| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ ফরিদুল ইসলাম
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন বাগানের ফুল?
কেন এতো সুভাষ তোমার কেন্দ্রে?
ফুলের পাপড়ির মতো কর্ণ দুটি,
স্বচ্ছ ও পবিত্র তোমার বদনখানি-
তোলপাড় করে তুলে মোর চারপাশ।
কেন উন্মাদ চোখ জোড়া ফেরে না?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন নদীর জল?
কেন এতো শান্ত, কোমল ও আদুরে?
পাহাড়ি নদীর মতো বাঁকানো শরীর
যেন খরস্রোতে বয়ে যাও অবিরত,
মিশ্রিত হয় অমৃত বাঁকে বাঁকে।
কেন দেহতরী ভাসাও তব নদীতে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা সুন্দর হয়েছে। কিন্তু বেশ কিছু বানান ভুল। সংশোধন করে নেবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেন দেহতরী ভাসাও তব নদীতে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
......................................................................
ভাবতে ভাবতে আমাদের দিন চলে যায়,
অথচ উন্নত দেশে , এমন ভাবে জীবনযাত্রা সেট আপ করা
২০/২২ বৎসরে জীবনের ৬০% পার্ট সমাপ্ত করে ফেলে ,
তাই তাদের আউটপুট অনেক আকর্ষনীয় !