| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজুল আরেফিন
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
পৃথিবীর পাঁচ ভাগের একভাগ জায়গা জুড়ে আছে মরুভূমি, যেখানে সাধারণত বছরে ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. বা তার চেয়ে কম বৃষ্টিপাত হয়। মরুভূমিতে বৃষ্টিপাত, তুষারপাতের পরিমাণ বাষ্পীভবনের চেয়ে কম হয়। মরুভূমি বলতে শুধু বালুর সাগরকেই বুঝায় না; পাথর ও পাহাড় নিয়েও মরুভূমি সৃষ্টি হয়। গরম, শুষ্ক পাথুরে আর বালুময় ভূমি মরুভূমির গাছপালা জন্মানোর জন্য সহায়ক নয়। মধ্য অনুর্বর মরুভূমিতে কিছু গাছ, গুল্ম, ঝোপঝাড় ও ঘাস জন্মায়। সেখানকার গাছের বীজগুলো বছরের পর বছর বালুতে ভাল অবস্থায় থাকে, বৃষ্টির পানি পেলে অঙ্কুরোদগম ঘটে; মূল অনেক গভীরে পৌঁছায়। গাছগুলো কন্টকময় হওয়ার একটি কারণ হিসেবে বলা যায় প্রাণীদের হাত থেকে সঞ্চিত পানি ও নিজেদের রক্ষা করার সুরক্ষা অস্ত্র। পাতাগুলো মোমের মত প্রলেপ বিশিষ্ট হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে। মরুভূমির প্রাণী ও পোকামাকড়গুলো আকারে ছোট হয়, যা তাদের দিনে লুকিয়ে থাকা ও রাতের ঠান্ডা আবহাওয়ায় বের হতে সহায়তা করে।
পৃথিবীতে বিভিন্ন ধরণের মরুভূমি রয়েছে -
১। গরম ও শুষ্ক মরুভূমি : দিনে গরম ও রাতে ঠান্ডা থাকে; দিনে যেখানে ৪০ ডিগ্রী সে. এর উপরে থাকে রাতে তা ১০ ডিগ্রী সে. এর কম এমনকি হিমাঙ্কের নিচে চলে যায়। বৃষ্টিপাত হয় তবে বছরে ১০ ইঞ্চি বা তার থেকে কম।
২। অর্ধশুষ্ক/অনুর্বর মরুভূমি : এখানে গ্রীষ্মকাল দীর্ঘ ও শুষ্ক হয়, গরম ও শুষ্ক মরুভূমির মত; শীতকাল অল্পবিস্তর বৃষ্টি নিয়ে আসে।
৩। উপকূলীয় মরুভূমি : এ ধরনের মরুভূমি শীতল থেকে উষ্ম স্থানের দিকে হয়ে থাকে। এখানে ঠান্ডা শীতকাল ও লম্বা শুষ্ক গ্রীষ্মকাল থাকে।
৪। শীতল মরুভূমি : এখানে গরম গ্রীষ্মকাল ও খুব ঠান্ডা শীতকাল বিরাজ করে; সাথে বরফ পড়ে বা বৃষ্টিপাত হয়। সাধারণত বৃষ্টিছায়া অঞ্চলের কারণে কম বৃষ্টিপাত হয় যা সুউচ্চ পাহাড়ের কারণে সৃষ্ট।
৫। বালুময় মরুভূমি : একে বালুর ঢেউ এর সমুদ্র বলা যায়।
৬। প্রস্তরবহুল মরুভূমি : এটি কাঁকড় - নুড়ির বিস্তীর্ণ ভূপৃষ্ঠ।
৭। পাথর মরুভূমি : উন্মুক্ত পাথরের বন্ধুর ভূমি যা বাতাসের তোড়ে বালু বা কাঁকড় বিহীন হয়।
৮। পাহাড়ীয় মরুভূমি : পাথরের পাহাড়ময় ভূমি এর অন্যতম বৈশিষ্ট্য।
৯। মেরুদেশীয় মরুভূমি : উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত মরুভূমি যেখানে গরম মরুভূমির মত অল্প বৃষ্টি বা বরফ পড়ে।
১০। প্রায় গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি : এ ধরনের মরুভূমিতে গ্রীষ্মকাল খুব গরম ও শুষ্ক হয় এবং শীতকালও শুষ্ক ও তীব্র শীতল হয়। অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হয়। বাতাস এত গরম ও শুষ্ক থাকে যে অনেক সময় বৃষ্টির পানি মাটিতে পড়ার আগেই বাষ্পীভুত হয়ে যায়। প্রাণিগুলো সাধারণত রাতে বিচরণ করে।
১১। লবণ মরুভূমি : এটি শুষ্ক হ্রদের মরুভূমি যেখানে লবণ আহরণ করা যায়। শীতকালে এ অঞ্চল ঈষৎ ঠান্ডা থাকে।
১২। তুন্দ্রা মরুভূমি : মেরু অঞ্চলের দিগন্ত বিস্তৃত বৃক্ষহীন সমতলভূমি; যা গ্রীষ্মকালে জলময় থাকে এবং শীতকালে জমে শক্ত হয়ে যায়।
ক্রমানুসারে দশটি সর্বাপেক্ষা বড় মরুভূমি হচ্ছে -
১। দক্ষিণ মেরুর মরুভূমি (এন্টার্কটিকা) - ১,৩৮,২৯,৪৩০ বর্গ কি.মি.।
২। উত্তর মেরুর মরুভূমি (আর্কটিক) - ১,৩৭,২৬,৯৩৭ বর্গ কি.মি.।
৩। সাহারা মরুভূমি (আফ্রিকা) ৯১,০০,০০০+ বর্গ কি.মি.।
৪। অ্যারাবিয়ান মরুভূমি (মধ্যপ্রাচ্য) ২৩,৩০,০০০ বর্গ কি.মি.।
৫। গোবি মরুভূমি (এশিয়া) ১৩,০০,০০০ বর্গ কি.মি.।
৬। কালাহারি মরুভূমি (আফ্রিকা) ৯,০০,০০০ বর্গ কি.মি.।
৭। পাটাগোনিয়ান মরুভূমি (দক্ষিণ আমেরিকা) ৬,৭০,০০০ বর্গ কি.মি.।
৮। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি (অস্ট্রেলিয়া) ৬,৪৭,০০০ বর্গ কি.মি.।
৯। সিরিয়ান মরুভূমি (মধ্যপ্রাচ্য) ৫,২০,০০০ বর্গ কি.মি.।
১০। গ্রেট বেসিন মরুভূমি (দক্ষিণ আমেরিকা) ৪,৯২,০০০বর্গ কি.মি.।
অঞ্চল অনুসারে মরুভূমির তালিকা -
আফ্রিকা
আলজেরিয়ান মরুভূমি - আলজেরিয়াতে অবস্থিত সাহারা মরুভূমির অংশ।
নীল মরুভূমি - ইজিপ্টে অবস্থিত।
কালাহারি মরুভূমি - বতসোয়ানাতে বেশীর ভাগ এবং অবশিষ্ট অংশ নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত।
কারো মরুভূমি - দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি অনুর্বর মরুভূমি।
লিবিয়ান মরুভূমি - লিবিয়াতে অবস্থিত সাহারা মরুভূমির অংশ
নামিব মরুভূমি - নামিবিয়াতে অবস্থিত।
নুবিয়ান মরুভূমি - সুদানে অবস্থিত।
ওয়ামি মরুভূমি - নাইজেরিয়াতে অবস্থিত।
সাহারা মরুভূমি - পৃথিবীর সর্বাপেক্ষা উষ্ম মরুভূমি যা উত্তর আফ্রিকার অনেকাংশ জুড়ে বিস্তৃত।
এশিয়া
গোবি মরুভূমি - মঙ্গোলিয়া ও চায়নাতে অবস্থিত।
ইনদাস ভ্যালি মরুভূমি - পাকিস্তানে অবস্থিত।
চলিস্তান মরুভূমি - পাকিস্তানে অবস্থিত।
কারা কুম মরুভূমি - মধ্য এশিয়ায় অবস্থিত।
খারান মরুভূমি - পাকিস্তানে অবস্থিত।
কাইজাল কুম মরুভূমি - কাজাকিস্তান ও ওজবেকিস্তানে অবস্থিত।
লুপ মরুভূমি - চায়নাতে অবস্থিত।
অরডস মরুভূমি - চয়নার উত্তরাংশে অবস্থিত।
রাব'আল খালি মরুভূমি - সৌদি আরবে অবস্থিত।
টাকলামাকান মরুভূমি - চায়নাতে অবস্থিত।
থাল মরুভূমি - পাকিস্তানে অবস্থিত।
থর মরুভূমি - ভারত ও পাকিস্তানে অবস্থিত।
