| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
প্রতিক্ষার অবসানে হে রাষ্ট্র নায়ক
আপনার আগমন হয়েছে এখন
খানিক শান্তির জন্য জনতার মন
আপনার সুশাসন প্রতিক্ষায় ছিল।
হে তারেক রহমান অনেক নাটক
এখানে মঞ্চস্ত হয়। কত অগণন
হতাশায় বাকরুদ্ধ আছে কতজন,
কারণ শাসকগণ ছিল না সুশীল।
নাগরিক কাম্য নয় নিন্দিত আচার
কোন শাসকের থেকে। সেসবে বিরক্ত
জনতায় চায় পাবে নিত্য সুবিচার।
আপনার প্রশাসন থাকুক নিযুক্ত
প্রতিটি মূহুর্ত কাল স্বজাতি সেবায়
নীতির প্রসার হোক প্রীতি জোছনায়।
# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখগ কখখগ ঘঙ ঘঙ চচ
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: https://www.somewhereinblog.net/blog/sonet1971
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: বহুকাল পর সনেট কবিতা পড়িলাম ।