নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য তথ্য জানতে ও জানাতে চাই

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সুখ

১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:০৩

দুনিয়ার একটা কঠিন বাস্তবতা হচ্ছে, দুনিয়া কাউকে চূড়ান্ত সুখ এনে দিতে পারে না।
যার একটি ফ্লাট আছে, সে আরেকটি ফ্লাটের স্বপ্ন দেখে। যার একটি চাকরী আছে, সে আরও ভাল পজিশনের আশা করে, ভাল স্যালারির জন্য খাটে। যার সাইকেল আছে সে একটি বাইকের আশা করে, কিংবা প্রাইভেট কারের। যার একটি কোম্পানী আছে, সে স্বপ্ন বুনে আরেকটি কোম্পানী গড়ার। যার একটি স্ত্রী আছে, সে আফসোস করে তার স্ত্রীটা যদি ওমুকের স্ত্রীর মতো হতো!
.
এভাবে দুনিয়ার প্রত্যেক স্তরের মানুষ আপন আপন স্থানে অভাবী। এখানে সবাই সেরাটা চায়; এমন সেরা, যার নেই কোনো সীমা। এটাই দুনিয়ার বাস্তবতা।
.
অপরদিকে জান্নাতবাসীদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন,
خَٰلِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا
'সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না।' [সূরা কাহাফ, ১৮: ১০৮]
.
শায়খ আশ-শা'দী (রহ.) বলেন,
'অর্থাৎ তারা বদলাতে চাইবে না, পরিবর্তন চাইবে না। কারণ, সেখানে তারা শুধু তা-ই দেখবে, যা তাদের অবাক করবে, আনন্দের বন্যা বয়ে দেবে, খুশীর বারিধারা বর্ষাবে। প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে মনে করবে, সে সেরা নেয়ামতই পেয়েছে।'
[তাফসীর আশ-শা'দী]
.
হ্যাঁ, এটাই দুনিয়া এবং আখিরাতের সুখের পার্থক্য। এটাই আসল সুখ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৬ দুপুর ২:২০

সুলাইমান হোসেন বলেছেন: সঠিক কথা বলেছেন ভাই

২| ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুনিয়া এবং আখিরাতের সুখের পার্থক্য।
........................................................................
উপভোগ না করে আপনি কিভাবে সুখের পার্থক্য করলেন ?

৩| ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.