অ্যারাবিয়ান মরুভূমি - কয়েকটি অ্যারাবিয়ান মরুভূমি নিয়ে গঠিত।
দাশ্ত-ই কাভির মরুভূমি - ইরানের কেন্দ্রে অবস্থিত।
দাশ্ত-ই লাত মরুভূমি - বৃহৎ লবণাক্ত মরুভূমি যা ইরানের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত।
জুদিয়ান মরুভূমি - ইসরাইলের পূর্বাংশ ও ওয়েস্ট ব্যাংকের মধ্যে অবস্থিত।
মারানজাব মরুভূমি - ইরানের কেন্দ্রে অবস্থিত।
নিগেভ মরুভূমি - ইসরাইলের দক্ষিণাংশে অবস্থিত।
রামলাত আল-সাব'আতায়ান মরুভূমি - ইয়েমেনে অবস্থিত।
সিনাই মরুভূমি - ইজিপ্টে অবস্থিত।
ওয়াহিবা মরুভূমি - ওমানে অবস্থিত।
ইউরোপ
এক্কোনা মরুভূমি - ইতালির কেন্দ্র অবস্থিত মধ্যম মরুভূমি।
বারডেনাস মরুভূমি - স্পেনে অবস্থিত মধ্যম মরুভূমি।
ব্লিডুয়াসকা মরুভূমি - পোলেন্ডে অবস্থিত।
দিলিব্লাটস্কা পেস্কারা মরুভূমি - সার্বিয়াতে অবস্থিত।
আইসল্যান্ডের উচ্চভূমি - আগ্নেয় মাটি হওয়ার কোন গাছ নেই, তাই মরুভূমি হিসেবে ধরা হয়।
মনিগ্রোস মরুভূমি - স্পেনে অবস্থিত মধ্যম মরুভূমি।
ওলেস্কি স্যান্ডস মরুভূমি - ওকরেইনে অবস্থিত।
ওলটেনিয়ান সাহারা মরুভূমি - ওলটেনিয়াতে অবস্থিত।
পিসসিনাস মরুভূমি - ইতালিতে অবস্থিত।
রাইন মরুভূমি - ইউরোপের বালুময় সর্ববৃহৎ মরুভূমি, যা রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কাজাখিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত।
স্ট্রেন্জা সাহারা মরুভূমি - দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুলগেরিয়াতে অবস্থিত।
তাবেরনাস মরুভূমি - আলমেরিয়া, স্পেনে অবস্থিত।
উত্তর আমেরিকা
ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় উপত্যকা আসলে মধ্যম অনুর্বর শুষ্ক অঞ্চল। চিহুয়াওয়ান, কলারাডো, মোজাভি, সোনোরান মরুভূমি নিয়ে উত্তর আমেরিকার মরুভূমি।
পৃথিবীর বৃহত্তম লবনাক্ত মরুভূমি সালার দি উইয়ুনি বলিভিয়ার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত।
ওশেনিয়া - অস্ট্রেলিয়া
কেন্দ্রীয় মরুভূমি - এটি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মরুভূমি।
গিবসন মরুভূমি - এটিও অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মরুভূমি।
গ্রেট স্যান্ডি মরুভূমি - উত্তর-পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার মরুভূমি।
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি - অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি।
লিটল স্যান্ডি মরুভূমি - পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার মরুভূমি।
রেংগিপো মরুভূমি - অনুর্বর মরুভূমি।
সিম্পসন মরুভূমি - অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মরুভূমি। এটি লাল রঙের মরুভূমি; ফেরিক অক্সাইডের জন্য এই মরুভূমি লাল।
স্টার্জেলেকি মরুভূমি - অস্ট্রেলিয়ার দক্ষিণ কেন্দ্রীয় মরুভূমি।
তানামি মরুভূমি - উত্তরাঞ্চলীয় অস্ট্রেলিয়ার মরুভূমি।
দক্ষিণ আমেরিকা
এ্যাটাকামা মরুভূমি - পৃথিবীর সর্বাধিক শুষ্কতম স্থান যা চিলি ও পেরুতে অবস্থিত।
লা গোয়াজিরা মরুভূমি - ভেনেজুয়েলা ও কলম্বিয়ার দক্ষিণাংশে অবস্থিত।
মনতে মরুভূমি - আর্জেন্টিনায় অবস্থিত একটি ছোট্ট মরুভূমি।
পাটাগোনিয়ান মরুভূমি - আর্জেন্টিনা ও চিলিতে অবস্থিত
সেকুরা মরুভূমি - পেরুতে অবস্থিত।
মেরু অঞ্চল
দক্ষিণ মেরুর মরুভূমি (এন্টার্কটিকা) - সর্বাপেক্ষা বড় মরুভূমি অঞ্চল।
উত্তর মেরুর মরুভূমি (আর্কটিক) - দ্বিতীয় সর্বাপেক্ষা বড় মরুভূমি অঞ্চল।
উত্তর আমেরিকার আর্কটিক - উত্তর আমেরিকার বৃহৎ তুন্দ্রা অঞ্চল।
রাশিয়ার আর্কটিক - রাশিয়ার বৃহৎ তুন্দ্রা অঞ্চল।
মরুভূমির কিছু পশু -
মরুভূমির কিছু গাছপালা -
বিঃদ্রঃ বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলায় অনুবাদকৃত। নামের অনুবাদ ভুল হতে পারে।
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫০
ফারজুল আরেফিন বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা ভাই।
ধন্যবাদ।
২|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৪
sumon3d বলেছেন: printf(“xcellent. +++”); ![]()
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫১
ফারজুল আরেফিন বলেছেন:
৩|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৪
হেডস্যার বলেছেন:
বাহ !! মরুভূমির তো পুরা গুষ্ঠি উদ্ধার কইরা ফালাইছেন।
ছবিগুলান অত্যাধিক সুন্দর। +++++++ লন।
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৫
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
লবণ মরুভূমি আর মরুভূমির কচ্ছপ দেখে টাস্কিত! গুষ্ঠি উদ্ধার না করে থাকা গেলনা।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৬
মাইনুল পাভেল বলেছেন: অসাধারন । বুঝা যাচ্ছে অনেক কষ্ট করে ছবি ও তথ্য গুলো সংগ্রহ ও অনুবাদ করেছেন । পোষ্ট এ ++++++++++
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩২
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
তথ্য সংগ্রহ ও সাজাতে সময় লাগে; কষ্টকর মনে হয় না, তবে একটু বিরক্তি আসে।
ভাল থাকবেন।
৫|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৭
রাতুল_শাহ বলেছেন: চমৎকার পোষ্ট
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভাই।
শুভ কামনা।
৬|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২০
মো: আবু জাফর বলেছেন: মরুভুমির পশুর মধ্যে কি রয়েলবেঙ্গল ও পড়ে নাকি ?
