নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ফারুক হোসেন

দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে, তারা একা আসে, একা ঘুরে, একাই থাকে, একাই চলে যায়!

ফারুক-৭০০০

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

ফারুক-৭০০০ › বিস্তারিত পোস্টঃ

সূচকের উত্থানে চলছে লেনদেন

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

লেনদেনের দুই ঘন্টায়ও সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে লেনদেন রয়েছে উত্থান গতিতে। দুপুর সাড়ে বারোটায় ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।



ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৩ পয়েন্টে। এ সময় মোট ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টি, কমেছে ৬৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৪০ লাখ টাকার।



দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪২১ পয়েন্টে। এ সময় মোট ২০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

জনাব মাহাবুব বলেছেন: সূচকের উত্থানে শুরু, পতনে শেষ ;) ;) ;) ;) ;) ;)

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

নীল ভোমরা বলেছেন: হঠাৎ সূচকের এই উর্ধমূখী প্রবণতার কারণ কি?! দরবেশরা কি শেষবেলায় আবারও তৎপর?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.