| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজুল আরেফিন
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
![]()
খুব ছোট বেলায় তাল গাছের মাথায় বাবুই পাখিদের বাসায় তাদের আনাগুনা আর বাতাসে দোল খাওয়া লম্বা লম্বা বাসা দেখে আনন্দিত হতাম। মনে মনে চাইতাম বাসাসহ বাবুই পাখি ধরতে। ঝড় বা দমকা বাতাসে ডিম বা বাচ্চাসহ বাবুই পাখিদের বাসা নিচে পড়ে যেত; কুঁড়িয়ে নিতাম। কি এক অদ্ভূত ভাললাগা ছিল হাজারো তন্তুর মিহিন বুননে, বলে বুঝানো যাবে না। গৃহহারা বাবুই দম্পতি চিৎকার করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়তো। তারপর, শুরু করতো আবারো হাজারো তন্তুর বুনন - স্বপ্ন ও ভালবাসায়। কাঁচা তন্তুর সবুজ বাসা দেখতে আরো সুন্দর লাগতো। আরো দ্বিগুণ প্রার্থনা করতাম একটা কাঁচা তন্তুর বাসা খসে পড়ার জন্য। কাঁচা তন্তুর সবুজ বাসা হাতে তৃপ্তির হাসি নিয়ে কখনো কি বলতাম - যাও বাবুই, এমনি করে আমার জন্যে আমৃত্যু হাজারো তন্তুর সবুজ বসত তৈরী করো? কে জানে, আমি জানি না!! নাহ্, বারে বারে মিহিন তন্তুর বুনন আমিও ঠিক গড়তে জানি না!
সময় কেমন বেহায়া জানো তো? কনক্রিটের আস্তরণে সদা দৌড়ের উপর রাখার পরেও হঠাৎ আবির্ভূত হয় অস্বস্তি ও বিরক্তির বেশে। এই যেমন সেদিন মাঝ রাত্রিরে ছোট বেলায় ফেলে আসা বৃদ্ধ বাবুইদের নিয়ে হাজির হল জানলায়। এসি রুমের জানলা খুলে কথা বলার ইচ্ছে করছিলোনা কিছুতেই। অসহ্য সব যন্ত্রণা! জানলা খোলার শব্দে ঘুমন্ত আমার নরম তুলতুলে বউটার না জানি আবার ঘুম ভেঙে যায়!
অনিচ্ছা সত্ত্বেও জানলা খুলে দেখি ক্লান্ত, পরিশ্রান্ত, জীর্ণ-শীর্ণ বাবুই যুগল। স্মিত হেসে আমায় বললে - কেমন আছ বাবু? অনেক বড় হয়ে গেছ তাই না? মনে আছে আমাদের? ঐ যে তাল গাছটার মাথায় ছিল বসত আমাদের, তুমি রোজ যেতে ওখানে। আমি বললাম - কি চাই তোমাদের!!
পরস্পর খানিক কিচির মিচির করে বললো - আমাদের বাসাটা ঝড়ে যেন কোথায় উড়ে গেছে, কিছুতেই খুঁজে পাইনি। বলছিলাম যে, তোমার কাছে কি পুরাতন কোন বাসা হবে? ছোটবেলায় কুঁড়িয়ে আনা, জীর্ণ-শীর্ণ পুরাতন কোন বাসা? শরীরে আর শক্তি নেই তন্তু ছিড়ে ছিড়ে বাসা গড়ার। একটা মাথা গোঁজার ঠাঁই চাই; অনাদরে পরে থাকা জীর্ণ-শীর্ণ পুরাতন.......হবে কি একটা বাসা......জীর্ণ-শীর্ণ পুরাতন কোন এক বাবুই পাখির বাসা....?
একটা গান কেন জানি কখনোই পুরোটা শুনা হয় না। সবাই হয়তো শুনেছে, তবুও বার বার শুনলে ক্ষতি কি?
