| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেদের প্রতিঃ
সবাই এইটা মনে করে কেন যে যারা পর্দা করতে চায় না বা নারি মুক্তির কথা বলে তারা ইসলাম বিরোধী? নাস্তিক? এমন মনে করার কারন টা কি?? এ পৃথিবীতে নারি পুরুষ সকলেরই সমান অধিকার আছে। কিন্তু আমাদের সমাজে নারীদের নিচু চোখে দেখা হয়। নারীরা বেশি পরতে পারবেনা... বাসা থেকে বের হতে পারবেনা...পরদা করে থাকতে হবে...রান্না করবে...বাসার কাজ করবে...আমি অফিস থেকে কাজ করে আসব আর আমার বউ আমার সেবা করবে... এমন মনে করার কারণ কি??? তারা কি গোলাম??? আমাদের মত চলবে???? নারীদের ওপর যখন অনেক জুলুম হচ্ছিল তখন মহানবি সঃ মানুষকে তাদের কদর বুঝিয়েছেন... তিনি নিজেও তার স্ত্রীদের মেয়েদের অনেক ভালবাসতেন। তার তো কোন ছেলে সন্তান ছিল না??? তাহলে কেন আপনি আপনার মেয়েকে ছেলের থেকে কম করে দেখবেন? কেন তার কথার গুরুত্ব দেওয়া হবেনা?? আপনার কি ভয় হচ্ছে আপনার মেয়ে খারাপ হয়ে যেতে পারে???? সেটা আপনার ব্যার্থতা। আপনার সংস্কার এর মধ্যে ভুল আছে? আপনার বউ তো আপনার গোলাম না। আপনি তো তার স্বামী না। আপনি তার পতি। মালিক না।
মেয়েদের প্রতিঃ
আপনার মনে করবেন না যে বোরকা পড়া বাদ দিলেই বা বাইরে বের হতে পারলেই আপনারা মুক্ত হয়েছেন। আমি মনের মুক্তির কথা বলছি। সবাই দেখছে আপনি মুক্ত কিন্তু আপনি যা ছিলেন তাই আছেন। এমন করিয়েন না। নিজের চিন্তা ভাবনা কে উঁচু করুন। ছেলেদের বিরুদ্ধে কিছু করতে বলছিনা। নিজের জন্য করুন। বোরকা থেকে মুক্তি ই প্রকৃত মুক্তি না। নিজের মনকে মুক্ত করুন। আর সেটা বোরকার সাথেও সম্ভব
©somewhere in net ltd.