নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ওরে আমার বাবুই পাখিরে

১৯ শে জুন, ২০২৬ রাত ১২:৪৯

ওরে আমার বাবুই পাখিরে
ধু-ধু চক্ষে পন্থের দিকে চাইয়া থাকিরে
চটৎ কইরা একদিন জানি আসবি ফিরে

বুকের ভিতর দগদ্গানো গুটিবসন্তের ঘা
মগজ খাইয়া করলো সারা মাথার ঘুণপোকা
তোর লাগিয়া কাঁদতে কাঁদতে জনম গেলোরে

শহর বন্দর গ্রামে গঞ্জে ঘাটে প্রান্তরে
খুঁজতে খুঁজতে জীবন গেলো, পাইলাম না তোরে
ফিরা আইসা খুঁজিস আমায় আন্ধার কয়বরে

১৭ জুন ২০২

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া

লিংক।

১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। সহেলিয়া। অডিও ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। সহেলিয়া। অডিও ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। সহেলিয়া। অডিও ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৬ রাত ২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: Chorus (স্থায়ী)
ওরে আমার বাবুই পাখিরে...
তোর লাগিয়া কাঁদতে কাঁদতে জনম গেলোরে।
বুকের ভিতর দগদ্গানো গুটিবসন্তের ঘা,
তুই ছাড়া এই মনের কষ্ট কেউ তো বুঝলো না।

Verse 1 (অন্তরা ১)
মাথার ভেতর ঘুণপোকাটা মগজ খাইয়া মরে,
তোর বিহনে শূন্য খাঁচা ছটফটানি করে।
ঘর বাঁধিলি অন্য ডালে আমায় ফেলে একা,
জনম গেল পথ চাহিয়া, পাইলাম না তোর দেখা।

Chorus (স্থায়ী)
ওরে আমার বাবুই পাখিরে..
.তোর লাগিয়া কাঁদতে কাঁদতে জনম গেলোরে।

Verse 2 (अंतरा ২)
আঁধার রাতে জোনাক জ্বলে, আমার চোখে জল,
এমন করে আমায় মারার কী ছিল তোর বল?
স্মৃতির কাঁটা বিঁধে আছে কলিজারই মাঝে,
তোরই নাম যে থমকে থাকে আমার সকাল-সাঁঝে।

Outro (আভোগ)
যাও পাখি তুই উইড়া যাও রে,
সুখে থাকিস তোরে,
আমি না হয় মইরা যামু এই বিরহের ঘোরে।
ওরে আমার বাবুই পাখিরে...
জনম গেলোরে...
তোর লাগিয়া জনম গেলোরে...
..........................................................................................
আপনার গানটি আবার বাধূঁন, দেখুন কে মন লাগে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.