ছবি: ইন্টারনেট
ধন্যবাদ, কৃতজ্ঞতা ও উৎসর্গ:
অন্তরন্তর
বাঘ মামা ![]()
মেঘনা পাড়ের ছেলে ![]()
এই ছবিটা সবার জন্য -![]()
হঠাৎ মন খারাপ হলে, মন খারাপটা উপভোগ করা উচিত। এই দুইটা গান আমার মন খারাপে ভিন্ন মাত্রা এনে দেয় সব সময়। গান দুইটা আমার অসম্ভব প্রিয়; শেয়ার না করে পারলাম না।
You Fill Up My Senses (Annie's Song) - John Denver
You fill up my senses like a night in a forest,
like the mountains in springtime,
like a walk in the rain, like a storm in the desert,
like a sleepy blue ocean.
You fill up my senses, come fill me again.
Come let me love you, let me give my life to you,
let me drown in your laughter, let me die in your arms.
like a storm in the desert, like a sleepy blue ocean.
Come let me love you, come love me again.
You fill up my senses like a night in a forest,
like the mountains in springtime,
like a walk in the rain, like a storm in the desert,
like a sleepy blue ocean.
You fill up my senses, come fill me again.
Come let me love you, let me give my life to you,
let me drown in your laughter, let me die in your arms.
like a storm in the desert, like a sleepy blue ocean.
Come let me love you, come love me again.
"Somebody's Me" - Enrique Iglesias
You, do you remember me?
Like I remember you?
Do you spend your life
Going back in your mind to that time?
'cause I, I walk the streets alone
I hate being on my own
And everyone can see that I really fell
And I'm going through hell
Thinking about you with somebody else
[Chorus:]
Somebody wants you
Somebody needs you
Somebody dreams about you every single night
Somebody can't breathe without you, it's lonely
Somebody hopes that one day you will see
That somebody's me [2x]
Yeah
How, how could we go wrong?
It was so good and now it's gone
And I pray at night that our paths soon will cross
And what we had isn't lost
'cause you're always right here in my thoughts
[Chorus:]
Somebody wants you
Somebody needs you
Somebody dreams about you every single night
Somebody can't breathe without you, it's lonely
Somebody hopes that someday you will see
That somebody's me
Oh, yeah
You'll always be in my life
Even if I'm not in your life
'cause you're in my memory
You, when you remember me
And before you set me free
Oh, listen please
[Chorus:]
Somebody wants you
Somebody needs you
Somebody dreams about you every single night
Somebody can't breathe without you, it's lonely
Somebody hopes that someday you will see
That somebody's me
Somebody's me
Somebody's me
Somebody's me![]()
২৭ শে মে, ২০১২ রাত ১২:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: এনরিখের অরিজিনাল ভিডিওটা দেই নাই। :!>
না শুনে থাকলে বড় একটা মিস করে ফেলেছেন।
২|
২৭ শে মে, ২০১২ রাত ১২:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গান দুটোই পছন্দের।
প্রথমটা অনেক শুনি।
২৭ শে মে, ২০১২ রাত ১:০২
ফারজুল আরেফিন বলেছেন: তাই!!
ধন্যবাদ আপনাকে।
৩|
২৭ শে মে, ২০১২ রাত ১:৩৫
sumon3d বলেছেন:
মন খারাপ কেন ভাই???
