| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম ফজলুল করিম
আমি মানুষ, মানুষের ঘরেই জন্ম। বর্তমানে পেশায় সোস্যাল ডেভেলাপমেন্ট ওয়ার্কার, আবার কখনো কখনো ইন্ডিপেনডেন্ট ফিল্ম মেকারগিরি করি। ইতিপূর্বে মিডিয়া প্রোডাকশন হাউস চালিয়েছি, টিভি চ্যানেলে প্রযোজক হিসেবে কাজ করেছি। মোটেও পেশাদার ব্লগার বা লেখক নই আমি। এক সময় সাহিত্য, থিয়েটার, আবৃত্তি সংঘঠন নিয়ে কাজ করেছি। এখন সামাজিক দায়বদ্ধতা আর পেশাগত কারনে মাঝে মধ্যে দুই এক কলম লিখি, তা ঠিক। তবে লেখক হয়ে উঠার কোন ইচ্ছে নেই। স্বেচ্ছাসেবা আর সমাজ উন্নয়নের কাজ নিয়ে মানুষের পাশেই থাকতে চাই, সেই দায়বদ্ধতা থেকেই আশাকরি মাঝে মধ্যে কিছু লেখা হবে।
শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহার হবেই, সরকার বুঝতে শুরু করেছে, আন্দোলন থামানো যাবেনা। মনে রাখবেন: সরকারের সবাই কিন্তু আবুল না।
মাননিয় সরকার প্রধানকে বলব: এখনো সময় আছে ছাত্রদের দাবী মেনে নিন। রেল, বিমানে প্রতি বছর কোটি কোটি টাকার লোকসান হচ্ছে - সেদিকে নজর দিন, রাষ্ট্রিয় কোষাগার সমৃদ্ধ হবে, দূর্নিতি বন্ধ করুন, রাষ্ট্রিয় ধনভাণ্ডার মজবুত থাকবে।
ছাত্রদের উপর অবিচার করবেন না, তারায় আপনার দেশকে এগিয়ে নিয়ে যাবে। এইচএসসি পাশ করার পর হাজার হাজার ছাত্র সরকারী ইউনিভার্সিটিতে জায়গা পায় না, সেটা তাদের দোষ না। দোষ রাষ্ট্রের, কারন রাষ্ট্র সবার জন্যে শিক্ষা নিশ্চিত করতে পারে নি। ভূলে যাবেন না: শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা সকলের অধিকার।
ধনকুবেরদের ধরুন, রাজনিতি ব্যাবসায়ীদের ধরুন, বিদেশী বহুজাতিক কোম্পানিগুলারে ধরুন - অন্যায়ভাবে অর্জিত অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রিয় কোষাগারে জমা করুন, তাদের উপর ট্যাক্স বাড়িয়ে তা যথাযথভাবে আদায় করুন, সুশাসন নিশ্চিত করুন।
ছাত্রদের নিশ্চিত মনে পড়ালেখা করতে দিন, দেশ এগিয়ে যাবে।
দেশটাতো আপনার আমার সকলের। নাকি??


১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮
এম ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ আবুলকে ভালবাসার উপর এখনো ভ্যাট ধার্য না করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬
এম এ আউয়াল বলেছেন: কিছুক্ষন আগে আপেল ভাই এর একটা ফেবু স্ট্যাটাস পরে ছিলাম
প্রিয়তমা ঠোটে ঠোট রাখ
বুকে ধর নিষিদ্ধ প্লেকার্ড
জানত, ভালবাসার উপর এখনো ভ্যাট ধার্য করে নি
অপেক্ষায় আছি, কবে আবুল, মাল, এই ভ্যাট আরোপ করে