নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলতে চাই

অদ্ভুত আঁধার আজ পৃথিবীতে

কিচু বলতে চাই

কিছু বলতে চাই

কিচু বলতে চাই › বিস্তারিত পোস্টঃ

সবার কাছে আমার কিছু প্রশ্ন?

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলার বাসিন্দা কবিতা ধ্বংসস্তূপের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি নড়াচড়া করতে পারছিলামনা। আমার ডান পাশে এক পুরুষের ওপর ভারি মেশিন পড়ে চ্যাপ্টা হয়ে মারা যান তিনি।“রক্ত গড়িয়ে আমার পিঠ ভিজে ওঠে। পানি মনে করে মুখে দিতেই রক্তের গন্ধ পাই। পরে হাত দিয়ে আমার ব্যাগের পানির বোতল বের করি। অর্ধেক বোতল পানি ছিল।ওই পানি মুখে দিতে গেলেই ডান পাশে চাপা পড়া আরেক ব্যক্তি হাত বাড়িয়ে কেড়ে নিতে চান। না দিলে খামচে শরীরের জামা-কাপড় ছিড়ে ফেলে। হাতের চামড়া তুলে রক্তাক্ত করে ফেলে।”



কবিতা জানান, এখনও ওই মানুষটি ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।



এই মানুষ সৃষ্ট হত্যার কি কোনও বিচার হবে কি? দোষীরা কি শুধু আইনের বেড়াজালে ছাড়া পেয়ে যাবে? আমরা কি শুধু উদ্ধার করেই আমাদের কাজ শেষ করবো, নাকি দোষীদের বিচারের জন্য আন্দোলন করবো?এইভাবে আর চলতে দেওয়া হবে না। ব্লগার ভাইদের অনুরধ করবো সবাই মিলে আমরা যেন দুর্বার আন্দোলন গড়ে তুলি এইসব কুলাঙ্গারদের বিচারের দাবিতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

আদনান আমিন বলেছেন: বড়ই মর্মান্তিক। তবে, বাস্তব হচ্ছে: কত বিচার ৪২ বছর ধরে অপেক্ষায় র‌্ইলো! এই বিচার ৪২ দিন পরে হলেও চলবে। আগে উদ্ধার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.