২৭ শে মে, ২০১২ রাত ১:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: মন খারাপ না, বিক্ষিপ্ত। পোস্টের বিষয়টা মন খারাপের।
ধন্যবাদ ভাই।
৪|
২৭ শে মে, ২০১২ ভোর ৫:১৩
এস্কিমো বলেছেন: বাবুই পাখির গল্পে খানিক্ষণ নস্টালজিক হয়ে গেলাম।
দারুন লাগলো! ধন্যবাদ।
২৭ শে মে, ২০১২ সকাল ৯:৫৯
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
আমাদের কৃতজ্ঞতা, দ্বায়িত্ববোধ দিন দিন কেমন কমেই যাচ্ছে।
অনেক ধন্যবাদ ভাইয়া; ভাল থাকবেন।
৫|
২৭ শে মে, ২০১২ সকাল ১০:০৬
এস এম ফারুক হোসেন বলেছেন: বাবুই পাথির বাসা, কি নিখুঁত বুনন আশ্চর্য ! খুব দক্ষ কারিগর ওরা। ছোট বেলায় আমিও পাখির বাসা ও পাখির খুঁজে ঘুরে বেড়িয়েছি।
একেবারে ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন। ভাল লাগলো,ধন্যবাদ।
২৭ শে মে, ২০১২ সকাল ১০:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: ছোটবেলায় গুলতি বানাতাম, এঁটেল মাটি দিয়ে গোলগোল গুলি বানাতাম আর পাখির পেছনে ছুটতাম। মাছরাঙা, দোয়েল, টুনটুনি আর চড়ুই পাখি ধরেছি ওদের বাসা থেকে। :!>
অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন।
৬|
২৭ শে মে, ২০১২ সকাল ১০:৫৪
রাতুল_শাহ বলেছেন: ভাই আমি ছোটবেলায় পাখি পুষতে চেয়েছিলাম। আব্বায়-আম্মায় দেন নাই।
ক্লাশ থ্রীতে চুড়ই আর বাবুই পাখির কবিতা পড়েছিলাম। তারপর থেকে বাবুই পাখির মত বাসা তৈরী করতে চাইতাম, কিন্তু পারতাম না।
২৭ শে মে, ২০১২ দুপুর ১২:২২
ফারজুল আরেফিন বলেছেন: ছোটবেলায় একটা টিয়া পুষেছিলাম। কয়েক মাস পর আব্বা ঐটারে ছেড়ে দেয়। টিয়াটা মাঝে মাঝে আসতো। একবার এক সঙ্গীসহ উঠানে ঘুরঘুর করলো। এভাবে কয়েক মাস ঠিকই এসেছিলো আমাদের দেখতে। এরপর আর কখনো আসেনি।
চুড়ই আর বাবুই পাখির কবিতার মত এই গল্পটিও রূপক গল্প। আফসুস, হিন্টস দিলাম তবুও আমি ছাড়া কেউ বুঝতেও পারলো না।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
৭|
২৭ শে মে, ২০১২ সকাল ১১:২৩
মিথী_মারজান বলেছেন: বাবু্ই পাখি!
ছোট্ট একটা গল্প বলি আরেফিন।
একমসয় খুব ভালবেসে একজন আমায় বলত,যখন তুই আমার বউ হবি,তোকে আমি বউ না ডেকে বাবুই পাখি বলে ডাকবো।সে আমাকে স্বপ্ন দেখিয়েছিলো খুব সুন্দর একটা ঘরের।স্বপ্নভঙ্গের বাকী গল্পটা বাদ দিলাম।বাবুই পাখি হতে না পারার কষ্টটা এখন আর আগের মত নেই।সেই মানুষটার জন্য মায়াও কেটে গেছে মন থেকে।তারপরেও এই ছোট্ট একটা শব্দ-"বাবুই পাখি" আজও আমার মনটা খারাপ করে দেয়।![]()
গল্পটা আমার জন্য স্পর্শকাতর।আর গান গুলোও বেশ সুন্দর।
ভাল থাকবেন আরেফিন।
২৭ শে মে, ২০১২ দুপুর ১২:৩০
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
আপনি ঠিকই বাবুই পাখি হতে পারবেন। নিঁখুত বুননে স্বপ্ন সাঁজাবেন। জীবনটা তো এত ছোট নয়। বাসা হারালে বাবুই পাখি কিন্তু আবার বাসা বানায়। আপনি বাবুই পাখি হবেন সে অপেক্ষায় আছি। আপনার গোছানো সুন্দর জীবনের প্রত্যাশা সব সময় করি।
ভাল থাকুন আপনিও; ধন্যবাদ।
৮|
২৭ শে মে, ২০১২ সকাল ১১:৩৮
শিশিরের শব্দ বলেছেন: Khub valo laglo golpota..'You fill up my senses'-Amar khub pochonder 1ta gaan..
