নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রকে কবর দেওয়া আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতি জেনজি ভীষণভাবে ক্ষুব্ধ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৮



বিএনপির জন্য ভোট চাইতে গিয়ে আমার স্ত্রী তাঁর স্বজন জেনজির তোপের মুখে পড়েন। তারা ভাবছে বিএনপি তাদের অপছন্দের আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে সহায়তা করছে। এবার বয়স্করা বিএনপিকে টিকিয়ে রেখেছে। আগামীতে বয়স্ক বেশী মাত্রায় মরে জিনজি ও বয়স্কের অনুপাত কমে আসলে জেনজির ক্ষমতা আরো বাড়বে। বিএনপি বেশী মাত্রায় ভুল করলে জেনজি রাস্তায় নেমে বিএনপিকেও অচিরেই ক্ষমতা থেকে নামাতে পারে। সুতরাং বিএনপির আওয়ামী বন্ধুত্ব তাদের জন্য লাভ জনক নাও হতে পারে।

গণতন্ত্র হত্যা করায় পঁচাত্তরের তরুণপ্রজন্ম আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছিল। আবার গণতন্ত্রের সাথে অসভ্যতা করায় জেনজি আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। তাদের সাথে বিএনপির সখ্যতা জেনজির বিএনপিকেও ছুড়ে ফেলে দেওয়ার কারণ হতে পারে। তখন হয়ত দেখা যাবে বিএনপি-আওয়ামী লীগ একত্রেও জেনজির সাথে পেরে উঠবে না। তখন এর সুবিধা পাবে জামায়াত জোট।

এবারের সংসদে বিরোধীদল হিসাবে জামায়াত যথেষ্ট শক্তিশালী। মোট ভোটে তারা বিএনপি থেকে বেশী দূরে নয়। জেনজির কথা জামায়াত অন্তত দূর্নীতি ও চাঁদাবাজি বিএনপির থেকে কম করবে। আমরা স্বজন জেনজির ভোট কিছুতেই বিএনপির পক্ষে আনতে পারিনি। বয়স্করা মরে গেলে বিএনপির দশাটা কি হবে? সুতরাং জেনজির মন রক্ষায় বিএনপির আওয়ামী লীগের সাথে সখ্যতার চিন্তা বাদ দিতে হবে।ভবিষ্যতে এমনও হতে পারে যে, আওয়ামী লীগ ও বিএনপি একত্রে মিলেও জেনজির মোকাবেলা করতে পারবে না। সুতরাং বিএনপির আওয়ামী লীগ নয় জেনজির কথা মাথায় রেখে পলেসি ঠিক করতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০২

কাঁউটাল বলেছেন: অবশিষ্ট ভারতের দালালদেরকে এবার একে একে চিহ্নিত করতে হবে। চুপ্পুকে সরাতে হবে সবার আগে। আগামীতে পভুপাদ মুদির দেশ ভঁড়ৎকে আর কোন অপকর্ম করার সুযোগ দেয়া যাবে না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো জন্য অপকর্ম করার সুযোগ থাকা ঠিক নয়।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১০

কিরকুট বলেছেন: ভাইজান গায়ে মলম মাখেন । এতো জলদি জ্বলুনি শুরু হলে হবে ? জামাতের ভোট ব্যংকে নতুন সংযুক্তি আওয়ামিলীগ ভোট । এইডা মাথায় রাইখেন ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী ভোট জামায়াতে স্থায়ী হয়ে গেলে আওয়ামী লীগতো জাতীয় পার্টির মত খয়রাতি হয়ে যাবে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪০

রাসেল বলেছেন: আমরা ব্যক্তি ও দলকে ভাল মনে করেই ভোট দেই, পরবর্তীতে সেই ভাল খারাপের নজির তৈরী করে। অবশ্যই আমাদের ব্যর্থতা ব্যক্তি নির্বাচনে- ঐচ্ছিক/ অনৈচ্ছিক। ঐচ্ছিক এর কারণ ব্যক্তি স্বার্থ। নির্বাচনে engineering এর যথেষ্ট সম্ভাবনা থাকে আমাদের এই দেশে, নতুবা এই দেশ গরিব হবে কেন। নিজেকে নিষ্পাপ ভাবা থেকে বিরত হওয়া উচিত, যদি আমরা নিজেকে মরণশীল মনে করি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্বাচনে টুকটাক এদিক সেদিক হয়েই থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.