নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য তথ্য জানতে ও জানাতে চাই

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

***মোনাজাত ***

১০ ই জুন, ২০২৬ সকাল ১১:৩২

যেতে যেতে গত হলো কতো রাত-দিন,
হলো না আমার পাওয়া আলোরি দ্বীন।
আখেরে কী দিবো জবাব জানি না মাওলা,
ক্ষমা করো ক্ষমা দেনেওয়ালা।
ছিলো কতো আশা মনেতে আমার,
রাত-দিন করিবো সিজদা তোমার।
মোহমায়ায় গিয়াছে হৃদয় ভরি,
এ হৃদয়ের ত্রুটিগুলো দিও ক্ষমা করি।
সকল আশা দিলে পূর্ণ করি,
ব্যথার সকলি ঘা'য় রহমত ভরি।
বারে বারে করি মানত হবে না ভুল,
এ হৃদয় আজি ক্ষমারি আকুল।
সবগুলো ভুল দিও ক্ষমা করি,
বড় আশায় আমি দোরে তোমারি।
আমি পাপী তুমি মাওলা করিছো সৃজন,
আল্লাহ আমারি সিজদা করো গ্রহণ।
ঠোঁটেতে কথা আজি নাহি বা আসে,
হৃদয় আমারি তোমার দরবারে ভাসে।
কত কথা আছে যা বলা নাহি যায়,
সকল ব্যথার ভাষা আরশে পৌঁছায়।
হাত দুটি মোর করো কবুল,
ক্ষমা করো পথের সকলি ভুল।
দেনেওয়ালা, ক্ষমাশীল, তুমি সহনশীল,
স্রষ্টা তুমি আমার রাব্বুল আলামিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.