২৭ শে মে, ২০১২ দুপুর ১২:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: ![]()
অনেক ধন্যবাদ আপু।
অনেক দিন গানটা কয়েক ঘন্টা ধরে বাজতেই থাকে, বাজতেই থাকে........। :!>
শুভ কামনা রইলো।
৯|
২৭ শে মে, ২০১২ দুপুর ১২:০৭
সাজিদ ঢাকা বলেছেন: ভাই হঠাৎ এত ইমোশনাল পোস্ট
গান ২ খান ঘুমানোর সময় মাঝে মাঝে শুনি
২৭ শে মে, ২০১২ দুপুর ১২:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: হ রে ভাই, অনেক দিন হয়ে গেছে ইমোশনাল কিছু লিখিনা।
ইমোশনাল পোস্ট দিতে আমারও আর ভাল লাগে না, ছোট করে লিখলাম।
ঘুমানোর সময় মন খারাপ করে ঘুমানো ভাল না।
ভাল থাইকো গরমে, ঘুরতে যাইয়ো গেরামে।
১০|
২৭ শে মে, ২০১২ দুপুর ২:৫৯
সালমাহ্যাপী বলেছেন: ভালো লাগলো গল্পটা।
মন খারাপের সময় এসে আপনার পোস্ট পড়ে মনটা আরও কেমন যেন হয়ে গেল
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
মন খারাপ কেন? খুব তাড়াতাড়ি মনটা ভাল হয়ে যাক।
হাসি খুশির ভেতরেই কাটুক সারাবেলা।
১১|
২৭ শে মে, ২০১২ বিকাল ৪:১০
তীর্থযাত্রী বলেছেন: গল্প পড়ার পর ছোট বেলার কথা, গ্রামের দুরন্তপনার কথা মনে পড়ে গেল।
এখন খুব গ্রামে যেতে ইচ্ছা করছে। কিন্তু আপাতত সম্ভব না।
মনটাই খারাপ হয়ে গেল।
কিছু সময়ের জন্য হলেও ছোটবেলায় নিয়ে যাওয়া এমন একটা পোষ্টের জন্য ধন্যবাদ।
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৩১
ফারজুল আরেফিন বলেছেন: শৈশব যার গ্রামে কাটেনি সে বুঝবেনা যে সে কি মিস করেছে। ঐ দিনগুলো সাদা কালো মনে হয় না, মনে হয় এই সময়ের চেয়ে ঢের রঙিন।
আমারও গ্রামে যেতে ইচ্ছা করছে। জুলাই মাসের আগে যাওয়া সম্ভব না।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।
১২|
২৭ শে মে, ২০১২ বিকাল ৪:৩০
সাইফুলহাসানসিপাত বলেছেন: মন ছুঁয়ে গেল তোমার একখন্ড আবেগময় লেখায় । আমি কখনো বাবুই পাখির বাসা সেভাবে দেখিনি । তালগাছে ঝুলতে দেখেছি আর শুনেছি মন ভালো করে দেওয়া কিচির মিচির শব্দ ।
পৃথিবীটাই স্বপ্ন দেখার আর স্বপ্ন ভাঙ্গার যায়গা । দিনশেষে দ্বারে দ্বারে ঘোরা । কি অদ্ভুত তাইনা !!
