নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের ভিতরে মানুষ

এম ফজলুল করিম

আমি মানুষ, মানুষের ঘরেই জন্ম। বর্তমানে পেশায় সোস্যাল ডেভেলাপমেন্ট ওয়ার্কার, আবার কখনো কখনো ইন্ডিপেনডেন্ট ফিল্ম মেকারগিরি করি। ইতিপূর্বে মিডিয়া প্রোডাকশন হাউস চালিয়েছি, টিভি চ্যানেলে প্রযোজক হিসেবে কাজ করেছি। মোটেও পেশাদার ব্লগার বা লেখক নই আমি। এক সময় সাহিত্য, থিয়েটার, আবৃত্তি সংঘঠন নিয়ে কাজ করেছি। এখন সামাজিক দায়বদ্ধতা আর পেশাগত কারনে মাঝে মধ্যে দুই এক কলম লিখি, তা ঠিক। তবে লেখক হয়ে উঠার কোন ইচ্ছে নেই। স্বেচ্ছাসেবা আর সমাজ উন্নয়নের কাজ নিয়ে মানুষের পাশেই থাকতে চাই, সেই দায়বদ্ধতা থেকেই আশাকরি মাঝে মধ্যে কিছু লেখা হবে।

এম ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

মজার ইশকুল, পথশিশু, সমাজ কর্ম, মানবপাচার, - আইনি প্রক্রিয়া, নেটওয়ার্ক ও নীতিমালা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

পথশিশুদের কল্যানে নিরলসভাবে কাজ করে যাওয়া মজার স্কুলের সহকর্মিদের অতিসত্বর মুক্তি দাবি করছি। ওরা শিশু পাচারকারী নয়, ওরা সোস্যাল ওয়ার্কার।

আমরা যারা দীর্ঘদিন ধরে পথশিশুদের নিয়ে কাজ করি আমরা মজার স্কুল সম্মন্ধে কম বেশি জানি, তাদের কাজের পদ্ধতিগত বিষয়ে কারো কারো ভিন্ন মত থাকলেও আমরা সবাই জানি তারা শিশুপাচারকারী নন। তারা দূর্দান্ত ভাল কাজ করছে, তারা পথশিশুদের কল্যানে দারুন সৃজনশীল কিছু কাজ চালিয়ে যাচ্ছে বেশ অনেকদিন ধরে।

কিন্তু কোন এক ঠুনকো অভিযোগের ভিত্তিতে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় জেল হাজত কোর্ট কাচারি মিলিয়ে বেশ হয়রানির শিকার হচ্ছে মজার স্কুলের নিবেদিত প্রান সমাজ কর্মি আরিফ, জাকিয়ারা।

যতটুকু আমি বিষয়টি পর্যবেক্ষন করছি আমার বিশ্বাস তারা খুব তাড়াতাড়ি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জেল থেকে মুক্ত হয়ে দ্বিগুণ উতসাহ উদ্দীপনা নিয়ে আরো পপরিপাটিবভাবে পথশিশুদের কল্যানে কাজে ঝাঁপিয়ে পরবে।

অনেকেই মজার স্কুলের কার্যক্রমের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে, এতে প্রাথমিক পর্যায়ে মিডিয়ার অবিবেচক ভূমিকাও প্রশ্নবিদ্ধ।
যাই হোক, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন নামে তাদের সমাজ সেবার নিবন্ধন আছে, তবে শেল্টার হোম পরিচালনা এবং নিজেদের হেফাজতে শিশু রাখার বিষয়ে আইনগত প্রক্রিয়া তারা পুরোপুরি অনুস্মরণ করেনি, তা ঠিক, যা তারা বুঝতে পারেনি অভিজ্ঞতার অভাবে - তার জন্য তাদেরকে মানবপাচারের মত এত্ত বড় অভিযোগে অভিযুক্ত খুব অন্যায় হয়েছে। মনে রাখতে হবে তারা সকলেই তরুন এবং ছাত্র যারা মূলত স্বেচ্ছাসেবার মানসিকতা নিয়ে কাজ করছে। তারা তথাকথিত এনজিওজীবিদের মত বিদেশী বা সরকারি কিংবা কোন প্রাতিষ্ঠানিক অনুদান নিয়ে প্রকল্প ভিত্তিক কাজ করছে না যেখানে হাজার হাজার টাকা প্রশাসন এবং আইনগত জটিলতা রক্ষার পেছনে খরছ হয়ে যায়। তারা নিজের পকেট খরছ থেকে জমিয়ে আর বন্ধু, স্বেচ্ছাসবক এবং শুভাকাঙ্ক্ষীদের ছোট ছোট সহযোগীতা নিয়ে সমাজ কল্যানে কাজ করছিল। কিভাবে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন / মজার ইশকুলের তরুন সমাজ কর্মিরা কারো কারো চোখে হঠাত মানবপাচারকারী হয়ে গেল বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়তে পারেন - Click This Link

