নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে চাই

অদ্ভুত আঁধার আজ পৃথিবীতে

কিচু বলতে চাই

কিছু বলতে চাই

কিচু বলতে চাই › বিস্তারিত পোস্টঃ

ম খা আলমগিরের ঝাঁকুনি তত্ত্ব

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

আজ সকাল থেকে আর টিভি দেখতে পারছি না। টিভি খুললেই শুদু লাশ আর লাশ এর ছবি আর মানুষের বাচার আকুতি আর স্বজনদের আহাজারি। কারো হয়ত হাত-পা কেটে বের করতে হচ্ছে অথবা জীবিত মেরে ফেলতে হচ্ছে তার পেছনের মানুষগুলোকে জীবিত উদ্ধার করার জন্য। এমন বীভৎস ঘটনা বাংলাদেশে আর কখনও হয়েছে বলে আমার জানা নেই। এই বীভৎস ঘটনার জন্য যারা দায়ী তাদের কোনদিন বিচার হবে না। আমাদের সরকার গুলো বরাবরের মতই কিছু নগদ অর্থ সাহায্য আর সান্তনাবানী শুনিয়ে তাদের দায়িত্ব শেষ করবে। আমাদের অস্ত্র কেনার টাকার অভাব হয় না, কিন্তু এই মানুষদের বাঁচানোর জন্য যন্ত্রপাতি কিনতে আমাদের বাজেট থাকে না। আর হোম মিনিস্টার এর ঝাঁকুনি তত্ত্ব শুনে মনে হইছে আপনার কাছে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

প্রতাপ অভি বলেছেন: ইনি হলেন আমাদের হোল মিনিষ্টার।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

bakta বলেছেন: নির্বিচারে এতগুলি খেটে খাওয়া মানুষের প্রাণ কেড়ে নেওয়া হল । অসৎ উপায়ে,ভেজাল সামগ্রী দিয়ে বিল্ডিং বানানোর খেসারত দিতে হল এতগুলি গরীব মানুষকে । ভাবতেই পারছিনা - এমন হ্য় কেন । কে দেবে এতগুলি মানুষের প্রাণের দাম ? কি দিয়ে পূরণ করবে তাদের স্বজন হারানোর খালি বুক ?

হে ঈশ্বর স্বর্গীয় আত্মাদের দিয়ো শান্তি, আহতদের দিয়ো প্রাণ আর বুক খালি করা মানুষের দিয়ো সহনশক্তি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.