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: আমি তো বাসা কুঁড়িয়ে এনে ঘরের ভেতর টানিয়ে রাখতাম। হালকা হলুদ রঙের বাবুই পাখিগুলোকে মাটিতে খুব কমই নামতে দেখেছি। ঢাকা সেনানিবাসের একটা রাস্তায় সন্ধ্যায় যদি যাও তবে কয়েক শত পাখির সমবেত কিচির মিচির শব্দ শুনতে পাবে, তবে বাবুই পাখি নেই।
ঠিক বলেছো - পৃথিবীটাই স্বপ্ন দেখার আর স্বপ্ন ভাঙ্গার যায়গা। তুমি এত কষ্ট করে যে ঘর গড়ছো শেষ জীবনে হয়তো সে ঘরেরই এক কোনায় পড়ে রবে অথবা না। কতজনই তো অভিমান বুকে নিয়ে স্বপ্নে গড়া ঘরের এক ছোট কামরায় পড়ে থাকে। অথবা সে স্বপ্নে গড়া ঘরের এক ছোট কামরার প্রার্থনা করে। প্রার্থনায় অপেক্ষা করে চলে একটু ভালবাসা, শ্রদ্ধা ও আদরের। কষ্ট, শ্রমের সে সুখের ঘরটি আমাদের কজনেরই বা কপালে জোটে। অনেক সময় দিনশেষে দ্বারে দ্বারে ঘোরা...।
ভাল থেকো। ধন্যবাদ তোমাকে ভাইয়া।
১৩|
২৭ শে মে, ২০১২ বিকাল ৪:৫৫
ডেভিড বলেছেন: বাইগুড়ি পাখির অনুগল্প অথবা স্মৃতিকাহনটা ছুয়ে যাওয়ার মতো
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৫৯
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
অশেষ ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন।
১৪|
২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৪১
ভারসাম্য বলেছেন: "বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই- “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা 'পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।'' বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।''
বাবুই পাখির সাথে প্রথম পরিচয় ছোটবেলার ছড়ার বইয়ে। এরপর গ্রামে বেড়াতে গেলে বাড়ির সামনের নদী দিয়ে নৌকায় করে খাঁচায় পোরা ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি নিয়ে যেতে দেখেছি। গ্রামের সবাই বলত "বাইল্যা পক্ষী"। ওগুলো খাবার জন্য ধরা ও বিক্রি করা হত। একদিন বাড়িতে খাবার জন্য অনেকগুলো কেনাও হয়েছিল এবং আমিও খেয়েছিলাম।
কি নৃশংস ব্যাপার তাইনা ! আসলে জগতের সবই আপেক্ষিক।
এরপর বাবুই এর আসল কীর্তি অর্থাৎ বাবুইয়ের বানানো বাসা এবং বাসা বানানো দেখেছিলাম নানাবাড়িতে গিয়ে।
ভাল লাগল বাবুই কাহন।
২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৫
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
আপনাকে অনেক দিন পর আমার বাড়িতে দেখে খুব ভাললাগলো। ধন্যবাদ অশেষ।
শুনেছি খেতে নাকি ভাল, খাইনি। এত ছোট ছোট পাখি হত্যা আসলেই নৃশংস ব্যাপার।
ভাল থাকবেন ভাইয়া।
১৫|
২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মন খারাপের ভিড়ে মন খারাপের পোস্ট !
চমৎকার গানের জন্য ধন্যবাদ ।
২৭ শে মে, ২০১২ রাত ৮:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: আপনারও মন খারাপ আপু?
সবাই দেখি মন খারাপ করে বসে আছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো।
১৬|
২৭ শে মে, ২০১২ রাত ৯:১০
বেঈমান আমি বলেছেন: মন খারাপ কেন ব্রো?
জন ডেনভারের গান ভালো লাগে।
Annie's Song টা লাইক করি।
২৮ শে মে, ২০১২ সকাল ৯:২৫
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
মন ভাল আছে ব্রো
হুমমম, জন ডেনভারের গলাটাই অন্যরকম।