আপাদত খুব দু:শ্চিন্তার কিছু নেই, সময় একটু লাগবে তবে আরিফ জাকারিয়ারা আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে আশাকরি বের হয়ে আসবে জেল থেকে, তাদের জন্য দোয়া আর শুভ কামনার। আইনি প্রক্রিয়া চলতে দিন, তাদের জন্য যদি আরো কিছু করতে চান তাহলে যোগাযোগ করুন তাদের পরিবার, সংগঠন ও আইনজীবির সাথে এবং পরামর্শ সাপেক্ষে যেখানে পারেন সাহায্য করুন। আরিফ জাকারিয়াদের কেইসের নিয়মিত আপডেট পেতে এই ইভেন্ট চোখ রাখতে পারেন - Click This Link

এবার আসুন কাজের কথায় -
আমরা, আপনারা, যারা যে পরিসরেই পথশিশুদের নিয়ে হোক বা অন্য যেকোন মানবিক সামাজিক বিষয়ে যত ভাল কাজই করিনা কেন - আইনগত প্রক্রিয়া বুঝে এবং মেনেই এগুতে হবে। তাহলে কাজের প্রতিও সম্মান করা হবে, সম্মান হবে আইনের প্রতি আর সেটায় নিরাপদ এবং এভাবেই কাজ বেশি ফলপ্রসু হয়।

পথশিশু নিয়ে কাজের কথায় বলি:
১. রাস্তায় রাস্তায় শিশুদের কাছে গিয়ে পড়ানো, কাপড় দেয়া, খাবার দেয়া খুব সহজ বিষয় কিন্তু একটা অন্যের শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে বা তুলে এনে তাকে নিজের কোন প্রতিষ্টানের নিয়ন্ত্রনে কোন হোমে নিয়ে আনতে হলে আইনি প্রক্রিয়া আছে।
২. রাস্তা থেকে কোন শিশুকে আনতে হলে থানায় জানাতে হবে।
৩. নিজের বাসায় বা কোন শেল্টার হোমে রাখতে হলে সে হোম সরকারি অনুমোদিত হতে হবে।
৪. শেল্টারে রাখা প্রত্যকটি শিশুর বৃত্তান্ত স্থানিয় থানায় জমা দিতে হবে এবং শিশুদের অবস্থান পরিবর্তনে থানায় আপডেট করতে হবে।
৫. শিশুদের রাখার পরিবেশ এবং তাদের সেবা প্রদান এবং তাদের সাথে আচার ব্যাবহারেরও কিছু স্টান্ডার্ড নিতিমালা আছে, সেসবের দিকেও নজর রাখতে হবে।

সম্প্রতি Street Children Activist Network - SCAN Bangladesh নামে একটা প্লাটফর্মে অনেকগুল ছোট-বড় স্থানিয়, জাতীয় ও আন্তর্জাতিক সংঘটনের সাথে পথশিশু নিয়ে কাজ করে এমন কিছু নিবেদিত প্রান সমাজ কর্মিরা একত্রিত হয়েছে। যারা পথ শিশু নিয়ে কাজ করছেন বা করতে আগ্রহী তারা নিজ নিজ জায়গা থেকে সচেতনভাবে কাজ করে যান আর SCAN এর সাথে যোগাযোগ রক্ষা করে চাইলে এই ফেসবুক গ্রুপে যেতে পারেন - Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯

জাকারিয়া জামান তানভীর বলেছেন: তথ্যপূর্ণ পোস্ট। লেখককে ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

এম ফজলুল করিম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

এম এ আউয়াল বলেছেন: ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

এম ফজলুল করিম বলেছেন: স্বাগতম, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

নীলসাধু বলেছেন: গ্রেট!
বেশ লেগেছে তথ্যপুর্ন এবং নির্দেশনা সম্বলিত পোষ্টটি।
ভালোবাসা জানবেন ভাইসাব।

আমরা মানবিক সমাজ গঠনে সকলের অংশগ্রহন এবং সহযোগিতা চাই।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

এম ফজলুল করিম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই, সাথে আছি, থাকব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.