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: অবশ্যই পড়ে।
"The Royal Bengal tiger is scientifically known as 'Panthera tigris' is an eminent member of the cat family. The origin of the cat family from what we know today is Siberia. From there, they migrated down south as the climate became colder. In Asia, India and Malaysia are the two prominent countries where tigers live."
Siberian tiger -
৭|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অনেক বেশি পিলাস দিতে ইচ্ছা করতাছে......তবে সাবধান, মরুভুমির প্রানি গুলা কিন্তু খুব বেশি বিষাক্ত হয়। ওদেরকে সাবধানে ধইরেন...... ![]()
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪২
ফারজুল আরেফিন বলেছেন: ছবিতে আপনার পেছনেও মনে হয় মরুভূমি দেখা যাচ্ছে।
প্রানিগুলা নিয়েই একটা বড়সর পোস্ট হয়ে যায়।
সাবধানে থাইকেন, কামড় খায়েন না আবার!
৮|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর।
কিছু ক্যাপসান দেয়া দরকার ছিল, যেমন বাইসন গুলো কোন অঞ্চলের বা
দুই কুজ ওয়ালা উঁট কোন মরুভুমির ..
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫০
ফারজুল আরেফিন বলেছেন: প্রত্যেক মরুভূমিতে পরিবেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রাণী ও উদ্ভিদের বাস। প্রথমে আলাদা করবো ভেবেছিলাম, সেক্ষেত্রে পোস্ট বিশাল আকার ধারণ করতো। পর্ব আকারে দেয়া যেতো অবশ্য। তবুও অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু মামা বাদ পড়ে গেছে -
ধন্যবাদ ভাইয়া।
৯|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৯
শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট + +
প্রিয়তে নিয়ে গেলাম।
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
একটা চমৎকার ছবি দিচ্ছি নিয়ে যাও-
১০|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্ট, ১০নং প্লাস
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
১১|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
ফান্টা বলেছেন: মচতকার হইছে
নেন ফান্টা নেন
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:০০
ফারজুল আরেফিন বলেছেন: থ্যাঙ্কু
দুইমাস ধইরা ফান্টা খাইনা।
জলদি দেন, রোজা থাইকা তিয়াস লাগছে।
১২|
২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
বাতাসের রূপকথা বলেছেন: Nice post। উত্তর আমেরিকাতে আপনি শুধু একটা অংশের মরুভুমির জেনেরিক নাম দিয়েছেন। টেক্সাস, নিউ মেক্সিকো, এরিজোনা, ক্যালিফোর্নিয়া & Colorado মরুভুমির অংশ। Texas, Colorado and California have variations. Arizona & New Mexico are completely desert land.
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:০৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ, বিশেষ করে তথ্য সংযোজন করার জন্য।
উত্তর আমেরিকার বৈচিত্রময় জায়গা নিয়ে সুন্দর একটা পোস্ট দেয়া যেতে পারে!
ভাল থাকবেন।
১৩|
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:০৫
বেঈমান আমি বলেছেন: বরাবরের মত গুড পোস্ট +++ কিপ ইট আপ ফারজুল ব্রো।
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ মানিক ব্রো।
শুভ কামনা সবসময়...........।
১৪|
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:১২
মিনহাজুল হক শাওন বলেছেন: ব্যাপক খাটনি করেছেন বোঝা গেল। লন আমিও প্লাস দিলাম, সাথে শোকেসে নেওয়া ফ্রি।
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৪২
ফারজুল আরেফিন বলেছেন: অশেষ ধন্যবাদ।
আপনার জন্য মরুভূমির মাটিতে বসা বিশেষ প্রজাতির কাঠবিড়ালি -
১৫|
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:১৯
তামিম ইবনে আমান বলেছেন: রোজায় এম্নেই অবস্থা খ্রাপ তারুপর মরুভুমি
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: মরুভুমির বস্তু ছাড়া ইফতারি খেয়ে মজা নাই
১৬|
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:২৩
শিপু ভাই বলেছেন:
পোস্ট সোজা প্রিয়তে।
দারুন পোস্ট+++++++++++++++
তয় যাওয়ার ইচ্ছা নাই!!!
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ব্রো।
সৌদি যাইবেন না এটা কোন কথা হইলো?
১৭|
২২ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৪
সাজিদ ঢাকা বলেছেন: ভাই অসাধারণ পোস্ট , , , অনেক পরিশ্রমী পোস্ট , ,
অনেক কিছু জানতে পারলাম , , ,
তবে বাংলাদেশে মরুভুমি নাই
পোষ্টে ++++++++++
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:০৫
ফারজুল আরেফিন বলেছেন: বাংলাদেশে মরুভুমি নাই, তবে মরুভুমির বাতাস আছে।
উত্তরবঙ্গে এখন উল্টা পাল্টা আবহাওয়া দেখা যায়; বাংলাদেশে ঋতু চক্রেও পরিবর্তন আসছে।
অনেক ধন্যবাদ সাজিদ ভাইয়া, ভাল থেকো।
১৮|
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:২৯
তৌহিদুল ইসলাম তুহিন বলেছেন: অনেক কষ্ট করেছেন দেখছি। তার জন্য প্লাস...।আর সরাসরি প্রিয়তে।
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:০৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৯|
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৪
ঘুমন্ত আমি বলেছেন: অসাধারন ।মরভূমি নিয়ে দারুন পোষ্ট ।
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:১০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২০|
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৩
তিতাকথা বলেছেন: অসাধারান
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:১১
ফারজুল আরেফিন বলেছেন: মিঠাকথায় অনেক ধন্যবাদ।
২১|
২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫০
এমজেডআই বলেছেন:
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:১৫
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
সারাজীবন জলপাই দেখলাম এক রকম, মরুভূমিরটা দেখি ভিন্ন রকম!
