নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধ বাংলা চর্চা

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৪

আমি শুদ্ধ বাংলা পছন্দ করি ও শুদ্ধ ভাবে লিখতে চেষ্টা করি। বললাম এ কারণে যে, আমরা অনেকেই এ বিষয়টার উপর যথাযথ গুরুত্ব দিই না; অনেক সময় কৌতুক করেও অশুদ্ধ ও অপ্রচলিত ভাষায় লেখালেখি করে থাকি, বিশেষ করে ব্লগে। মানি, ব্লগ হলো একেকজনের ব্যক্তিগত খেরোখাতা, যা খুশি তাই লেখা যায় এখানে, কিন্তু তা পোস্ট আকারে ছাড়া হয়ে গেলে পাঠকের গোচরীভূত হয়। আর তা প্রমিত ও শুদ্ধ ভাষায় লিখিত না হলে বেশির ভাগ পাঠকের কাছে বোধগম্য হবে না হয়তো; ফলে তা সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হতে পারে।



শুদ্ধ বানানে লেখাটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং যথাসাধ্য চেষ্টা করি যাতে আমার পোস্টে ভুল বানানে লেখা শব্দের সংখ্যা কম থাকে। এ জন্য হাতের কাছে সর্বদা 'বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান' রাখি, আর নিয়মিত 'বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম' মনে রাখার চর্চা করি।



আমি ব্লগে আরেকটা কাজ করি- কোনো পোস্টে ঢুকে কথ্য ও অশুদ্ধ ভাষায় লেখা দেখলে না পড়েই ঐ পোস্ট ছেড়ে বেরিয়ে আসি (দু-একটি ব্যতিক্রম ছাড়া)। আমার মনে হয়, এটা কোনো অন্যায় করছি না, বরং শুদ্ধ বাংলাচর্চার স্বার্থে এটাই একটা উত্তম আচরণ হতে পারে।



আসুন, আমরা সবাই শুদ্ধ বাংলা চর্চা করি।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৭

ঘুমঘুম বলেছেন: আমি প্রথম কয়েকদিন ব্যাঁকাচ্যাঁকা খেয়ে গিয়েছিলাম। সবচেয়ে বিরক্তিকর লাগে কয়েকটা অক্ষরকে একসাথে মিলায়ে লেখা (যেমন- করতেছি' কে লেখা হয় কর্তেছি এরকম।)

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আমার কাছেও অসম্ভব বিরক্তিকর। ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ এ ধরণের একটি পোস্ট ব্লগে দেয়ার জন্য।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৭

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি আপনার সাথে একমত। কথ্য আর লেখ্য ভাষা মিলিয়ে ফেলা ঠিক নয়।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ একমত পোষণের জন্য।

৪| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৯

মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: এটা আসলে যার যার অভিরুচি।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, যার যার রুচিও এটা। ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: না পড়েই বেরিয়ে আসেন!
মাঝে মাঝে মজা করে অনেকে অশুদ্ধ বাংলায় লেখে, তার মানে এই নয় তারা শুদ্ধটা জানে না।

আমার কাছে ব্লগের মজার কথাগুলো বেশ লাগে, যদিও ফান পোষ্ট ছাড়া অশুদ্ধ বাংলা অথবা ভুল বানান লেখার পক্ষপাতি আমিও নই।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না পড়েই বেরিয়ে আসেন! - সচরাচর তাই-ই করে থাকি, দু-একটা ব্যতিক্রম ছাড়া:( আমিও জানি যে, তারা সবাই শুদ্ধটা জানেন। কথা হলো, অশুদ্ধটা তাহলে লেখেন কেন? ফান করার উদ্দেশ্যে? অনেকে তো নিজস্ব সাহিত্যে এটাকে স্টাইল হিসেবে নিয়েছেন, এবং অন্যরাও যাতে এটা অনুসরণ করেন সেজন্য রীতিমতো জোরজবরদস্তিও করছেন:( আবার অনেকে অনেক সিরিয়াস টাইপের লেখাও এরূপ কথ্য ও অশুদ্ধ ভাষায় চর্চা করে থাকেন, তখন আমার মনে হয় এঁরা শুদ্ধ ভাষাটা শিখতে পারেন নি। আর শুদ্ধ বাংলায় লিখতে পারা একটু কষ্টকর বৈকি, অনেকেই তা পারেন না, তাই ইচ্ছে করেই অশুদ্ধ ভাষায় লেখেন, আর এরকম একটা ভাব দেখান যে, তিনি শুদ্ধ ভাষায় গোড়া থেকেই পরিপক্ব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৮

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ এবং একমত।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মে ঘ দূ ত- একমত পোষণের জন্য।

৭| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

মন যাযাবর বলেছেন: ধন্যবাদ। 'বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম' এর উপর লেখা পোস্টিও অনেক উপকারি। প্রি.প্রি করলাম। তবে আপনার বক্তব্যের সাথে সামান্য দ্বিমতও পোষন করছি। তবে যে কোন কিছুর ধাঁচ টা ধরতে পারা আধুনিকতার একটা অংশ। কোনটা কৌতুক আর কোনটা আলোচনা, কোনটা গুরুত্বপুর্ণ আর কোনটা মজা তা কিন্তু পোস্টের শিরোনাম, বক্তব্যতেই বুঝা যায়। আমরা কিন্তু এখানেও আড্ডাও দেই। একবার ভাবুন তো আপনার চা খাওয়ার সময় বা ফাজলামো করার সময় সবাই শুদ্ধ বাংলায় কথা বলছে। আড্ডার প্রাণটাই তো নষ্ট হয়ে যাবে। আমার শৈশবের বন্ধু বলার চেয়ে আমার "লেনটা কালের দোস্ত" অনেক প্রাণবন্ত আর আন্তরিক। মোটকথা বক্তব্যের বিষয় ও ধরন অনুযায়ী ঠিক হয়ে যায় স্টাইলটা কিরকম হবে। স্থান-কাল-পাত্র-অবস্থান-বিষয় অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেয়া আরকি। তা না হলে আপনি 'টাইপ ক্যারেক্টার' হয়ে যাবেন।
ভাল থাকুন।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দ্বিমত তো থাকতেই পারে, তাই না? তবে যতোটুকুর সাথে একমত পোষণ করেন ততোটুকুর জন্য অশেষ ধন্যবাদ। দ্বিমত-অংশের জন্য শ্রাবণসন্ধ্যাকে দেয়া মন্তব্যটুকু দেখতে পারেন। আবারো ধন্যবাদ।

৮| ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

কালপুরুষ বলেছেন: বিশেষ কিছু মন্তব্যে ইচ্ছেকৃত বা মজা ব্যতিত শুদ্ধ বানানেই লেখার চেষ্টা করি।

১৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

মুম রহমান বলেছেন: শুদ্ধ আর পরিশিলত ভাষায় মজা করাই ভাল। খামাখা মজা করার নামে বাংলা ভাষার ক্ষতি করা ঠিক না। আমরা যারা ব্লগ চর্চা করি তারা সবাই শিক্ষিত এবং সচেতন। কাজেই আমাদের ভাষাটা তেমনি হোক।

২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

১০| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১০:৪২

মুক্ত মণ বলেছেন: @মুম রহমান--- একমত।

২৩ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুক্ত মণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.