নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

সনজিত

এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।

সনজিত › বিস্তারিত পোস্টঃ

শুধু মাত্র একটা উড়ন্ত চুম্বন ই তো!!!

০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩৩

উড়ন্ত চুম্বন দিয়ে দিয়ে চুম্বনের পাহাড় গড়েছি সেই কবেই,
এখনো উড়ন্ত চুম্বন চলে
উড়ে উড়ে যেয়ে আছড়ে পড়ে, সাগর তৈরি হবে অচিরেই
হ্যাঁ সত্যি বলছি
উড়ন্ত চুম্বনের পাহাড় গড়েছি আর উড়ন্ত চুম্বনের সাগর তৈরি হবে না তাই কি হয় গড়তেই হবে
হবেই।

দূরত্ব ছিলো বলেই এতো আয়োজন
দূরত্ব ছিলো বলেই এতো এতো উড়ন্ত চুম্বন
ভাগ্যিস তুমি জানোই না
জানলেই না,
তোমাকে জানতে দেয়া হয়নি বলেই
আমি গড়ে ফেলেছি উড়ন্ত চুম্বনের পাহাড় আর
তৈরী হবে উড়ন্ত চুম্বনের সাগর।

তারপর
তারপর আমি ঠিক একদিন হঠাৎ করে আকাশে উড়ে যাবো
তখন যদি তুমি এইসব পাগলামি জেনে যাও
তবে শুধু একটা
শুধু একটা উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিও আকাশে
যদি ইচ্ছে টা থাকে তোমার,
শুধু মাত্র একটা উড়ন্ত চুম্বন ই তো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
................................................
এই দূরত্ব আসলে দেয়াল নয়, এক মায়াবী সেতু,
ভালোবাসা বেঁচে থাক কেবল এই বিরহেরই হেতু।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০৪

সনজিত বলেছেন: বেচে থাকুক ভালোবাসা.।.।.।.।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.