| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“শয়তান, আমার দেহে একফুটা রক্ত থাকতে ওর (নায়িকা) কিছু হতে দিব না।“
(ইয়াআআআ ডিশুম, ডিশুম)........
....
অবশেষে সাগর-মহাসাগর পরিমান (১ টেবিল/১চা চামচ) রক্ত (রঙ) বিসর্জন দিয়া উদ্ধারকারী জাহাজ হামজার ন্যায় নায়িকাকে উদ্ধার।
আসলে, এইরকম অষ্টম আশ্চর্যের ন্যায় ডায়লগ কেবল মাত্র বাংলা সিনেমাতেই সম্ভব। বাস্তবে নায়িকা তো দূরের কথা, আপন মাকে বাঁচাতেও মানুষ আধফুটা রক্ত দিতে নারাজ।
ক্যামনে??? ক্যামনে???
কয়েকমাস আগের কথা, ব্লাডব্যাংকের ডিউটি থাকায় রুমে বসে আছি। একজন রুগীর অ্যাটেন্ডেন্স আসলেন O+ ব্লাডের খুঁজে। ব্লাডব্যাংকের কিছু নিয়ম থাকে যে, স্টোরেজে ব্লাড থাকলে, চাইলেই সেটা দেওয়া যায় না। রুগীর আত্মীয়-স্বজনের মাঝে ব্লাড available থাকলে আমরা স্টোরেজ থেকে দেই না। রুগীর অ্যাটেন্ডেন্সকে দিতে বলি অথবা অন্য যেকোন group manage করতে, আমরা exchange করে দিব তবে কোন acute emergency case হলে বিবেচনা করা হয়।
তো যেই অ্যাটেন্ডেন্স আসলেন, উনার সাথে বিস্তারিত আলোচনা করে জানতে পারলাম ব্লাড দিতে যেই সকল criteria fulfill করতে হয় সবগুলাই ১০০% ঠিকঠাক এবং রুগী উনার মা আর উনার মায়ের জন্যই এতো কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত খুজছেন যদিও উনি নিজেই O+ রক্ত নিয়ে ঘুরছেন। আমি উনাকে রক্ত দিতে বললাম। উনাকে বেশ চিন্তিত, অস্থির মনে হল; এই বুঝি মাথা ঘুরাইয়া পড়িয়া যাইবেন। স্বাভাবিক ভাবেই কেউ প্রথমবার রক্ত দিতে গেলে অনেক বিষয় চিন্তা করে এবং একটু ভয়ও কাজ করে তাই উনাকে রক্ত দেয়া নেয়া বিষয়ে ভাল করে counseling করলাম। উনি খুব ভাল করে বুঝলেন এবং আমার কথা শেষ করা মাত্রই বললেন, উনার নাকি হার্টে প্রব্লেম!!
জিগাইলাম, ভাই ক্যামনে বুঝলেন হার্টে প্রব্লেম?? কোন ডাক্তার দেখিয়াছেন বা বলেছেন??
উত্তর দিলেন, “নাহ, একটু কিছু করলেই বুক ধড়ফড় করে, যেমন রক্তের কথা শুনে”
আল্লাহ, আমার তো পুরা মাথাই নষ্ট!! সবাই এইরম কইরা রুগ ডায়াগনোসিস করলে তো আমাগো ভাত শেষ। দুর্ভিক্ষের ন্যায় না খাইয়া উপাস মরতে হইবেক।
উনারে আবারও বুঝাইলাম, উনি বেশ চিন্তিত মনে, "জীবন দিমু, তবু রক্ত দিমু না" টাইপের ভাব নিয়া মাথা নাড়াইতে নাড়াইতে প্রস্থান করিলেন।
কয়েক মিনিট পর আবার তাসরিফ আনিলেন। বসিতে বলিলাম; বেশ ভাব নিয়া বসিতে বসিতে কইতে লাগিলেন, ভাই আমার তো স্বাস্থ্য কম। এককাজ করেন, আমরা তিনজন (উনি ছাড়া) মিলিয়া একব্যাগ রক্ত দিয়া দিব আর আপনি আমাদের একব্যাগ দিয়া দিবেন। (নিজের হার্টে প্রব্লেম দেখা দিল এবং বুক ধড়ফড় করিতে লাগিল)
বিষয়টা আবারও বুঝাইলাম, আবারও উনি ভাল করিয়া বুঝার ভাব নিয়া মাথা নাড়াইতে নাড়াইতে বাড়িতে ফোন দিয়া কোনভাবে উনার চাচাকে manage করিতে সক্ষম হইলেন এবং পরবর্তীতে আমি একব্যাগ ব্লাড exchange করিবার সকল ব্যবস্থা করিয়া ওয়ার্ডে পাঠাইয়া দিলাম ।
বিঃদ্রঃ আপনাদের সুবিধার জন্য কমেন্টের ঘরখানা খালি রাখলাম।
মনে রাখবেন -----
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২
ফাউ চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ ভাই
২|
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
কালোপরী বলেছেন: সত্যি বলতেছি রক্ত দেয়ার ইচ্ছা থাকলেও সম্ভব না, উল্টা আমাকেই রক্ত দিতে চাইবে হাহা
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
ফাউ চিন্তাবিদ বলেছেন: ক্যান?? ক্যান ??
৩|
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: ভাল লিখেছেন
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
ফাউ চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ তামিম
৪|
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সচেতন মনা পোস্ট
+
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
ফাউ চিন্তাবিদ বলেছেন: ভাই, ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
শুঁটকি মাছ বলেছেন: খুব সুন্দর লেখা ভাই!!!!!!+ দিলাম