| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাজুক নারীদের বলছি, আপনি যদি লজ্জাবতী হয়ে থাকেন তবে আপনার এই গুনটিই আশেপাশের পুরুষদের কাছে আপনাকে কাঙ্ক্ষিত করে তুলতে পারে। প্রচলিত আছে, চটপটে বাকপটু নারীদের পুরুষরা বেশি পছন্দ করে। নরম স্বভাবের নারীদের পুরুষরা কম পছন্দ করে। তবে অবাক করা বিষয় হচ্ছে জীবন সঙ্গী হিসেবে বেশিরভাগ পুরুষ আসলে লাজুক মেয়েদেরই বেশি পছন্দ করে।
কারণ হিসেবে নিচের বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নিন:
নমনীয়তা: পুরুষ একজন নারীকে তার শান্ত এবং নমনীয় স্বভাবের জন্য বেশি পছন্দ করে। নারীর নমনীয় স্বভাব তাকে আকর্ষণীয় করে তোলে।
একজন নমনীয় স্বভাবের নারী উচ্চ স্বরে চিৎকার, গলাবাজি করেনা। ঘরের বাইরে নমনীয় স্বভাবের পরিচয় দেয় তখন তাকে অনেক বেশি কোমল করে তোলে। একজন নারীর শারীরিক অঙ্গভঙ্গি, কথা বলার ধরণ, চোখের নরম চাহনি পুরুষকে আকর্ষণ করার হাতিয়ার হতে পারে।
ধীরস্থির স্বভাব: আশ্চর্য হলেও সত্য নারীদের কাজ বা চলাফেরার ধীরগতি তাকে আকর্ষনীয় করে তুলতে পারে। একজন নারী যখন নিজেকে শারীরিক বা মানসিকভাবে প্রকাশ করতে সময় বেশি নেবে তখন তা তাকে বেশি আকাঙ্ক্ষিত করে তোলে। এতে সঙ্গীর প্রতি অনুভূতিও বৃদ্ধি পেতে থাকে।
বিশ্বস্ততা: একজন নারীর শান্ত স্বভাব তাকে পুরুষের কাছে বিশ্বস্ত করে তোলে। পুরুষ তখনই নারীর প্রতি আকর্ষণ বোধ করে যখন সে তার কাছে সকল গোপন কথা শেয়ার করতে পারে। পছন্দের পুরুষকে কাছে টানতে আপনার স্বভাবসুলভ সরলতা ও লাজুকতার সাহায্য নিন।
সম্পর্কে আপনার সঙ্গীর গুরুত্ব প্রকাশ করুন: সকল পুরুষ যে কোন সম্পর্কে নিজের আধিপত্য বিস্তার ও তা প্রকাশ করতে বেশি ভালোবাসে। পুরুষরা লাজুক নারীদের বেশি পছন্দ করেন কারণ তারা বোঝেন যে, লাজুক মেয়েদের সহজে নিয়ন্ত্রন করা সম্ভব। পুরুষরা চায় তার নারী সঙ্গীটি যেন তার কথা শোনে, তাকে গুরুত্বের সাথে নেয়, কোন ব্যাপারে অমত হলেও চিৎকার বা রাগারাগি না করে।
দৃষ্টি আকর্ষণ: আরও কিছু বিষয় সম্পর্কে জানতে নিচের লিংকগুলো দেখুন:
* স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল
* মন ভালো রাখার কিছু টিপস
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হায় হায় কি কন ?
আর কপালে যা টুটছিল তাহা নাই তাইলে কইতাছেন ভালাই হইচ্ছে ?
কন্ঠ স্বরে মনে হয় কয়েক ওয়ার্ট বিদ্যুৎ উৎপন্ন হইতো হিহিহি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
লেখাজোকা শামীম বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এক সময়ের লাজুক, সারা জীবন লাজুক থাকবে এমন কোন গ্যারান্টি নাই।