| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে ...
হবে হবেই দেখা বিজয়ে"
তোমাকে খুজছে বাংলাদেশ এই স্লোগান নিয়ে এন.টিভি ২০০৫ প্রথম শুরু করে ছিল ক্লোজআপ ওয়ান গানের শিল্পী নির্বাচন। তাদের উদ্দেশ্য ছিল ভাল কিছু শিল্পী প্রতিষ্ঠিত করা। এবং বিচার কার্য্য পরিচালনার জন্য কয়েক জন বিচারক নির্বাচিত করেন তার মধ্যে আহমেদ ইমতিয়াজ বুলবুল , ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, সর্বশেষ পার্থ বড়ুয়া।
এবার ক্লোজআপ-২০০৮ এ আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। এদের বিচার কার্য্য অনেকে দেখেছেন। আবার তাদের মন্তব্যও আপনারা শুনেছে। অনেকের মন্তব্য আবার বিতর্কিত হয়েছে বিগত দিনের মন্ত্রীদের মত।
হয়ত দু'একটি পর্ব প্রচারের পর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। তার আগেই এই বিষয়গুলো ভাবা উচিত।
এবার ক্লোজআপে মানসম্পন্ন তেমন ভাল শিল্পী তুলে আনতে পারেনি।
আবার গুজব শোনা যাচ্ছে কিছু বিচারক ঘুষ খেয়ে তাদের ইচ্ছে মত শিল্পী নির্বাচন করছে।
সাজু তেমন ভাল গায় না। হাত পা ছোড়াছুড়ি কোন গানের পর্যায় পড়ে না। ও যে ধরনের গান করে তা সব পাবলিক গ্রহণ করে না। আর যদি তা এতই জনপ্রিয় হত তবে কুদ্দুস বয়াতিকে সব রকম পরিবশেনায় দেখা যেত।
পার্শ্ববর্তী রাষ্ট্রে ৮/৯ বছর বাচ্চারা এর চেয়ে অনেক সুন্দর গান করে তাদের মেধার পরিমান অনেক বেশি। তাই বলে দেশের গান কে অবহেলা করছি না।
গত দুটি ক্লোজআপে ৯/১০ নম্বর শিল্পীরা আজ ভাল পজিশনে আছে। অথচ আবেগের অন্তর্ভুক্ত হয়ে যারা শিল্পী ১নং নির্বাচন করছে তারা আজ প্রতিযোগীতায় অনেক পিছনে পড়ে গেছে। যেমন- নোলক বাবু।
এবারও সাজুর প্রতি আবেগপ্রবণ না হয়ে সঠিক শিল্পী নির্বাচন করা উচিত। প্রয়োজনে সেরা ১০কেও ফাইনাল রাউন্ডে উপস্থাপন করে ক্লোজআপ-১ নির্বাচন করা উচিত।
*** নোট- গত ক্লোজআপ যদি সঠিক ভাবে নির্বাচিত হতো। তাহলে সেই সব শিল্পীরা আজ প্রথম স্থানে থাকতো।
২|
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
প্রচেত্য বলেছেন: এইটা আপনার ছবি ?
৩|
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২০
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: লেখাটা পূর্ন করেন।
৪|
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২২
কাক ভুষুন্ডি বলেছেন: বাকি অংশ ছুডু এক্টা বিজ্ঞাপন বিরতির পর ![]()
৫|
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
জেরী বলেছেন: সালমা থেকে মুহিন,রন্টি অনেক ভালো গান গাইত..।১ম বারে ও নোলক থেকে রাজীব,সোনিয়া অনেক যোগ্য ছিলো......।
এইবার দেখিই নাই........।
৬|
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৮
জরিণা বলেছেন: পুরো অংশটি সুন্দর ভাবে লেখেছিলাম কিন্ত অটো সেভ দেওয়ার পরও সেভ হয়নি। জানিনা কি জন্য এমন হলে।
*** যে বিষয়টিতে আমার আপত্তি আর তা হলো, এই অনুষ্ঠানে আমরা দর্শক মন্ডলী বিভিন্ন মোবাইল থেকে যে পরিমান এস.এম.এস করি সেই পরিমান এস.এম.এস এর টাকা কোন অসহায় রোগীকে দান করলে বেশ ভাল হতো। কারন আমাদের এস.এম.এস প্রকৃত পক্ষে কোন ভাল শিল্পী তৈরী করতে পারে না। এটা একপ্রকার বাণিজ্য।
৭|
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯
খোলা_আকাশ বলেছেন: মানলাম সাজু হাত পা ছোড়াছুড়ি করে। কিন্তু এটা স্বতস্ফুর্ত ভাবেই হয়ে যায়। পল্লীগীতি ও ভাল গায়।
"পার্শ্ববর্তী রাষ্ট্রে ৮/৯ বছর বাচ্চারা এর চেয়ে অনেক সুন্দর গান করে তাদের মেধার পরিমান অনেক বেশি।"
আপনার এই কথার সাথে মোটেই একমত হতে পারলাম না।
৮|
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
মাহমুদ৬৯ বলেছেন: ফাউল প্রোগ্রাম করে। যেগুলোর কোনো যোগ্যতা নাই সেগুলো ১ম হয়।
৯|
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭
প্রচেত্য বলেছেন: "জরিণা বলেছেন: ...................... কারন আমাদের এস.এম.এস প্রকৃত পক্ষে কোন ভাল শিল্পী তৈরী করতে পারে না। এটা একপ্রকার বাণিজ্য। " - আপনার সাথে একমত
Click This Link
১০|
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
অনুপ্রাস আবীর বলেছেন: সহমত জরীণা
১১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
বি পজেটিভ বলেছেন: আপনি তো ক্লোজ আপের - মহা পন্ডিত - দেখছি! সাজু সত্যিই কি তাই?
১২|
০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
ভেংচুক বলেছেন: আমার বলগ ডা এক্টু গুইরা আয়েন. বেফক মজা পাইবেন
১৩|
০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
ময়ুরবাহন বলেছেন: ভাই এ কী শিল্পী? এই সুন্দরীর তো মডেল হবার কথা । গান শোনা ভুলে গিয়ে হা করে মুখের দিকে তাকিয়ে থাকতে হবে !!!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
ইয়র্কার বলেছেন: তারপর?