নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যায় সহ্য হয়না [জরিনা]

জরিণা

জরিণা › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কোরান নিয়ে মিথ্যা শপথ করায় বাক-শক্তি হারিয়েছেন

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬



পটুয়াখালীতে পবিত্র কোরান নিয়ে মিথ্যা শপথ করায় বাক-শক্তি হারিয়েছেন বেল্লাল নামে এক ব্যাক্তি



পটুয়াখালী প্রতিনধি: পবিত্র কোনআন নিয়ে মিথ্যা শপথ করায় পটুয়াখালীর দিনমজুর বেল্লালের (৩০) বাক-শক্তি বন্ধ হয়ে গেছে বলে তার পরিবার জানিয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কে বেল্লালের বাসা। তিনি তিন সন্তানের জনক। বেল্লালের এ সংবাদ শহরে ছড়িয়ে পরলে শত শত উৎশুক জনতা ভীর করেন তার বাসায়।বেল্লালের স্ত্রী মাহিনুর জানন, গত ১০ থেকে ১২ দিন আগে তার স্বামি স্থানিয় একটি সমিতির মাধ্যমে লটারিতে ৬ হাজার টাকা পান। শুরুতে বেল্লাল বিষয়টি গোপন রাখে। কিন্তু মাহিনুর অন্যদের কাছে বিষয়টি জেনে ফেলেন। স্বামী বেল্লালের কাছে জিজ্ঞাস করলে তিনি মাহিনুরে কাছে অস্বীকার করেন। পরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বেল্লাল ওযু করে পবিত্র কোরান শরীফ বুকে নিয়ে আকলিমা বেগম নামের এক মহিলার সামনে টাকা না পাওয়ার বিষয় অস্বীকার করে। অবশ্য পরে বেল্লাল টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেও জানান তার স্ত্রী।মাহিনুর জানান, এরপর গত মঙ্গলবার রাতে বেল্লালকে স্বপ্নে কোরান শপথ করে মিথ্যা বলার জন্য তওবা ও নামাজ পরার জন্য বলা হয়। কিন্তু বেল্লাল তওবাও করেননি কিংবা নামাজও পড়েন নি। বৃহস্পতিবার সকালে বেল্লাল যথারিতি কাজে যান। সেখানে গিয়ে সে আর কথা বলতে পারছিলেন না। পরে সে বাসায় চলে আসে। বিষয়টি জানা জানি হয়ে গেলে বাসায় অনেকে আসতে শুরু করেন।এমন ঘটনায় পটুয়াখালী চরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হক বলেন, কোরআন শরীফ নিয়ে এভাবে শপথ করা ঠিক নয়। মানুষ ইসলাম সর্ম্পকে না জানান কারণে এমনটি করে থাকে। বেল্লালের বাক-শক্তি হারানোর বিষয়টি অলৌকিক বা আল্লাহর মোজেজা হতে পারে বলেও মনে করেন তিনি।



তথ্য সূত্রঃ Click This Link



View this link

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.