ব্যাখা চাই কিন্তু!
২২|
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৬
রাহি বলেছেন: চমৎকার
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:০৮
ফারজুল আরেফিন বলেছেন: ![]()
২৩|
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৪২
অসম সমীকরন বলেছেন: অসাধারন । বুঝা যাচ্ছে অনেক কষ্ট করে ছবি ও তথ্য গুলো সংগ্রহ ও অনুবাদ করেছেন । পোষ্ট এ ++++++++++
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার নিকটা সুন্দর!
২৪|
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
অসাধারণ পোস্ট ++++
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১০
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ ভাই।
২৫|
২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৫
রেজওয়ান তানিম বলেছেন: সুন্দর পোস্ট। বেশ লাগল
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১২
ফারজুল আরেফিন বলেছেন: কোথায় ডুব দিলেন?
আগের মত আর বিচরণ দেখিনা যে!
ধন্যবাদ কবি
২৬|
২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:০৪
সায়েদা সোহেলী বলেছেন: অনেক ভালো লাগলো
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
২৭|
২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:০৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হলুদ তারা না দিলে অন্যায় হবে ! রোজার দিনে অন্যায় কিভাবে করি !
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ তিতির আপু।
এখনো কারো কাছে ইফতারির দাওয়াত পেলামনা
২৮|
২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:১১
হিবিজিবি বলেছেন: রমজান মাসে খেজুরময় (মরুভূমির খেজুর!) পোষ্ট! ![]()
অনেক ভালো লাগলো
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
নিশ্চিতে খেজুরও খাইতে পারিনা - গত বছরের ফরমালিন মেশানো খেজুর কিনা কে জানে!
২৯|
২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:১৯
ইমানুয়েল বলেছেন: nice
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩০|
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:৩৭
মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৩ শে জুলাই, ২০১২ রাত ২:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: এত্ত ভাললাগা!
অশেষ ধন্যবাদ।
৩১|
২৩ শে জুলাই, ২০১২ ভোর ৫:২০
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++
২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ তন্ময় ভাই
৩২|
২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৫
এস এম ফারুক হোসেন বলেছেন: চমৎকার পোষ্ট। মরুভূমি সম্পর্কে জানা ও দেখার সুযোগ পেলাম। দারুণ ভাল লাগলো। সরাসরি প্রিয়তে ----
কেমন আছেন ভাই ?
২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: খারাপ-ভালোর মাঝামাঝিতে আছি!
আপনার কি অবস্থা ভাই?
ভাললেগেছে জেনে আনন্দিত।
অনেক ধন্যবাদ।
৩৩|
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৭
আমি-তুমি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর।
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৩
ফারজুল আরেফিন বলেছেন: আল্লাহর পৃথিবীর সবই সুন্দর, ধন্যবাদ
৩৪|
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪০
চাটিকিয়াং রুমান বলেছেন: চমৎকার একটা পোস্ট পড়লাম।
আমার মনে হয় কী, সিনাই মরুভূমি (মিশরে অবস্থিত) আফ্রিকাতে পড়েছে। ![]()
পোস্টে++++
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
"It is situated between the Mediterranean Sea to the north, and the Red Sea to the south, and is the only part of Egyptian territory located in Asia as opposed to Africa, effectively serving as a land bridge between two continents."
"Some twenty million years ago Sinai was connected with Egypt and the Saudi Arabian Peninsula as part of the same land formation. Thermal currents in the earth’s mantle created huge cracks, which lifted and spread the land. Sinai is part of the Great Rift Valley, the great fracture in the earth’s crust, that begins in East Africa continues through the Red Sea into the Gulf of Aqaba through the Jordan Valley (Dead Sea, Sea of Galilee) widening each year about 5mm moving the Saudi Arabian Peninsula northwards."
কাহিনী তাহলে এইটা!
৩৫|
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৫৪
এমজেডআই বলেছেন: জলপাই সংক্রান্ত ব্যাখ্যা:
জলপাই Elaeocarpaceae ফ্যামিলির অন্তর্ভুক্ত Elaeocarpus জেনাসের উদ্ভিদ। এ ফ্যামিলিতে প্রায় ৪০০ প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় ১৩ টি প্রজাতি। এর মধ্যে আমরা Elaeocarpus floribundus কে জলপাই নামে ডাকি। অন্য গাছগুলির বেশ কয়েকটির ফলও কমবেশি জলপাইয়ের মতই। যেমন, আপনার ছবির ফলটি অনেকটাই Elaeocarpus sylvestris এর মত দেখতে। সুতরাং বুঝতেই পারছেন প্রজাতিভেদের জন্য জালপাইয়ের ফ্যামিলির অন্য ফলগুলো একটু অন্যরকম দেখতেতো হবেই।
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৯
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
কৃতজ্ঞতা জানবেন।
অন্য প্রজাতির জালপাইয়ের স্বাদও তো ভিন্ন হবে। মরুভূমির জালপাই খেতে মন চাইছে।
লোকে সত্যিই বলে - জানার কোন শেষ নাই।
অনেক ধন্যবাদ ভাই।
৩৬|
২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪০
এস এম ফারুক হোসেন বলেছেন: কাজে ব্যস্ত ছিলাম বেশ কিছুদিন। এখন অবশ্য ব্যস্ততা কমেছে। আশাকরি নেটে নিয়মিত সময় দিতে পারবো্।
ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২১
ফারজুল আরেফিন বলেছেন: শুভ কামনা; ভাল থাকুন।
৩৭|
২৪ শে জুলাই, ২০১২ রাত ১:০৪
রুদ্রাক্ষী বলেছেন: ফাটাফাটি পোস্ট দিসেন তো........... আমি মাঝে মাঝে থমকে জাই কি নিয়ে পোস্ট দিবো তাই ভেবে............।
বরাবরের মতোই আপনার পোস্ট অসাধারন।
পোস্টে প্লাস।
আপনার ছবি ব্লগ কবে দিবেন?অপেক্ষায় আছি।
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
আমার তো অনেক কিছু নিয়েই পোস্ট দিতে ইচ্ছে করে; আবার টাইপ করতে বিরক্ত লাগে। আপনার পোস্ট অনেক ভাল। মস্তিষ্ক পোস্টটির পর্ব করা যায়, অতিপ্রাকৃত জীনিসের সাথে মস্তিষ্কের আচরণ বা কারণ অনুসন্ধান করতে পারেন। পোস্ট মর্টেম পোস্টের সাথে হরর কিছু নিয়ে দ্বিতীয় পর্ব করতে পারেন। আপনার লেখার স্কোপ কিন্তু অনেক!
