নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িবনয়াবনত

আিম খুব পিজিটভ মানুষ। খারাপ যা িকছু বদেল িদেত চাই ভালবাসা িদেয়, পারতপেক্ষ লড়াই কের নয়।

এফ এইচ শিখা

আিম খুব পিজিটভ মানুষ। ইেচছ কের খারাপ সব িকছু বদেল িদই, তেব পারতপেক্ষ লড়াই কের নয়, ভালবাসা িদেয়।অািম হাত বািড়েয়ই রািখ-িপিছেয় পেড়েছ েয, আসুক না েস জীবেনর পেথ। কারন, জীবন েতা একটাই।

এফ এইচ শিখা › বিস্তারিত পোস্টঃ

প্রথম মা হবার অনুভূতি

০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:২৯

আজ আমার বড় মেয়ে নুবাহ’র ১২ তম জন্মদিন। ২০০১ সালে আমি এম, এস করার জন্য যখন জাপানে ছিলাম তখন এই দিনে জাপানের কচি শহরের এক হাসপাতালে নুবাহ’র জন্ম হয়। এই দিনটি আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কারন, এদিনে আমারও নবজন্ম হয়েছে। আমি মা হয়েছি। আর মা হতে গিয়ে নিজের মাকে নূতন রূপে চিনেছি। একটা ছেলে যখন মাকে বলে ভালবাসে, বাসে। কিন্তু যখন একটা মেয়ে তার মাকে বলে ভালবাসে, সেটার গভীরতা অন্য রকম; বিশেষত মেয়েটা নিজে মা হয়ে তার মাকে যখন বলে-ভালবাসে। নুবাহ যখন গর্ভে এল- আমি প্রতিদিন একটু একটু করে মা হয়েছি আর আমার মায়ের প্রতি আমার ভালবাসা বিন্দু বিন্দু করে ক্রমেই বেড়েছে। দীর্ঘ নয়মাস ধরে শরীর-মনের নানা পরিবর্তনের ভেতর দিয়ে, বাচ্চা জন্মদানের দীর্ঘ প্রসব ব্যথার সময়গুলোতে, জন্মদানের মুহূর্তে আমি আমার মাকে নূতন করে অনুভব করেছি, নূতন করে চিনেছি, নূতন করে ভালবাসেছি; আগের চেয়ে আরও গভীরভাবে ভালবাসেছি। হয়তো আমি মেয়ে হয়ে না জন্মালে, নিজে মা না হলে আমার মাকে আমি এভাবে কখনোই চিনতাম না, জানতাম না আর এতটা গভীরভাবে ভালবাসতাম না। আমি মনে করি-আমার মেয়ে জন্ম ধন্য। আর আমি খুব খুব খুশি-আমার দুটি মেয়ে হয়েছে বলে। একদিন নিশ্চয়ই আমার মেয়েরাও মা হবে। আর ওরা যখন মা হবে- ওরাও নিশ্চয়ই আমাকে এভাবেই অনুভব করবে, এভাবেই চিনবে, হয়তো এভাবেই ভালবাসবে। পরমেশ্বরকে ধন্যবাদ আমাকে মেয়ে রূপে এখানে পাঠাবার জন্য আর আমাকে দুটি মেয়ে উপহার দেবার জন্য। পরমেশ্বরকে আমার আর একটি কথা বলার আছে। আজ নানা শারীরিক সমস্যা নিয়ে আমার ভালবাসার মা হাসপাতালে শুয়ে আছেন। পরমেশ্বর এর কি দয়া হবে আর তিনি কি দ্রুত আমার মাকে বাসায় ফিরিয়ে আনবেন?





যারা আমার মা বিষয়ক লিংকটি পছন্দ করেছেন, সুন্দর মন্তব্য করেছেন, সেই সাথে ঠিক ঐ মুহূর্তটিতে নিজের মাকে মনে করেছেন আর মনে মনে হলেও মাকে বলেছেন- মা, আমি বড় বেশী ভালবাসি তোমাকে; তাঁদের সবাইকে ধন্যবাদ । কাল একটি জায়গায় টাইপিং এ ভুল হয়েছিল, তাই মনে একটি অস্বস্তির কাঁটা বিঁধে আছে। নিজেকে অপরাধী লাগছে মেয়ের কাছে আর মনে হচ্ছে-স্ট্যটাসে পোস্ট করার আগে চেক করা দরকার ছিল।আমার মেয়ে নুবাহ’র জন্মসাল টা ছিল ২০০০। আমি ২০০০ এর স্থলে ২০০১ টাইপ করেছি। মেয়ে যদি কখনো স্ট্যটাসটা দেখে তবে খুব হাসবে আর বলবে- “মা তুমি কি বুড়ো হয়ে যাচ্ছো?”



With due respect and regards



Prof. Dr. Fatema Hoque Shikha

Department of Fisheries Technology

Bangladesh Agricultural University

Mymensingh-2202

e-mail: [email protected]



(লেখাটি ০১।০৫।২০১২ তে লিখা)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.