নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় খোলা চিঠিতে আছে। তবে আমি সবসময় সাধারন মানুষ হিসাবে বেচে থাকতে চাই।

অাল ইমাম

আমি সাদামাটা একজন মানুষ, খুবই সাধারন।

অাল ইমাম › বিস্তারিত পোস্টঃ

ক্ষোভ প্রকাশ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

[sb]বাক্য গুলো ব্যবহার করার সময় ব্যক্তিগত হিসাবেই বলিলাম, দয়া করিয়া কেহ ব্যক্তিগত ভাবে নিয়া রক্তবর্ণ চক্ষু নিক্ষেপন করিবেন না।


একটি গ্রামের এক কৃষকের সবজী ক্ষেতে ঐ গ্রামেরই চেয়ারম্যানের গৃহপালিত সম্প্রদায় কিছু ছাগল নষ্ট করিল, এই ঘটনা পরিপ্রক্ষিতে কৃষক আমাদের মাননীয়-সম্মানীত চেয়ারম্যান সাবের কাছে উপযুক্ত বিচার বা কিছু ক্ষতিপুরনের আশার তাহার বাড়ী দিকে রওনা করিল। বাড়ীতে পৌছাবার পর মাননীয়-সম্মানীত চেয়ারম্যান সাবের সহযোগীর (চামচা গোত্রের) সহিত তাহার সাক্ষাত ঘটিলে তাহার উদ্দেশ্য প্রকাশ করিলে মাননীয়-সম্মানীত চেয়ারম্যান সাবের সহযোগী তাহা শ্রোবণ করিয়া বাড়ীর অন্দরে প্রবেশ করিলেন। কিঞ্চিত সময় অতিবাহিত হওয়ার পর মাননীয়-সম্মানীত চেয়ারম্যান সাবের সহযোগী আসিয়া বলিলেন ”চেয়ারম্যান সাব খুবই শোক প্রকাশ করিয়াছেন” ইহাতে কৃষক চেয়ারম্যান সাবের সাথে সাক্ষাত করিবার ইচ্ছা পূনরায় ব্যাক্ত করিলে তাহাকে একটু জোরালো গলায় বলিল ”আরে মিয়া তুমি চাষা মানুষ তুমি কি বুঝিবা? চেয়ারম্যান সাব অনেক বড় শোক প্রকাশ করিয়াছে, যাও মিয়া বাড়ীর দিকে যাও ”।

ছোয়াচে নামক রোগে পাইল আমাদের কৃষকের, সেও শোক পাইলেন এবং অধিক শোকে পাথরে পরিনত হইতে হইতে বাড়ীর দিকে যাইতে লাগিলেন । বাড়ীতে তাহার স্ত্রী জানিতেন না যে, তাহার স্বামী বর্তমানে কঠিন পাথর রূপ লাভ করিয়াছেন। বাড়ীতে পৌছাতেই তাহার স্ত্রী শুধু তাহাকে শুধাইলেন “কিহে তোমাকে যে চাল আনিতে বলিয়াছিলাম তুমি কি চাল আনিয়াছে?.........চাল নাই, এখন আমি কি রান্না করিবো? তোমার মস্তক?” গৃহীনি তখনও বুঝিতে পারে নাই তাহার স্বামীকে জ্বালাইয়া দিতে শুধু মাত্র একটি ম্যাচের কাঠির আগুন প্রয়োজন হইত, বুঝিতে বুঝিতে গৃহিনী পরলোকের দিকে রওনা হইয়া গেছেন।

এই ঘটনায় চেয়ারম্যান সাব শুধু বলিনেন “এটা এক কৃষকের ক্ষোভের বহিপ্রকাশ”।

*************দেশে যাই হইছে বা হচ্ছে বা হবে, যত বড় শোক পান বা না পান, আপনারা কাদুন বা ব্লগ, ফেইজবুকে বড় বড় কাহিনী লেখুন বা না লেখুন, শোকে পাথর হন বা না হন, দয়া করিয়া জনপদে বা এলাকায় কোন গরীবের মালের গাড়ি-রিকসা মানে আমরা যারা ধংস্ব কারার জন্য কোন ইমারত গরতে পারি নাই তাদের উপর কোন ক্ষেভ প্রকাশ কইরেন না। আমি আপনি যারা ”দিন আনি দিন খাই বা দিন আনি মাসে খাই” দয়াকরে তাদের উপর কোন ক্ষেভ প্রকাশ কইরেন না।*******************

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.