নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষিত অমানুষ

ফারাবি রাকিব

আমিই অমানুষ

ফারাবি রাকিব › বিস্তারিত পোস্টঃ

নারী

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

৮ মার্চ!
বিশ্ব নারী দিবসের দিনেও নারীরা যে কতটা নিজেদের গুটিয়ে রাখে সেটা বোঝা যায় তখন-ই যখন নারীরা কথা বলতে ভয় পায়,নিজেদের ক্যামেরার সামনে আনতে ভয় পায়!!

১.
প্রথমত কয়েকজন মেয়েকে জিজ্ঞেস করেছিলাম,আপনারা কেন নিজেদের এভাবে গুটিয়ে রাখছেন?
উত্তরঃ আমাদের সমাজে এখনো এমন প্রথা প্রচলন হয়নি যেখানে নারীরা তাদের অবাধ স্বাধীনতা পেয়েছে কিংবা এর মর্যাদা সমাজের মানুষ দিয়েছে! আজকে আপনি একটা ছবি তুলে স্যোসাল মিডিয়ায় প্রকাশ করলে এইটা নিয়ে গ্রামের মানুষরা অনেক কথা বলবে,অনেক ছিঃছাঃ করবে!

২.
ভাইয়া ওখানে কিছু ছেলে বসে আছে দেখতে পাচ্ছেন? ওদিক দিয়ে গেলেই ওরা বিভিন্ন রকম বাজে কথা বলে!
বিভিন্ন ধরণের গান ধরে,ওদিকে কোনো মেয়ে ভয়ে যেতে চায়না!!
ছেলে গুলো কে জানতে চাইলে একটি রাজনৈতিক দলের বলে দাবী করেন মেয়েটি!
তবে একটা কলেজ ক্যাম্পাসে দলবেঁধে যেই ব্যক্তি বা দল বিশেষ যেকেউ হোকনা কেন তাদের যদি ঘটনাস্থলেই শাস্তির দাবী কিংবা প্রতিরোধ করার মত কোনো ব্যবস্থা থাকত তাহলে এমনটা হওয়ার সম্ভবনা কম থাকত!!

৩.
আচ্ছা নারীরা কথা বলতে ভয় পায় কেন?
এমন প্রশ্নের জবাবে আরেকটি মেয়ে উত্তর দিলো,ভাইয়া আমি একাই ওই ছেলে গুলোর প্রতিবাদ করতে যাই,দেখবেন ওরা আমাকে কিভাবে লাঞ্চিত করে! একটা মেয়ে পথে ঘাটে লাঞ্চিত হওয়া কতটা লজ্জার সেটা আপনি বুঝবেন না!!

৪.
নারীর অধিকার" কিংবা ক্ষমতায়নের নামে আমরা নারীদের বৈষম্যের দিকে বেশি ধাবিত করছি! নারীরা নিজেদের টিকিয়ে রাখার জন্য কোনো ধরনের অধিকার লাগে কি?
কোনো পুরুষ কি নারী ব্যতিত সমাজে চলতে পারবে?
যদি না-ই পারে তাহলে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা যা করছি তাই নারী জাতির জন্য বৈষম্য সৃষ্টি করতে সহায়তা করছে!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।

২| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

কানিজ রিনা বলেছেন: সব পুরুষ একই স্থানে বিবেচনা করা উচিৎ
না। অনেক রক্ষক ছেলে আছে তারা প্রতিবাদী
হয়ে উঠলে হাতে গোনা কয়েকজন বদমাইশ
ছেলেকে শায়েস্তা করা কোনও ব্যাপার না।
কিন্তু সদইচ্ছার অভাব। ধন্যবাদ।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: চোখের সামনে ঘটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
নারী অধিকার নামক ফিচার'টা একটাসময় এমনিতেই অপ্রয়োজনীয় হয়ে পড়বে। সময়টার অপেক্ষায়।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: নারী পুরুষ না ভেবে মানুষ ভাবতে হবে।সমতা বিধানে সমদৃষটি গুরুত্বপূর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.