নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদূরে নীলিমা

কাউকে কোন পরামর্শ দেয়ার আগে নিজে পালন করি ।

নীলিমা ও রিফাত

আবৃত্তি ও লেখলেখি করতে পছন্দ করি ।

নীলিমা ও রিফাত › বিস্তারিত পোস্টঃ

একুশের পথ ধরে

৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:১৮

একুশের পথ ধরে

আজো শুনি আমার বাংলা মায়ের কান্না,

একুশের পথ ধরে

আজো বেদনা কেবল হৃদয়ে আনে হানা।

একুশের পথ ধরে

রক্ত শিমুল লাল হল ডালে ডালে,

একুশের পথ ধরে

ইতিহাস থাকবে অমর যুগে যুগে কালে কালে।

একুশের পথ ধরে

শহীদ মিনার অমর একুশে ফেব্রুয়ারী,

একুশের পথ ধরে

জাগলো জাতি এ যেন দিন বদলের তরী।

একুশের পথ ধরে

দুখীনি মা আজো বসে থাকে দখিন দাওয়ায়,

একুশের পথ ধরে

ভায়ের কাছে লেখা চিঠি উড়াই খোলা হাওয়ায়।

একুশের পথ ধরে

রক্ত ক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম,

একুশের পথ ধরে

বেদনার সব স্মৃতি হয়ে আছে অম্লান।

একুশের পথ ধরে

বাঙালি হয়েছে মহান একুশের আত্নদানে ,

একুশের পথ ধরে

বাঙালির জীবন জেগেছে নতুন প্রাণে।

একুশের পথ ধরে

কাঁপুক বিশ্ব কাঁপুক পুরো জাতি,

তুমি মহান, তুমি অমর হে একুমে ফেব্রুয়ারী।

তুমি শক্তি, তুমি বিজয়,

তাই স্বপ্ন শুধু তোমায় ঘিরে

যতদিন রবে পৃথীবি চলবে সবাই



একুশের পথ ধরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.