| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমার বাংলাদেশ সবার আগে
পৃথিবীতে যত দেশ আছে
খেলে যারা বিশ্বকাপে
সবার প্রতি শুভেচ্ছা
আন্তরিক ভালোবাসা
কিন্তু আবেগে উচ্ছ্বাসে
আমার বাংলাদেশ সবার আগে
বলো আমার বাংলাদেশ সবার আগে
হোক সে ব্রাজিল, পর্তুগাল,
হোক সে আর্জেন্টিনা
আমার দেশের তুল্য কিন্তু
অন্য কোনো দেশ না
প্রিয় দলের পতাকা উড়াবো
কিন্তু সবার উপরে আমার
লাল সবুজের পতাকা
আমার স্বদেশ আমার অন্তরে
আজন্ম রয়েছে আঁকা
হিংসা নয়
বিদ্বেষ নয়
নয় কোনো দ্বন্দ্ব
বিজয়ে উল্লাস হবে
নাচবো, গাইবো
উপভোগ করবো
খেলাধুলার নির্মল আনন্দ
ভিন্ন কোনো দেশের জন্য
আর নয় কোনো হানাহানি নিজেদের মধ্যে,
আসুন, ভালোবাসি বাংলাদেশের মানুষকে,
বাংলাদেশকে তুলে ধরি সবার উর্ধ্বে।
২১ জুন ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু (সমবেত)
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমার বাংলাদেশ সবার আগে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
©somewhere in net ltd.