নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরিদহোসেন

always believe the truth.

ফরিদহোসেন › বিস্তারিত পোস্টঃ

জুমমার আহবান

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

জুম্মারদিন আমার সবচে’ প্রিয়দিন।

মসজিদে আসব আমিই সবার আগে

তবে কথাবার্তা যাই আছে

বলব বাড়ির পথে গিয়ে।

দেরিতে এসে বা কাধ ফাঁক করে

কখনো সামনে যাব না, অন্তত জুম্মার দিনে।

পাক পবিত্র নামাজের শর্ত; তবুও কেন

সিগারেট, ঘাম আর মুখের গন্ধে

মসলি¬র জীবন হচ্ছে প্রতিদিন অতিষ্ঠ।

পবিত্র আত্মা! আমি দেখতে পাই না।

তাঁদের অভিযোগও আমি শুনতে পাই না।

তবুও আমার মনে ভয় ভয় লাগে

নামাজের মধ্যে বে-খেয়াল হলে

দোয়া না বদদোয়া কী পাবে বেশি করে?

জিকির ফিকির আর যত ঈমানের কথা

শুনব মন দিয়ে পালনের নিয়ত করে।

আল¬লহর কাছে করি ক্ষমা প্রার্থনা

কবুল হবে আশা করি আমার সব নেক-দোয়া

আর তাতেই তো কমবে আমার

বিগত এক সপ্তাহের যতসব হালকা গুনাহ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১১

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতাটা অনেক ভালো লাগলো ভাই +

হ্যাপি ব্লগিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.