| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারুক-৭০০০
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
এক মিনিটের কম সময়ের মধ্যে লঞ্চটা তলিয়ে গেল। কোন ঝড় নেই, কারো সাথে ধাক্কা লাগেনি; কিছু না। শুধু একটি খরস্রোতা বিপুল জলরাশিকে পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি ঘটলো অসংখ্য মানুষের। অসংখ্য বললাম এই কারণে যে এই সংখ্যা কেউ কখনো বলতে পারবেনা, কোথাও কোন রেকর্ড নেই। এই লঞ্চ গুলো এমনি এমনিই ডোবে। যে লঞ্চ গুলোকে ভাঙ্গারি হিসেবে বিক্রি করে দেয়া উচিৎ সেটায় দিব্যি যাত্রী বহন চলে। কেউ দেখার নেই। অথচ একটা মন্ত্রণালয় আছে সরকারের, শুধু নৌ চলাচল দেখাশোনা করার জন্য।
অথচ কত কিছুই না করা যেত, প্রতিরোধ যোগ্য এই মৃত্যু গুলো অবশ্যই এড়ানো যেত। কারোই কোন দায় নেই। না সরকারের, না লঞ্চ মালিকের। আর কারো তো কিছু করার নেই। যা করার তা এই লঞ্চ মালিক আর সরকারকেই করতে হবে। সেটা তো তারা করছেন ই না বরং প্রত্যেক বছর এতো মানুষের মৃত্যু দেখে কারোই লজ্জা নেই, গ্লানি নেই। যেন এটাই স্বাভাবিক। যেন প্রত্যেক বছর নিয়ম করে কিছু লঞ্চ ডুববে, আমরা কিছুদিন হাউকাউ করবো তারপর আর কিছুদিন পরে সবাই সব কিছু ভুলে যাব আর সবকিছু চলবে আগের মতো। আবার লঞ্চ ডুববে, আবার কিছুদিন হইচই, তারপর আবার..................... তারপর আবার........................তারপর আবার।
আমাদের সমস্ত সম্ভাবনার মতো, একটা সভ্য জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্নের মতো, আমাদের সমস্ত আশার মতো, আমরা নিয়ম করে কিছু মানুষকে বিসর্জন দিবো নদীতে। এটাই আমাদের নিয়তি। এবং এই নিয়তি আমরা নিজ ইচ্ছায় বরণ করেছি, তাই এই মৃত্যুর দায় আমার আপনার সবার।
©somewhere in net ltd.