| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এরশাদ এর শাসনাআমল দেখেছি। বিএনপি+জামায়েত এর শাসনাআমল দেখেছি। আওয়ামীলীগ এর শাসনাআমল ও দেখেছি। কিন্ত পর্যালোচনা করলে দেখা যায় প্রায়ই সমান। তাই নতুন প্রজন্মের উহা বর্জন করে এখান থকেই তৈরি করতে হবে নতুন প্রজন্মে নতুন দল। যেখানে থাকবে
ক) দুর্নীতি মুক্ত
খ) মাদকমুক্ত
গ) বেকারমুক্ত
পরিচ্ছন্ন একটি সমাজ, সুন্দর একটি দেশ, উন্নয়ন মুলক কাজে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মত শক্তিশালী নেতৃত্ব। সারাদেশের সাধারণ মানুষে আজ এটাই কামনা।
আমাদের শপথ কে আরও দৃঢ় করতে হবে। উপোরক্ত কোন রাজনৈতিক হাতিয়ার হিসাবে আমাদের কে যেন ব্যবহার না করতে পারে। তাদের দৃষিত রাজনীতির স্বীকার আমরা হতে চাইনা। আমাদের দাবী রাজাকারমুক্ত দেশ। দুনীতি, মাদকমুক্ত ও বেকারমৃক্ত সমাজ। লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এখানে এসে সংগতি প্রকাশ করছে। নতুন প্রজন্মের কাছে জোড় আহবান যদি দলীয় মুক্ত ভাবে আপনাদের সংগ্রাম অব্যাহত থাকে তবে আমাদের ১০০% সার্পোট থাকবে। আর যদি এটা দলীয় উদ্দেশ্যে হাতিয়ার হিসাবে ব্যবহার হয় তবে দেশের নতুন প্রজন্ম আপনাদেরকে কখন ক্ষমা করবে না বলে আমার বিশ্বাস। শুভ কামনা রহিল।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
ফলাফল বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
বোকামন বলেছেন:
আপনার উদ্দেশ্যে কিছু কথা-
১) দলমত নির্বিশেষে সকল দলের ভিতর লুক্কায়িত সকল যুদ্ধাপরাধি/ঘাতকদের বিচার দাবী করে এ প্রজন্ম মুক্তিযোদ্ধারা
২) বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী, লক্ষ লক্ষ মানুষের হত্যার সাথে জড়িত কোন দলের রাজনীতি করার অধিকার থাকতে পারে না, তাই জামাত নিষিদ্ধ করতে হবে, তবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের কথা তারা বলছে না।
৩) ট্রাইবুনালের প্রতি আস্হা রয়েছে
৪) দল নিরপেক্ষভাবে আন্দোলন চলবে, কোনভাবেই কোন রাজনৈতিক দলের স্বার্থে নয়
৫) রাজাকার/ঘাতকদের কারনেই গত ৪২ বছর দেশের রাজনীতিতে বিভাজন ছিল, ওদের বিচার শেষ করে জামাতকে নিষিদ্ধ করা হলে দেশের স্বার্থে রাজনীতিতে সকলের একটা সমঝোতার/ঐক্যমতের জায়গা তৈরী হবে
৬) এ বিচার শেষ হলে, দেশের মানুষ যদি তাদের উপর আস্হা রাখতে পারে, তারা পরবর্তীতে অবশ্যই অন্যান্য ইস্যুগুলো সামনে নিয়ে আসবে এবং সেগুলোর সমাধানের জন্য আজকের মতই রাজপথের আন্দোলন গড়ে তুলবে
আমরা ফ্যাসিবাদী নই, ফাঁসিবাদী