ছবি তোলার যন্ত্র নাই। নতুন যন্ত্র কেনার এখন সুযোগ নাই। দূর-অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি - মুহূর্তকে বাঁধবো বলে আষ্টেপৃষ্ঠে! বেঁচে থাকলে এখানেই দেখা হবে।
৩৮|
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫১
তুষার কাব্য বলেছেন: অসাধারন । বুঝা যাচ্ছে অনেক কষ্ট করে ছবি ও তথ্য গুলো সংগ্রহ ও অনুবাদ করেছেন ।
শুভকামনা সবসময়।
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:২১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যেও শুভকামনা সবসময়।
৩৯|
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:০২
তুষার কাব্য বলেছেন: নূহাশ পল্লী নিয়ে একটা ফটো ব্লগ দিয়েছি।ঘুরে যাবেন সময় করে।
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৭
ফারজুল আরেফিন বলেছেন: খুব ভাল লাগলো পোস্ট দুটো।
ভ্রমণের নতুন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখলাম।
ধন্যবাদ।
৪০|
২৫ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৭
মুকুট বিহীন সম্রাট বলেছেন: চমৎকার আরেফিন ![]()
ভালো থাকা হোক
২৫ শে জুলাই, ২০১২ রাত ৮:৫১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনিও ভাল থাকুন।
৪১|
২৬ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৬
সুপান্থ সুরাহী বলেছেন:
আরে এতো দেখি এসাইক্লোপিডিয়া অফ মরুভূমিকা...
কমেন আছো?
প্রিয়তে...
২৬ শে জুলাই, ২০১২ রাত ১:১৫
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
আলহামদুলিল্লাহ্ ভাল আছি ভাই।
আপনারা ভাল আছেন নিশ্চয়ই? বাবুর ছবি দেখালেন না তো!
আপনাকে ব্লগে মিস করি। ব্যস্ততা দ্রুত কমে যাক।
ভাল থাকবেন।
৪২|
২৬ শে জুলাই, ২০১২ রাত ১:৪২
আমি তুমি আমরা বলেছেন: valo laglo ![]()
২৬ শে জুলাই, ২০১২ রাত ১:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ব্লগে কম কম দেখছি ইদানিং!
ভাল থাকবেন ভাই।
৪৩|
২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আরেফিন ভাই... আমার অন্ধকুঠুরী ব্লগে একমাত্র কথা বলার সঙ্গী।
অবশেষে আপনার ব্লগে মন্তব্য করতে পারলাম, কীযে বিশুদ্ধ ভাললাগা, তা বোঝানো যাবে না। যথারীতি গভীর পোস্ট
- পোস্ট এত কম করেন ক্যানো???
২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫২
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!
খুব ভাল লাগছে, আপনি কথা বলার অধিকার পেয়েছেন। আপনার শিক্ষণীয় ও চমৎকার উচ্চমান সম্পন্ন আবেগময় পোস্টগুলো মানুষকে আলোকিত করুক এটাই প্রত্যাশা।
ব্লগার হওয়ার ইচ্ছে নাই যে, তাই কম পোস্ট দিই ও মৌলিক লেখা দিইনা!
অনেকদিন আপনার লেখা পড়া হয় না, সময় করে পড়তে যাবো।
অনেক অনেক ভাল থাকুন ভাই, হঠাৎ কেন চোখ ঝাপসা হয় বুঝিনা কিছুতেই!
৪৪|
২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৮
চাচু বলেছেন: এত বড় পোস্ট লিখেন ক্যামনে ।++++++++++
২৬ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪১
ফারজুল আরেফিন বলেছেন: বড় পোস্ট ছোট ছোট অংশে সাজিয়ে অন্য কোথাও সেভ করে করে পরে একসাথে পোস্ট করি।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪৫|
২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:১৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন:
প্রথম পোস্ট দিলাম- তখন তো বুঝতামও না, যে সহব্লগাররা কারো ঘরে গিয়ে, তাও আবার একদম নতুন কারোটায়, মন্তব্য করে আসাটা যে অনেকটা ঠিকানা ছাড়া খুজে বের করার মত।
তারপর আপনি যা করেছেন, সেটা হল, আমি কোথাও আছি, এবং সেখানে আমি একেবারে একমাত্র প্রাণী নই- এই অনুভূতিটা দিয়ে গেছেন ছ মাস ধরে। অনির্বচনীয়। বন্ধুত্বে ফর্মাল কৃতজ্ঞতা চলে না, নাহলে সেটাও জানিয়ে দিতাম।
মৌলিক লেখা তো এগুলোও। এগুলো হল ঘাঁটাঘাঁটিনির্ভর মৌলিক লেখা। আর কবিতা-গল্প সেটা আরেক জিনিস। কারো চেয়ে কউ কম নয়।
আবারো পোস্টের কথা- যে ছবিগুলো দিয়েছেন, দেখতে থাকলেই মেডিটেশনের লেভেল। মন হালকা।
(আপনাকে নিয়ে একটা যায়গায় ঘুরতে যাবার ইচ্ছা আছে আমার। যদি বাই এনি চান্স না গিয়ে থাকেন, একবার গিয়ে অন্তত ডজনখানেকবার চমকে দিতে চাই। চোখের দেখার সৌন্দর্য আপনার ছবিনির্ভর ব্লগগুলোয় স্পষ্ট। আপনি চারপাশ দেখে বারবার চমকাচ্ছেন, লীন হয়ে যাচ্ছেন আর আমি পাশ থেকে মজা পাচ্ছি- মিস করাবেন না প্লিজ...)
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
অবশ্যই যাবো।
সময় করে আমাকে বললেই হবে। মিস করতে চাইনা কিছুতেই।
অপেক্ষায় রইলাম।
ভাল থাকুন।
৪৬|
২৬ শে জুলাই, ২০১২ রাত ৮:৩৪
শিপু ভাই বলেছেন:
এক নোংরা ছাগলে কয়- এই পোস্ট নাকি চুরি করা!!!
কত বড় খবিশ আর বদমাইশ!!! এরা দেশের শত্রু, মানুষের শত্রু।
এই মরুভূমির ফটু কি ফারজুলের তোলতে হইব???
এর ইনফোগুলো কি ফারজুল বানাইয়া বানাইয়া দিব???
জয়নুল আবেদীনের জীবনি কি নিজে বানাইয়া বানাইয়া লেখবো??
২৭ শে জুলাই, ২০১২ রাত ১:০২
ফারজুল আরেফিন বলেছেন: "খবিশ আর বদমাইশ না হলে কি আর কেউ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চলচিত্র নির্মাতার কাছে চাঁদাবাজি করে? কিছু অসাধু লোক নিয়ে বাহিনী গঠন করে কি আর নিরীহ লোককে হুমকি ধামকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে? ইউল্যাবের কাছে টাকা খেয়ে ইভটিজিং এর আন্দোলন গায়েব করে? এইসব কিছু মানুষকে ফাঁদে ফেলে ভয় দেখিয়ে ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অর্থ আয়ের কৌশল।" এই কথাগুলো আমার না, সামুর অফ লাইন পাঠকদের কাছে শুনা। তাদের কাছেই জানতে পারলাম এই সব ভন্ডামির কাহিনী।
আমার উচিত ছিল মরুভূমিতে যেয়ে ছবি তুলে ডাটা সংগ্রহ করে পোস্ট দেয়া। মালদ্বীপে যেয়ে তথ্য নিয়ে আসা, জয়নুল আবেদীনের জীবন নিয়ে গবেষণা করে পোস্ট দেয়া। এইসবকিছু করা যেতো যদি আমার তার মত ব্ল্যাকমেইলিং এর টাকা থাকতো। নাম পরিচয়হীন জারজ নিক আরেক জনকে সার্টিফাই করতেছে দেখে ভাল লাগছে। একে বলে ক্ষমতার অপব্যবহার। মডু হইছে বলে কি যা ইচ্ছা তাই করে বেড়াবে নাকি? সাধারণ ব্লগারদের কি তার গোলামী মেনে ব্লগিং করতে হবে?
