| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কিছু কিছু গান থাকবে, যা হয়ত কেবল গীতিকারই জানবেন গানের গভীরে তিনি কী বলে গেছেন। কবিতা বা গান হলো বহুমাত্রিক। কবি যা ভেবে লেখেন, একেক পাঠকের কাছে তা একেক অর্থ বা ব্যঞ্জনায় পঠিত ও গৃহীত হয়।
এ গানের লিরিক লেখার সময় পাঠক বা শ্রোতা কী অর্থ বের করবেন, বা পাঠক আদৌ এ লিরিক পছন্দ করবেন কিনা, তা নিয়ে ভাবি নি, আমি শুধু নিজের সৃষ্টির আনন্দে উচ্ছ্বসিত হয়েছি।
আপনাদের কারো যদি হঠাৎ ভালো লেগে যায়, তা জেনে আমি খুব আপ্লুত হবো, নিশ্চিত।
শুভেচ্ছা সবার জন্য।
একা একা চলছি পথে
সুনসান সুনসান চঞ্চলতা
জানি না কোথায়
যাচ্ছে সময় নিয়ে আমায়
কোথায় পথের শেষ সীমানা
জানি না
বুকের ভেতর বৃক্ষ গজায়
দীর্ঘ শেকড়, ডালপালা তার
আকাশ-সমান একটা পাহাড়
বেঁচে থাকার কুড়ায় আহার
আমায় তুমি দাও ইশারা
সঙ্গোপনে বলবে কথা
এই জীবনের রহস্য কী?
কোথায় তাহার সার্থকতা?
… … … … …
এই যে আমি হাঁটছি পথে
হাঁটছি আমি, যাচ্ছি হেঁটে
কীসের নেশায় ছুটছে জীবন
যাচ্ছে জীবন, যাচ্ছে কেটে?
জানি না।
১৮ মে ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক।
অডিও ভার্সন-১। সহহেলিয়া। প্লিজ এখানে ক্লিক করুন। একা একা চলছি পথে। সহেলিয়া। ভার্সন-১
অথবা নীচের কিংকে ক্লিক করুন।
অডিও ভার্সন-২। সোনারু। প্লিজ এখানে ক্লিক করুন। একা একা চলছি পথে। সোনারু। ভার্সন-২
অথবা নীচের কিংকে ক্লিক করুন।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২৬ রাত ১২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুনসান সুনসান চঞ্চলতা
.............................................
খুব ভালো হয়েছে +++