্টটা বলা হয়েছে।

পুরোটাই নিজের মত করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.