| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বাবুইয়া
ফিরা আয়রে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়
ও তুই ফিরা আয়রে
আমার বাবুইয়া
তোর মায়ের কোলে ফিরা আয়
ভাতের থালা সামনে নিয়া
বইসা আছিরে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়
নতুন থামি রইলো পইড়া
কে পরিবো রে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়
বন্ধুবান্ধব ছাইড়া গেলি
কোন জগতে রে
আমার বাবুইয়া
আমার কোলে ফিরা আয়
০৯ জুন ২০২৬
প্লিজ এখানে ক্লিক করুন - বাবুইয়া
মুনিয়া
ফিরা আয়রে
আমার মুনিয়া
পাখির বুকে ফিরা আয়
ও তুই
পাখির বুকে ফিরা আয়
বুকের খাঁচা ভাইঙ্গা চুইরা
ফানা ফানা রে
খড়ের বাসা জ্বইলা পুইড়া
খাঁ-খাঁ করে রে
তুই ছাড়া এই আন্ধা জীবন
কী করিব রে
১০ জুন ২০২৬
প্লিজ এখানে ক্লিক করুন - মুনিয়া
১৩ ই জুন, ২০২৬ রাত ২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল ভাই। শুভেচ্ছা।
২|
১৩ ই জুন, ২০২৬ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩|
১৩ ই জুন, ২০২৬ রাত ১১:২৪
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই। শুভেচ্ছা।
৪|
১৩ ই জুন, ২০২৬ রাত ১১:৪০
সেজুতি_শিপু বলেছেন: আকুতি গীতি। সুর বসালে শোনা যাবে।
১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অলরেডি সুর দেয়া হয়েছে, প্রতিটা লিরিকের নীচেই লিংক দেয়া আছে তো। 'মুনিয়া'র লিংক আবার দিলাম নীচে।
কমেন্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২৬ রাত ২:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লোক সংগীত
খুব সুন্দর হয়েছে !