নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

এবারের নির্বাচনের ফল আগামী নির্বাচনে জোট ঘটনের সহায়ক হবে

১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৬



এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দল নাই।ভবিষ্যতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে দল সমূহ জোট গঠনে সাবধানী হবে। সেক্ষেত্রে এবারের নির্বাচনের ফল আগামী নির্বাচনে জোট ঘটনের সহায়ক হবে।আমি ব্যক্তিগতভাবে বিএনপি জোটের জয়ী হওয়া বিষয়ে আশাবাদী। ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে এন্টি আওয়ামী জোট হলে এবারের ভোট এন্টি আওয়ামী জোট গঠনের আসন বন্টনে সহায়ক হবে। এবারের নির্বাচনে যারা জয়ী হবে ভবিষ্যতে বিএনপি জোট থেকে তারা মনোনয়ন পাওয়ার দাবী জানাতে পারবে।এখন পর্যন্ত ভোট সুষ্ট হওয়া একটা আশা ব্যঞ্জক দিক।

এবারের নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য হওয়া আওয়ামী লীগের একটি পরাজয়। কারণ এন্টি আওয়ামী লীগ নির্বাচনে না থাকার পরেও চব্বিশের নির্বাচন আওয়ামী লীগ সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে পারে নাই।নির্বাচনে আওয়ামী কান্ড দেখে আমি তাদের প্রতি বিরক্ত ছিলাম।ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিব যদি সব কিছু ঠিকঠাক মত শেষ হয়। এতে জামায়াত জোট জয়ী হলেও আমি তাদেরকে স্বাগত জানাব। যদিও আমি তাদের বিষয়ে আশাবাদী নই। তবে অনুমান সব সময় সঠিক হয় না।

আপার শেষ আশা নির্বাচনে ভোট কম পড়া। গোপালগঞ্জে ভোট কম পড়ার বিষয়টি প্রতিয়মাণ হচ্ছে। তবে অন্য সকল স্থানে ভোটারের লম্বা লাইন দেখা যাচ্ছে।এবার জামায়াতের ভোট বেড়েছে সেটা পরিস্কার বুঝা যাচ্ছে। তবে তাদের ভোট সরকার গঠন করার মত বেড়েছে সেটা বুঝা যাচ্ছে না। তবে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে চরমোনাই পীরের জয়ের বিষয়ে আশাবাদ।ভোটারগণ এ বিষয়ে বিস্ময় প্রকাশ করছে। কারণ এ পর্যন্ত তাদের জাতীয় সংসদে আসন পাওয়ার কোন রেকর্ড নাই। জামায়াতের সাথে এনসিপি থাকায় তাদের আশাবাদ তুড়িমেরে উড়িয়ে দিচ্ছি না। তথাপি বিএনপির ২৫০ আসন পাওয়ার আশাবাদও তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। সব ঠিক থাকলে অনতিবিলম্বে সকল জল্পণা-কল্পণার অবসান হবে। আমার স্ত্রী বিএনপির পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। বিএনপি জয়ী না হলে তিনি খুব কষ্ট পাবেন বলে মনে হয়। অনাকাংখিত পরিস্থিতির জন্য তাকে মন শক্ত করতে বলছি। কারণ নির্বাচনে জয় পরাজয় থাকে। আমি সরকারি চাকুরী করছি বিধায় আমি আমার মত গোপন রাখার পক্ষে। আমার স্ত্রীকে বলেছি যারাই জয়ী হোক তাদের সাথে আমাদেরকে হাসিমুখে কাজ করতে হবে।যেমন এতকাল আমরা আপার দলের সাথে হাসিমুখে কাজ করেছি। তবে অবসরের পর সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। বিএনপি ক্ষমতায় গিয়ে ভালো কিছু করলে হয়ত তাদের সাথেই যুক্ত হব। কারণ জামাই থাকায় হয়ত তাদের দলে একটা সম্মান জনক পদ পাওয়া যাবে। আর দোষ-ত্রুটির কথা বলা হলে বলব সেটা সবদলে কমবেশী আছে। নির্বাচন সুষ্ঠ করে না আপার দলের বিষয়ে এটা সবচেয়ে বড় বিরক্তি। সেজন্য তাঁর দলে যুক্ত হওয়ার আগ্রহ কম। তবে এখন আমি পুরাপুরি নিরপেক্ষ। আর এখন নিরপেক্ষ থাকাই আমার দা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১১

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত না জিতে গেল ?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: চরমোনাইও জয়ের বিষয়ে আশাবাদী। তবে বিএনপির জয়ের সম্ভাবনা বেশী।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তারেক রহমান একপাল লোক নিয়ে ভোট কেন্দ্রে গেলেন কেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওটা তেমন বড় কোন সমস্যা নয়।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

অপলক বলেছেন: মহাজগত থেকে মনে হয় কেবল ল্যান্ড করছেন। আপনি ধর্ম নিয়ে বলেন, সেটাই ভাল। রাজনীতি নিয়ে এখানে যা বললেন, রীতিমত হাস্যকর।

### আওয়ামীলীগ ও সমমনা দল নেই মানে? বর্তমান বিএনপি তাইলে কি? কয়েকটা টিভি চ্যানেলে বলেছিল, বর্তমান বিএনপির ৪০% ভোট আওয়ামীলীগ থেকে এসেছে। দুধ দিয়ে গোসল দিয়ে ৩৯ জন লীগ নেতা কর্মী বিএনপি তে যোগদান করেছে, যা পত্রিকায় প্রকাশিত হয়েছে।

###যে সবজি অন্যান্য সকল সবজির সাথে ভাল মিশে যায়, সেটা হল আলূ। আলু হবার মানসিকতা যে পরিবারের, তারা ব্যক্তিত্বহীন। চাকুরী জীবনে যারা যেমন, বেকার জীবনে তারা গভীরভাবে আরও তেমন। আশাকরি বুঝতে পেরেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বনামে নাই বেনামে আছে। আর বেনামে থেকে লাভ নাই।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান সফল হবেন বলে আপনি মনে করেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শাসন কাজে তাঁর পারিবারিক শিক্ষা আছে। এ শিক্ষায় আব্বাসীয় খেলাফত চলেছে সাড়ে সাতশত বছর এবং ওসমানিয় সালতানাত হলেছে চারশত বছর। বৃটিশ রাজত্ব তো এখনো কোনমতে টিকে আছে। সুতরাং আমরা তাঁর থেকে ভালো কিছু আশা করতে পারি।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি খুশি নির্বাচন নিয়ে?
আপনার মেয়ে জামাইয়ের দল জিতে গেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: যা চেয়েছি সবটাই পেয়েছি- আলহামদুলিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.