ঐই পোস্টটির কথা বলা হয়েছে কপি করা। অথচ পোস্টটির প্রতিটি লাইন ভাবানুবাদ করা, আক্ষরিক অনুবাদও নয়। কিন্তু তার মত নোংরা ছাগলে এইটারে বললো চুরি করা। এরকম একট পোস্ট বানাইতে ১০-১২ দিন সময় লাগে আবালের মনে হয়না সে ধারণা আছে।
একজন ইন্টারনেট সন্ত্রাস আমাকে বলছে লেখা চোর। ওর তো মনে হয় চোরের-বাটপারের-সন্ত্রাসীর রক্ত শরীরে বইছে। ১০-১২ দিন সময় নষ্ট না করে ২-৪ ঘন্টায় গল্প-কবিতা অনেক লেখা যায়। কিন্তু আমি জানতে ও জানাতে পছন্দ করি। কোন পোস্টে মানুষের জ্ঞান বাড়ে সেটা বুঝার শক্তিও সে ছাগলের নাই।
এই উত্তর আমাকে লেখা চোর বলার প্রতি উত্তর। অবশ্য মহান ব্যক্তিকে আক্রমণের দায়ে এই মন্তব্য মুছে ব্যান করলেও অবাক হব না। কারণ ক্ষমতার অপব্যবহার সর্বত্র লক্ষণীয়।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১:১৭
ফারজুল আরেফিন বলেছেন: মে-জুনের পোস্ট ক্লাউড কম্পিউটিং, ডিসপ্লে ডিভাইস আর বিট ও বাইট পোস্টগুলো তার কোন বাপে বাংলায় লিখছে তা যেন প্রমাণ দেয়। একজন জোচ্চরের কত বড় সাহস আমাকে বলে লেখা চোর?
২৭ শে জুলাই, ২০১২ রাত ১:২৮
ফারজুল আরেফিন বলেছেন: নিজের জীবন থেকে গল্প কবিতা আমিও লিখেছি।
গ্রামীণ ফোন নিয়ে লেখায় ৯ মাস লাগছে সেফ হতে, তাও জানা আপারে বলে কয়ে।
তার হিটের সাথে আমারটা মেলাইতেছে, ফানি ব্যাপার।
ডিসেম্বরে যেদিন সেফ হই হিট ছিল মাত্র আড়াই হাজার। প্রথম পাতায় পোস্ট দেয়ার অধিকার পাইছি ফেব্রুয়ারিতে। তখন হিট ছিল তিন হাজার। মাত্র ৬ মাসে সেটা প্রায় ৩৮ হাজার। এই রেটে চললে আর ২ বছরে কত হবে হিট?? তাও আবার সব ননস্টিকি পোস্ট।
মানব কল্যাণে ব্লগ লিখি নিজের পছন্দের বিষয় নিয়ে। ওর মত হিটের ব্যবসায় নামি নাই।
থার্ডক্লাস ক্রিমিনাল একটা মানুষ ক্ষমতা পাইলে এই রকমই হয়।
৪৭|
২৭ শে জুলাই, ২০১২ দুপুর ২:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ সুন্দর,,,,,,,,,,,,,ছবি এবং বর্ণনা দুটোই
২৯ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন
৪৮|
২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন পোস্ট। খুব ভাল লাগল।
অপটপিক:
৪৬ নং এ শিপু ভাই এর কমেন্ট এবং তার উত্তরে আপনার প্রতিকমেন্ট পড়ে হাসতে হাসতে শ্যাষ।
আপনাদের দুজনের কমেন্ট ও প্রতিকমেন্ট এর পর আমার মত নগন্য "চি"ন্ডিকেটবিহীন ব্লগার এর নতুন কিছু বলার সাহস হয় না।
কারন ব্লগে আসি নিজের ব্যক্তিগত সময়কে অনেক কাটছাট করে শুধুমাত্র জানার আগ্রহে ও জানাতে। সেখানে এসে যদি দেখি অসভ্যতার বন্য বয়ে যাচ্ছে তখন কত আর ভাল লাগে।
তবে গত কিছুদিনে অনেক নামজাদা ব্লগার এর অনেক কান্ডকির্তি অবজার্ভ করার সুযোগ হলো.......সেটা অনেক কাজে ভবিষ্যতে দিবে।
২৯ শে জুলাই, ২০১২ ভোর ৫:২৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
সত্য ও উচিত কথা বলতে যেয়ে চিন্ডিকেটের গালিবাজ সদস্যদের হাতে আপনি অপমানিত হলে আমার খারাপ লাগবে এবং লাগে। ওদের হলুদ ব্লগিং যেমন চলছে চলুক। হিটটাকে টাকায় রূপান্তর করছে - একেক বার একেক বেশে। সিন্ডিকেট গঠন করতে পারবেনা কখনো, খারাপ মানুষের দৌড় ঐ চিন্ডিকেট পর্যন্তই।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোখের আড়ালে চাঁদাবাজ গেরিলা বাহিনী কিভাবে গঠিত হল সেটা দেখার সময় মনে হয় এসে গেছে। কোন কোন কর্মকর্তা জড়িত আছেন, নাকি নেই তা সময় হলেই জানা যাবে।
নামজাদা ব্লগারদের পাত্তা দিয়ে ব্লগিং করিনা এটা আসলেই দুঃখজনক। এত হিট ব্লগার অথচ তাদের নেড়ি কুকুর মনে করাটা উচিতও না। কিন্তু কি করবো বলুন, হিট দিয়ে তো আর পরিচয় মুছে ফেলা যায় না বা ভাল মানুষও হওয়া যায় না। তবে তৈল মর্দন আর বিছানা গরম করে পাওয়া অবস্থানের প্রচার করে ব্লগে ভাব ধরে বসে থাকার হয়তো মজাই আলাদা।
এই অসভ্যতাকে ব্লগে সেট করার জন্যে অনেককেই তাড়ানো হয়েছে, পা চাটা কুকুর কিছু আনা হয়েছে, কাউকে কাউকে জোড় করে হিট ব্লগার বানানো হয়েছে ব্লা ব্লা ব্লা। ব্লগে থাকতে হলে তাদের বশ্যতা মেনেই থাকতে হবে, নয়তো "গরিলা" বাহিনী তৈরী আছে আক্রমণের জন্য।
ভাল থাকবেন ভাইয়া। শুভকামনা সবসময়ের জন্য।
৪৯|
২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৫
শিপু ভাই বলেছেন:
ভন্ডটার ভন্ডামীর প্রমান মুছে ফেলা হয়েছে!!! হাহাহ।....জগতের সবাই সাধু!!!
