নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ফারুক হোসেন

দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে, তারা একা আসে, একা ঘুরে, একাই থাকে, একাই চলে যায়!

ফারুক-৭০০০

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

ফারুক-৭০০০ › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু নির্মাণে এনবিআর দেবে ৫ হাজার কোটি টাকা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

পদ্মা সেতু নির্মাণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৫ হাজার কোটি টাকা দেয়ার কথা বিবেচনা করছে বলে জানা যায়।



জানা গেছে, বিভিন্ন ফোরামের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের প্রায় ২৭ হাজার কোটি আটকা পড়ে আছে। যা মামলা সংক্রান্ত জটিলতায় বিভিন্ন ট্রাইব্যুনাল ও হাইকোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এনবিআর এ সব ফোরামে আটকা পড়া অর্থ অলটারনেট ডিসপুট রেজুলেশন (এডিআর) অর্থ্যাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৫ হাজার কোটি টাকা সরকার দেবে।



এনবিআর সূত্রে আরো জানা যায়, কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয়ের এক আন অফিসিয়াল নির্দেশনায় এনবিআর এই অর্থ সংস্থানের উদ্যোগ নেয়। আপিল নিষ্পত্তির অপেক্ষায় এনবিআরের এই ২৭ হাজার কোটি টাকার মধ্যে ভ্যাট কাস্টমসের রয়েছে ২৩ হাজার কোটি এবং ৪ হাজার কোটি টাকা রয়েছে আয়কর হিসেবে।



এদিকে সরকার ইতোমধ্যে ভারতের প্রস্তাবিত ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মধ্যে অনুদান হিসেবে দেয়া ২০ কোটি মার্কিন ডলার পদ্মা সেতুতে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.