নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কত কথা ভাবি, বলতে পারি না কাউক

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৫

কত কথা ভাবি
বলতে পারি না কাউকে
কাঁথা মুড়ি দিয়ে রাত জড়িয়ে থাকি
অন্ধকারে খুঁজি ছায়াকে

রাতগুলো কেন দীর্ঘ থেকে দীর্ঘ হয়
বুকের ভেতর আগ্নেয়গিরি কেন ভস্ম হয়
কেন ভুলগুলো ক্রমাগত বেড়েই চলে
কেন তার দায় নিতে হবে শুধু আমাকে

পথগুলো কেন পথিকের মন বোঝে না
কাকে খুঁজে খুঁজে সে পথ হারালো কেন বোঝে না
কেন পাখিদের কান্নাগুলো গান হয়ে যায়
কেন গান বলো সুর হয়ে ওঠা বেদনাকে?

১৯ ফেব্রুয়ারি ২০২৬


কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক : এ-আই জেনারেটেড

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - কত কথা ভাবি, বলতে পারি না কাউকে

অথবা নীচের লিংকে ক্লিক করুন।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:




কত কথা ভাবি, বলতে পারি না কাউকে তবে এখানে গানের কথাগুলির ভেতরেই যেন গভীরতম জীবন লুকিয়ে
রয়েছে ।গানটি গভীর অন্তর্লোকের নীরব অনুভূতি ও আত্মসংলাপের এক মরমী প্রকাশ। এখানে আপনি এমন
এক মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন, যেখানে অসংখ্য ভাবনা হৃদয়ের ভেতর ঘুরে বেড়ালেও তা ভাষায়
প্রকাশের পথ খুঁজে পায় না। রাত, অন্ধকার, ছায়া এবং দীর্ঘ অপেক্ষার চিত্রকল্প ব্যবহার করে আপনি মানুষের
একাকিত্ব, আত্মজিজ্ঞাসা এবং অপ্রকাশিত বেদনার অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন।

গানটিতে থাকা প্রতিটি প্রশ্ন যেন বাহ্যিক জগতের প্রতি নয়, বরং নিজের অন্তরের দিকেই ছুঁড়ে দেওয়া, কেন
রাত দীর্ঘ হয়, কেন বুকের ভেতর অস্থিরতা জমে, কেন ভুলের দায় একা বহন করতে হয়। এই প্রশ্নগুলো
আমাদেরকে নিজের জীবন ও অনুভূতির সঙ্গে মিল খুঁজে নিতে বাধ্য করে, ফলে গানটি ব্যক্তিগত অনুভূতি
ছাড়িয়ে সার্বজনীন মানবিক অভিজ্ঞতায় রূপ নেয়।

পাখির কান্না গান হয়ে যাওয়ার উপমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এখানে বেদনা শুধু কষ্ট নয়, বরং সৃষ্টির
উৎস যেখানে দুঃখ সুর হয়ে ওঠে, আর নীরবতা কবিতা গানে রূপ নেয়।

হৃদয়ের আকাশে প্রতিদিন কত অনুভূতির মেঘ জমে, কত স্মৃতি, আকাঙ্ক্ষা, অনুতাপ আর অজানা প্রশ্ন ঘুরে
বেড়ায় কিন্তু সব কথা ভাষা খুঁজে পায় না। কিছু অনুভূতি এতটাই অন্তরের, এতটাই পবিত্র, যে শব্দে প্রকাশ
করতে গেলেই তার সৌন্দর্য যেন মলিন হয়ে যায়।

না বলা কথাগুলো আসলে মানুষের আত্মার গোপন সংলাপ। মানুষ বাইরে যত কথা বলে, তার চেয়েও বেশি
কথা সে নিজের অন্তরের সঙ্গে বলে চলে। কখনো সেই কথা পৌঁছে যায় স্রষ্টার দরবারে নিঃশব্দ প্রার্থনা হয়ে,
কখনো অশ্রুর ভাষায়, কখনো গভীর নিশ্বাসে। এই না বলা কথাগুলোই মানুষকে ভেতর থেকে পরিণত করে,
তাকে ভাবনার গভীরে ডুব দিতে শেখায়।

অনেক সময় মানুষ কাউকে বলতে পারে না, কারণ পৃথিবী সব অনুভূতি বোঝার মতো প্রশস্ত নয়। কিন্তু অন্তরের
নীরবতা কখনো শূন্য নয়; সেখানে থাকে এক অদৃশ্য সঙ্গ, এক অন্তর্লোকের আলাপ, যেখানে মানুষ নিজেকেই
আবিষ্কার করে। তাই না বলা কথাগুলো কষ্টের নয় শুধু এগুলো আত্মার সাধনা, নীরব উপলব্ধির পথ, যেখানে
শব্দ থেমে যায়, আর অনুভূতি হয়ে ওঠে প্রার্থনা।

প্রার্থনা করি আপনার না বলা কথাগুলি সুরের মুর্ছনায় আরো প্রানবন্ত হয়ে উঠুক , হোক আরো ব্যঞ্জনাময় ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.