নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষিত অমানুষ

ফারাবি রাকিব

আমিই অমানুষ

ফারাবি রাকিব › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

একটা জিনিস লক্ষ্য করে দেখলাম মানুষের ভিতরে পরিবর্তনের ফলাফল মানুষকেও পরিবর্তন করে দেয়। আর এই পরিবর্তন হয় দুইভাবে।
১. উগ্রতা,খামখেয়ালিপনা, অহমিকাবোধ একেবারেই স্থিরতা, নম্রতা এবং কোমনীয়তায় রুপান্তর হয়ে যায়।
যেমন:- কেউ নন প্র‍্যাক্টিসিং থেকে যখন প্র‍্যাক্টিসিং হয়ে যায়। তার মত কোমল আর কেউ পৃথিবীতে হতে পারে না।
.
২. একটু মেলামেশা, হাসিমুখে কথা বলা, কেউ দেখা করতে আসলে অধিক ব্যাস্ততা সত্ত্বেও কপাল থেকে বিরক্তির ভাব মুছে ফেলা গুনগুলো আমিই আমিই ভাব করা, আত্ম-অহংকারে কাউকে পাত্তা না দেওয়া, সর্বাদা কপালে একটা বিরক্তির ভাব ফুটিয়ে তোলার মত নিকৃষ্ট অভ্যাসে পরিবর্তিত হয়ে যায়।
যেমন:- যখন কেউ পরীক্ষায় মোটামুটি মানের ফলাফল থেকে আকাশ ছোঁয়া ফলাফলে পৌঁছে যায় কিংবা কেউ দীর্ঘদিন বেকার থাকার পরে যখন নতুন একটা চাকরী পায়। তখন তার মত অহংকারী হয়তো দুনিয়াতে আর দ্বিতীয়টি থাকে না।

আমি খুব ভয় পাই দ্বিতীয় প্রজাতিকে। এরা তার আশেপাশের মানুষকে কতটা কষ্ট দিচ্ছে নিজেরাও বুঝতে পারে না।
তাইতো নবী (আঃ), রাসূল (সাঃ) এবং সাহাবার সর্বদা দুনিয়ার খ্যাতি বা কর্মফল নিয়ে উদাস থাকতেন। তাঁরা এই ভয় পেতেন যে, আমার এই দুনিয়াবি সম্পদ, খ্যাতি না জানি আমার ভিতর কখন আত্ম অহমিকার বীজ বুনে ফেলে। নিজেরদের সম্পদ সবসময় দান করার মাধ্যমে খরচ করতেন।
.
আমিও কিছুটা অহংকারী হয়ে যাওয়ার ভয়ে ভীত। তাই আমার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আল্লাহর কাছে চাওয়া হল আল্লাহ যেন মাথা গোঁজার মত জাস্ট একটুকরো ছাদ দেন আর দুই বেলা যেন শুধু ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আর কিছুই আমার চাওয়া নেই। কারণ আমি আমার পরিবারকে অল্পতেই আলহামদুলিল্লাহ বলতে দেখে অভ্যস্ত।
আল্লাহ কবুল করুন সকল নেক আমল। এবং রক্ষা করুন অহংকার নামক সায়ানাইড বিষ থেকে যেটা অন্তরকে পঁচিয়ে শেষ করে দেয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না। "

আল কোরআন( সূরা লোকমান -১৮)

২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো চিন্তা। তবে বিয়ের পর স্ত্রীর উপর অনেকটা সুখ দুঃখ নির্ভর করবে...

৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: বয়সের দোষ।
বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন অনিবার্য।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আরেকবার পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.