অনেক ধন্যবাদ ব্রো।
হ্যাপি ব্লগিং
১৭|
২৮ শে মে, ২০১২ সকাল ৯:৫৮
ঘুমন্ত আমি বলেছেন: জন ডেনবার এর এই গানটা আর টেক মি কান্ট্রি হোম কয়েক হাজারবার শোনা হয়ে গিয়েছে ।এনরিক এর গানটা ডাউনলোড করা শুরু করলাম ।
২৮ শে মে, ২০১২ সকাল ১০:২৪
ফারজুল আরেফিন বলেছেন: আমারও
এনরিকের এই গানটা শুনলে বুকের মধ্যে টর্নেডো বইয়া যায়, আগ্নেয়গিরির মত বুকটা ফাইটা উঠে।
ধন্যবাদ আপনাকে
১৮|
২৮ শে মে, ২০১২ সকাল ১১:০৩
শিপু ভাই বলেছেন:
বাবুই পাখির বাসা দেখলেই হারানো স্মৃতিগুলো মনের গহীন থেকে উঁকি মারে।
গল্প ভাল লাগছে।++++++++++++
বৃদ্ধাশ্রম গানটা খুবই প্রিয়।
২৮ শে মে, ২০১২ দুপুর ১:২৬
ফারজুল আরেফিন বলেছেন: আপনের পোলারে সুযোগ পাইলেই গ্রামে নিয়ে যাবেন। শহরের পুলাপাইন এইসবের মর্ম বোঝে না। বড় হয়েও তাই আসল বাবুইদের ভুলে যায়, স্বার্থপর হয়ে বেড়ে উঠে।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা সব সময়।
১৯|
৩০ শে মে, ২০১২ ভোর ৪:১৮
অন্তরন্তর বলেছেন: প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে কমেন্ট করার জন্য। শারীরিক অসুস্থতা এবং মানসিকভাবে বেশ খারাপ অবস্থায় থাকায় অনেকদিন পর সামুতে আসলাম।
বাবুই পাখির গল্প পরে নস্টালজিক হয়ে পরলাম। কিন্তু আমি বিস্মিত ও স্তম্ভিত উৎসর্গ দেখে। শুধু এটাই বলব- এই মনিহার আমায় নাহি সাঁঝে।
বাঘ মামা এবং মেঘনা পারের ছেলে বেশ ভাল ব্লগার। তাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা।
অনেকদিন ব্লগে না আসায় অনেক লিখা মিস করেছি। দেখি পড়ে শেষ করতে পারি কিনা। প্রিয় বল্গারকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন এবং এভাবেই মা এবং মাটির কথা বলুন নিরন্তর।
৩০ শে মে, ২০১২ দুপুর ২:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: কমেন্ট করা না করায় কিছু যায় আসে না। আপনি অসুস্থ বুঝতে পেরেছিলাম, আপনি আগে একদিন বলেছিলেন শরীর খারাপ। যোগাযোগের অন্য কোন মাধ্যম না থাকায় অপেক্ষা করছিলাম আপনার পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসার।
আপনি, বাঘ মামা এবং মেঘনা পাড়ের ছেলে তিন জনই ভাল মনের মানুষ; শ্রদ্ধাবোধটা এখানেই। আপনাদের মাঝে অকৃত্রিম ভালবাসার সন্ধান পেয়েছি, সে দায় মেটাবো কি করে। অনিয়মিত তিনজন প্রিয় মানুষকে পোস্টের মাধ্যমে স্মরণ করেছি মাত্র; উৎসর্গ করার মত ভাল কিছু লিখতে পারিনা।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। পুরোপুরি দ্রুত সুস্থ হয়ে যান এ কামনা করি। ভাল থাকবেন।
২০|
৩১ শে মে, ২০১২ রাত ১২:৩৬
রুদ্রাক্ষী বলেছেন: you fill up my senses......................অসম্ভব সুনদর একটা গান।এমন মন খারাপ করা পোস্ট কেন?মন খারাপ কেন ? কি হয়েছে?ভালো লাগা রইল।
৩১ শে মে, ২০১২ দুপুর ২:০৪
ফারজুল আরেফিন বলেছেন: মন খারাপ না, অনুভূতিটা খারাপ ছিল।
মন খারাপের পোস্ট আর দিব না, এটাই শেষ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
২১|
৩১ শে মে, ২০১২ সকাল ১০:২৪
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: খুব সুন্দর । পিলাচ ++++
৩১ শে মে, ২০১২ দুপুর ২:০৫
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
শুভ ব্লগিং
২২|
৩১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
