নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় বাংলা

প্যাঁক বাবু

দেশকে ভালবাসি।

প্যাঁক বাবু › বিস্তারিত পোস্টঃ

জ্বালো রে জ্বালো
আগুন জ্বালো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

রাজাকার,মুক্তিযুদ্ধের দোসর এদের সমর্থক সবার বিচার চাই।উপযুক্ত শাস্তি চাই।দেশে শিবির জামাত কত জন? ষোল কোটি মানুষদের কি সবাই জামাত?সবাই শিবির?না।কতজন হবে?দশলাখ,বিশলাখ,পঞ্চাশ লাখ?এক কোটিই ধরে নিলাম যান।এই মাত্র এক কোটি সন্ত্রাসীর ভয়ে ভয়ে চলব আমরা বাকি পনের কোটি মানুষ?আমরা যদি কথা বলতে শুরু করি তাহলে কি ওরা পাত্তা পাবে?আমাদের এই ভয়ের কারণেই তো ওরা সাহস পাচ্ছে।ধর্ষণ করছে,রগ কাটছে,খুন করছে।আর আমরা ভয়ে ভয়ে বাসায় বসে আছি।কেন এত ভয়?আমাদের ভয় ওদেরকে এত সাহস দিয়েছে যে যাবজ্জীবন কারাদন্ড পাওয়া রাজাকার কাদের মোল্লা রায় শোনার পর জনসম্মুখে বিজয় চিহ্ন দেখায়।মানে যাবজ্জীবন পাওয়াটা তার জন্য বিজয়।কারণ সে জানে বেচে থাকলেই সে ছাড়া পাবে।এত সাহস কোথা থেকে আসে?আমরাই দিয়েছি সেই সাহস।আমরা যদি প্রতিবাদ শুরু করি এই রাজাকারগুলো দাড়াতে পারবেনা।আসুন না।দেশটার জন্য কিছু করি।দেশের সম্পদ তো অনেক ভোগ করলাম।এবার কিছু একটা করি।আমি কেন করব।বাকি যারা আছে তারা করবে এই চিন্তা বাদ দেইনা।আমি শুরু করি।ওরা সবাই আসবে সেটা ভাবিনা।ভয়টা বাদ দেই।চলুন শুরু করি।

জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.