আমার কাছে পুরা পোস্টই সেভ করা আছে।
২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০০
ফারজুল আরেফিন বলেছেন: একটা-দুইটা ছাড়া সবগুলোই তো জারজ নিকে ব্লগায়। তারপরও প্রমাণ মুছতে হয়!! ঐ পোস্টে চিন্ডিকেট সদস্যরা সবাই এসে গালিবাজদের গডফাদার/গডমাদারের পরিচয় প্রকাশ করেছে। ভণ্ডদের গডফাদার/গডমাদারের বিপক্ষে কেউ কিছু বললে অবস্থা কি হতে পারে তা বুঝা গেছে।
হিট থাকলেই সাধু, সাধুর হিটের উপরে ১,২ করি।
৫০|
২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫
জুন বলেছেন: মরুভুমিরও একটা সৌন্দ্যর্য আছে। পোষ্টটা অনেক চিত্তাকর্ষক ছবি আর ইনফরমেশন সংযুক্ত।
আমার দেখা কয়েকটা মরুভুমির মধ্যে ইজিপ্টের ব্ল্যাক & হোয়াইট ডেজার্টটা অপরুপ লেগেছিল।
দুটো ছবি দিলাম আরেফিন আমাদের ডেজার্ট সাফারীর সময় তোলা।
ব্ল্যাক ডেজার্ট ইন বাহারিয়া, ইজিপ্ট
হোয়াইট ডেজার্ট ইন বাহারিয়া, ইজিপ্ট
২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৭
ফারজুল আরেফিন বলেছেন: জুনাপুর যে কত শত অভিজ্ঞতা ভাবতে অবাক লাগে!
অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য ও ছবি শেয়ার করার জন্য।
হোয়াইট ডেজার্টের পাথরগুলো একদম সাদা মনে হচ্ছে। ব্ল্যাক ডেজার্টের অনেক ছবি নেটে দেখেছি। আপনার ছবি দু'টি কিন্তু খুব ভাল হয়েছে।
ভাল থাকবেন আপু, শুভ কামনা।
৫১|
২৯ শে জুলাই, ২০১২ রাত ৯:১৩
শিপু ভাই বলেছেন:
ঐ পোস্টদাতাকে সিন্ডিকেট মনে হয় না। যথেস্ট সহনশীল মনে হয়েছে। আপনার সাথে ঝগড়া হলেও সেটা মাত্রা ছাড়ায়নি।
যাই হোক মাথা গরম করবেন বুঝে শুনে। কিছু কিছু সময় উচিত কথা বলাটা উচিত না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়।
সময় আসবে~
৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৯
ফারজুল আরেফিন বলেছেন: পোস্টদাতাকে এতটা নাবালক ভাবারও কারণ দেখিনা, পিয়াল ভাইকে কটাক্ষ করে কমেন্ট দিতে দেখেছি। গালাগালি করার ক্ষেত্রে সহনশীল, অন্য সবকিছুই বাড়াবাড়ি রকমের।
চ্যাট রুমের পরিবেশ থেকে ব্লগ বের হয়ে আসবে সে সময়ের অপেক্ষায় থাকবো।
উচিত কথা আর বলতে চাই না, কারো পেটে লাথি মেরেও তো লাভ নাই।
ভাল থাকবেন ব্রো।
৫২|
৩১ শে জুলাই, ২০১২ সকাল ৯:১৩
নক্ষত্রচারী বলেছেন: দারুণ পোষ্ট । প্লাস +++++++++++++
৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:০২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫৩|
৩১ শে জুলাই, ২০১২ সকাল ৯:২৭
কাউসার রুশো বলেছেন: মরুভূমি নিয়ে এত কিছু!!
+++
৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:০৪
ফারজুল আরেফিন বলেছেন: পর্ব করে দিলে আরো অনেক কিছু দেয়া যেতো।
ধন্যবাদ রুশো ভাই। ভাল থাকবেন।
৫৪|
৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৯
নীলঞ্জন বলেছেন: ছবিগুলোতেই হারিয়ে গেলাম কিছুক্ষণ।++++++++++
৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:০৬
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনার জন্য আরো তিনটা ছবি -
৫৫|
৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:১৪
জুল ভার্ন বলেছেন:
অসাধারন সুন্দর পোস্টে ২৭তম ভাল লাগা এবং ৩৪তম প্রিয়তে।
প্রত্যেকটা ছবির সাথে ক্যাপশন দিলে আরো ভালো হতো।
মরুভূমির কিছু পশু - ছবিগুলো সুন্দর হয়েছে। তবে সব ছবিগুলো কিন্তু "পশু"র ছবি নয়-অন্তত প্রথম ৬ টি ছবি। "প্রানী" ও "পশু"র মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।
শুভ কামনা।
৩১ শে জুলাই, ২০১২ রাত ৮:২৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
শুরু করেছিলাম ক্যাপশন দিয়েই। একেক মরুভূমিতে একেক রকম জীবজন্তু ও গাছপালা, সাথে বিদঘুটে নাম। পরে ভাবলাম ছবির সৌন্দর্যের দিকেই মন দিয়ে এক শ্রেণীতে নিয়ে আসি। "প্রানী" ও "পশু"র নামে ভুল তো হয়েছে, আসলে পশুর সংখ্যা বেশি দিয়ে অন্য প্রাণীগুলোকে বোনাস হিসেবে রেখেছি।
আপনার মরুভূমি ভ্রমণের অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন আশাকরি।
ভাল থাকবেন।
৫৬|
৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: প্রথমে সাধারণ সফর, কক্সবাজার সৈকতে বেড়ানো, সেখানকার স্থানীয় অসাধারণ খাবার মুরগির দুরুস + কাজি + বিন্নি গাঁজনের মধুভাত + বিন্নিচালের তিন ধরনের স্পেশাল পিঠা ও চাটগাঁইয়া মেজবানি গরুর গোস্ত খেয়েটেয়ে হিমছড়ির কাছে স্বল্পপরিচিত একটা ঝিরিগুহায় ছোটাছুটি।
হয়ত সেন্টমার্টিনের শেষ মাথায় থাকা আমার ধর্মভাই এক জেলের বাসায় তাবু টাঙিয়ে ঘুমানো, সেইসাথে রূপচাঁদা-ক্র্যাব পুড়িয়ে খাওয়া
কিন্তু মূল সফরটা শুরু হবে সাফারি পার্কের পাশ দিয়ে লামা- আলীকদম রোড।
এমন সুন্দর রাস্তা সারা দেশে কোত্থাও হয়ত নেই। তিনঘন্টার চড়াই উতরাই চাঁদের গাড়িতেই।
যেখানে সেখানে থেমে থেমে আচ্ছামত ছবিতোলা।
সবশেষে যাব ডেস্টিনেশন।
শুধু জানার জন্য জিগ্যেস করছি.
কোয়ান্টামের লামা আশ্রমে গিয়েছেন কি?
(আবার যে কেউ ভাবতে পারে কোয়ান্টামের প্রচার করছি, এই কারণে ভয়ে ভয়ে জিজ্ঞাসা...)