জলঝিরি বলেছেন: না হয় আসতে একটু দেরিই হল , তাই বলে ঝড়ের বেগে দুই দুইটা ক্লাস নিয়ে ফেললেন ![]()
এবার পোস্ট নিয়ে বলি। অ-সা-ধা-র-ণ ।
আমি যা বুঝেছি ঠিক তাই বোঝাতে চেয়েছেন কিনা জানিনা । বৃদ্ধ বাবুইদের ছোট্ট মায়াভরা বাসাখানা ভেঙ্গে দিয়ে সেখানে দাঁড়িয়েছে এসি-দেয়া কংক্রিটের ঘর। কোথায় সেই ঘর, আর কোথায়-ই বা মায়া।
০১ লা জুন, ২০১২ দুপুর ১:১৫
ফারজুল আরেফিন বলেছেন: কখনো স্থির, কখনোবা অস্থির :!>
আরেকটা পোস্ট আজকে দিতে পারি
সমস্যা কি? আপনার জন্য ম্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে।
আপনার ব্যাখাও ঠিক আছে।
আমি বলতে চাই পিতা মাতার যত্ন নিন যেভাবে তারা আপনাকে তাদের শ্রেষ্ঠ সবকিছু দিয়ে এসেছে। বৃদ্ধ বয়সে তাদের আর স্বপ্ন দিয়ে ঘর গড়ার শক্তি থাকেনা। আপনার নতুন ঘরে যেন তারা আশ্রিত না হয়, তারা যেন সে ঘরের পূর্ণ অধিকার পান।
২৩|
০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
জলঝিরি বলেছেন: আপনি যে ব্যাখা দিলেন সেটাই বলতে চাচ্ছিলাম। কিন্তু পুরো কমেন্টটি দেয়ার আগেই খেই হারিয়ে ফেলেছিলাম। :!> :!>
বাবা-মা'কে মনে করি জীবনে পাওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ। নিজেকে সবসময়ই মনে করি তাদের ছোট্ট ছানা। আর অমানুষগুলো কিভাবে বাবা-মা কে বৃদ্ধকালে পর করে দেয় !
প্রিয় গানগুলো অনেকের প্রিয় দেখে ভালই লাগছে ![]()
০১ লা জুন, ২০১২ রাত ১১:২৮
ফারজুল আরেফিন বলেছেন: তাই?
অবাক লাগে, বৃদ্ধাশ্রমের ঠিকানা চেয়ে ব্লগে পোস্টও আসে।
বৃদ্ধকালে তারা ঠিক বাচ্চাদের মতোই হয়ে যায়, অভিমানী হয়। আমরা যেন চিরকালই তাদের ছোট্ট ছানা হয়েই থাকতে পারি। সব বাবা-মা সুখে থাক, যত্নে থাক।
সময় করে প্রিয় গানগুলো নিয়ে একটা পোস্ট দিন, ভাল হবে।
২৪|
০২ রা জুন, ২০১২ সকাল ৯:১৪
শায়মা বলেছেন: সুনদর আর মন খারাপ করা লেখা ভাইয়া।
আর গান গুলোও মন খারাপ করা।
০২ রা জুন, ২০১২ দুপুর ১২:৪৭
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
মন খারাপ হলে, মন খারাপকে উপভোগ করা উচিত।
অনেক ধন্যবাদ আপি।
২৫|
০২ রা জুন, ২০১২ বিকাল ৫:৫৬
বৃষ্টিধারা বলেছেন: এখন কেমনাছেন ?
০২ রা জুন, ২০১২ রাত ৮:৪৭
ফারজুল আরেফিন বলেছেন: এত গরমের মধ্যে বৃষ্টিধারার দেখা, ভাল না থেকে আর উপায় আছে!
২৬|
০৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৪৮
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
ভলো থাকুন সব সময় ।
০৮ ই জুন, ২০১২ দুপুর ১:৪১
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
আপনিও ভাল থাকুন।
অনেক..... শুভ কামনা রইলো।
২৭|
০৮ ই জুন, ২০১২ দুপুর ১২:৫৫
পাগলমন২০১১ বলেছেন: +++
০৮ ই জুন, ২০১২ দুপুর ১:৪২
ফারজুল আরেফিন বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
২৮|
০১ লা জুলাই, ২০১২ রাত ১:৪০
রফিকউৎস বলেছেন: ধন্যবাদ সুন্দর গানের লিংক দেয়ার জন্য।
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৫:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ব্লগিং শুভ হোক, আনন্দময় হোক।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১২ রাত ১২:৪৬
রাহি বলেছেন: এনরিখের গান।
শুনি নাই মনে হইতাছে। আগে শুনি। পোষ্ট বিষয়ে পরে মন্তব্য করব।