| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ছোট মেয়ে বলল, জয় বাংলা জিতবে এবার নৌকা। দু’বছর আগে এমন শ্লোগান শুনা যেত। তখন নির্বাচনে অংশগ্রহণকারী কম ছিল। তখন রাস্তায় এক দলের পোষ্টার ব্যানার দেখা যেত।আমি নির্বাচনের দিন ভোট দেখতে বেরিয়ে ছিলাম। একজনকে জিজ্ঞাস করলাম ভোট কেমন হচ্ছে। তিনি বললেন, একসের টাক্কায়।এখন দৃশ্যপট পাল্টেগেছে।পোষ্টার ব্যানারে সব দিক ভরে গেছে। নির্বাচনের প্রার্থীগণের সমর্থকদের ব্যস্ত সময় কাটছে। বাহারী শ্লোগানে নির্বাচনী পরিবেশ মুখরিত।তবে, জয় বাংলা জিতবে এবার নৌকা- শ্লোগানটি এখন শুনা যাচ্ছে না। অনেক শ্লোগানের মধ্যে এটাও শুনাগেলে ভালো লাগতো।
৫১ টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে জামায়াত ও বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী। যারাই জিতুক আমি চাই শক্তিশালী বিরোধী দল। যেন সরকারি দল অকাজ করে বাধার মধ্যে পড়ে। আর গণভোটে আমি “হ্যাঁ” এর পক্ষে। একটি বড় পক্ষ নির্বাচনে না থাকায় স্বতন্ত্র প্রার্থীরা বেশ কিছু সংখ্যক আসন পেলে অবাক হব না।রাষ্ট্রের অনেক টাকা খরচের নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়া জরুরী।
আওয়ামী লীগের প্রতি অন্যায় হলে তারা রাস্তায় নামলেই হয়। প্রতিবেশী রাষ্ট্র তাদের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে।এ সংক্রান্ত মনমালিন্যে ঘটিত ঘটনায় বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত ক্রিকেট খেলা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। সেই বন্ধু রাষ্ট্রের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারে নামতে পারে। কিন্তু রাস্তায় নামাতো দূরে থাক ফেসবুকও এখন তাদের দখলে নাই। ব্লগে কতিপয় আওয়ামী সমর্থক দেখা যায়। তাদের কাজ আওয়ামী বিরোধীতা থেকে জোরাল নয়।
আওয়ামী লীগের পক্ষে এখন বড় রকমের ক্রাউড লাগবে। সেইটা বাদ দিয়ে তারা এক খুনখুনে বুড়ো নিয়ে পড়েছে। বড় কপালের সেই বুড়ো সব সাফল্যের পর এবার দেশের সরকার প্রধানও হলেন। তাঁর বিরোধীতায় আওয়ামী লীগের ঠিক কিলাভ সেটা আমি বুঝতে পারছি না। আওয়ামী লীগ রাস্তায় নামবে তাদের থেকে কেড়ে নেওয়া ক্ষমতা উদ্ধার করতে। তারা বড় রকমের ক্রাউড সৃষ্টি করলে বুড়ো যেথা হতে এসেছেন সেথায় চলে যাবেন। আরপর আপা তাঁর ছেড়ে যাওয়া নরম গদিতে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। গণভবন আবার তাঁর হাঁস, মোরগ ও মুরগীতে মুখরিত হবে। আপার গদিতে বসতে কোন নির্বাচনের দরকার নাই। আগের নির্বাচনের ফলেই তিরি নির্দিধায় তিন বছর কাটিয়ে দিতে পারেন। তবে গণভোটের আগে আপার ভাইয়েরা কিছু একটা করতে না পারলে পরে আপা সমস্যায় পড়বেন। আপার দল আমার অনেক উপকার করায় তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার বিবেকে বাধে। আমি বলতে চাই দোষ শূন্য কেউ নাই। সুতরাং আপার দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে ভালো হত। আপা দোষ করে থাকলে জনগণ ভোটের মাধ্যমে তাঁর বিচার করতো। দেখা যাক সামনে কি হয়।
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪১
সৈয়দ কুতুব বলেছেন: ভোট চাই ভোটারের , দোয়া চাই সকলের- তারেক রহমান । ![]()
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৫১ টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে।
.............................................................................
এর মধ্যে বাস্তবিক কর্মক্ষম দল কয়টি ?
অস্হির সময়ে ব্যাঙের ছাতার মত দল গজিয়ে উঠা
জাতির জন্য অস্বাস্হ্যকর বিষয় ।
যাদের জামানত থাকবেনা তাদের দল বিলুপ্তর আইন
থাকা উচিত ।