ওখানে না গিয়ে থাকলে সাফারি প্রোগ্রামে যাব দুদিনের জন্য, অথবা যদি চুরচুর মজা নিতে চান, তাহলে আট-দশজন মানুষ মিলে স্পেশাল লম্বা সাফারি অ্যারেঞ্জ করার চেষ্টা করব।
আমি চোখমেলে দেখতে গিয়ে পাগল হয়ে যাই।
লামা কোয়ান্টামমের এলাকায় যে গিরিখাতের ঝিরিটা রয়েছে, এমন সৌন্দর্য আমরা আমাজনের ভিডিওতে দেখে অভ্যস্ত, বাস্তবে নয়। তবে বিশ্বাস করি, এমন আরো অনেক সুন্দর জায়গা আছে বাংলাদেশে, কিন্তু সেসব জায়গায় যাওয়া এরচে অনেক কঠিন।
আর সেখানেই, ডজনখানেক দেখার মত আলাদা আলাদা ভিউ।
কী করা যায় বলেন তো???
০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:১৮
ফারজুল আরেফিন বলেছেন:
![]()
এ তো মহা ভ্রমণ! ঢাকার বাইরে তেমন কোথায় যাওয়া হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম ঢাকার ভেতরে কোন জায়গা। এই বিশাল ভ্রমণের জন্য মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, বাসার অনুমতি, সময় - আরো অনেক প্রস্তুতি লাগবে। যেতে তো ইচ্ছে করছে খুব, বর্ষা শেষে প্রস্তুতি শুরু করতে হবে।
তবে আপনার চমৎকার বর্ণনায় একটা ভ্রমণ এমনিতেই হয়ে গেল।
আপনার সাথে বসে ঠিক করতে হবে কখন যাওয়া যায়।
লামা আশ্রমের কিছু ছবি নেটে দেখেছিলাম।
অনেক ধন্যবাদ এমন সুন্দর নিমন্ত্রণে।
৫৭|
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১০:২৮
মিথী_মারজান বলেছেন: উরে বাবা!
আপনি পারেন ও বটে! ![]()
খুব চমৎকার পোস্ট।
০৪ ঠা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
ফারজুল আরেফিন বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত।
ব্লগে আসার সময় হল তাহলে!
অসংখ্য ধন্যবাদ।
৫৮|
০৯ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাহলে আর প্রস্তুতি নিতে দেরি কেন? মাস তিন বা চার পর একটা সম্ভাব্য ডেট ফিক্স করতে হবে।
আমার সমস্যা হল, শীতকালে সমুদ্রেও যেতে ইচ্ছা হয় না। মনে হয় স্যান্ডি রাসমেলায় এলাম, সমুদ্রসৈকতে না। আর ঘন্টা ছয়-আট যদি ঝাঁপানো নাই যায়, তার আগেই যদি শীত লাগে, তো অ্যায়সা সমুদ্দুর চাই না।
আর শীতকালে তো ঝিরির সৌকর্য কিসসু থাকবে না...
টাকা কিন্তু আহামরি কোনকালেই লাগবে না। সব আমার হাতের মুঠোয়। কক্সবাজারে শহরেই ডবল বেডেড এসি রুমে থাকবেন? মাত্র দুইশ টাকা পার নাইট... নো, নো, নট ঠাট্টাইয়িঙ..
যেসব খাবারের প্রিপারেশন বলছি, সেগুলো কি কিনে খাবেন? তাহলে আমার শ্বশুরবাড়ি আছে কেন? ... অ্যাগেইন, নো, নো, নট ঠাট্টাইয়িঙ...
সেন্ট মার্টিনে একরাতই নাহয় হোটেলে থাকলেন, পাঁচশ টাকা ভাড়া। আর আমার ওই ধর্মভাই যে কিনা ছেড়াদ্বীপের কাছে ছাপড়া বাসা তুলে থাকে, ওর বাসায় গেলে তাঁবু। কোন খরচ নেই। আসা-যাওয়াতেও ক্যারফা করতে শিখে গেছি। (ওটা আমিও ভয় পাই খরচের বিষয়টা এক্টু বেড়েই যায় আরকী...)
হিমছড়ি তো সেখানেই। বাড়তি খরচা নেই।
লামা-আলীকদম রোড, দ্য ফাউন্টেইন অভ প্যারাডাইজ দিয়েই আমরা লামা যাব। তা এই একটা ক্ষেত্রে যত খরচাই পড়ুক না কেন। এখানে সামান্য ঠেলা আছে চাঁদের গাড়ি রিজার্ভেশনে।
লামার আশ্রমে খরচ আর কত হবে, পার হেড বড়জোর দু হাজারই চার্জ করবে।
এখন, কোনটা রাখবেন কোনটা বাদ দিবেন ভাবুন। তবে, আবারো সাবধান করে দিচ্ছি, ঝিরির মজা কিন্তু নিতে পারবেন না শীতকালে। আর শীতকালে তেমন সাপটাপও বেরোয় না যে আচ্ছামত কামড়াতে পারবে আমাদের...
১০ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬
ফারজুল আরেফিন বলেছেন: অনেক লোভনীয় ভ্রমণ!
বেঁচে থাকলে একদিন নিশ্চয়ই যাবো, আপনাকে জানাবো তখন।
এখন সময়টা ভ্রমণের জন্য অনুকূলে নেই; সমলয় দরকার ভ্রমণ আর প্রাত্যহিক জীবনে। আমি অপেক্ষায় আছি সুসময়ের।
অপেক্ষায় থাকবো আপনার সাথে ভ্রমণের, সুসময় দ্রুত আসবে বলেই বিশ্বাস। তখন চট করে প্ল্যান করে ফেলবো।
এমন সুন্দর মন্তব্যের উত্তরটা ছোট করে দিলাম - যথার্থ উত্তর খুঁজে পাচ্ছি না। তবে ঐ উচ্ছাস ভরা কথাগুলোতে আমার অর্ধেক ভ্রমণ এখানেই হয়ে গেছে।
ভাল থাকুন, শুভ কামনা সর্বদা।
৫৯|
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৫
শাহেদ খান বলেছেন: বিস্তারিত এসব পোস্টের জন্যে প্লাস, ফারজুল ভাই। সময় করে পড়ব !![]()
১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৬
ফারজুল আরেফিন বলেছেন: অবশ্যই অবসরে পড়বেন।
বিস্তারিত পোস্ট আর দিবোনা ভেবেছিলাম; এখন মনে হচ্ছে আরো দেয়া উচিত।
অনেক ধন্যবাদ, শুভ কামনা সর্বদা।
৬০|
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।।
৬১|
২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪
বারিধারা বলেছেন: শুরুই করেছেন ভুল দিয়ে, পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ মরুভুমি হয় কোন হিসেবে? মোট স্থলভাগের পাঁচ ভাগের এক ভাগও তো হয়না। আপনি কি পার্বত্যভুমি, বরফ আবৃত ভূমি এবং সাগরের বেলাভূমিকেও মরুভুমি ধরেছেন? তাহলে হিসাব ঠিক আছে।
পরিশ্রমসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৩
sumon3d বলেছেন: printf(“xcellent. +++”);