নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর

যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-

মনোহারী দোকান

মনোহারী দোকান › বিস্তারিত পোস্টঃ

মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার জীবনি মুবারক উনার বেমেছাল মর্যাদাপূর্ণ ঘটনা সমূহ (পর্বঃ১)

২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩২

ঘটনাঃ১

.............................

আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার যিনি সম্মানিত পিতা এবং শায়েখ, বেমেছাল বুযুর্গ, আল্লাহপাক উনার খালিছ ওলী শায়খ হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিছাল শরীফ-এর সময় বারবার বলতেছিলেন যে, আমি এখন আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতটা অনুভব করতেছি আমার অন্তরের মধ্যে। এটা বলতে বলতে তিনি বিছাল শরীফ লাভ করেন। হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তখন বিষয়টা ফিকির করিনি ব্যাপারটা কি? কিন্তুপরবর্তী সময় আমি যখন ফিকির করলাম তখন বুঝতে পারলাম আসলে বিষয়টা হচ্ছে যে, উনার যিনি পিতা এবং শায়খ তিনি আসলেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে গরক থেকে তিনি বিছাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ! আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত জুযই ঈমান, ঈমানের অঙ্গ। যে ব্যক্তির অন্তরে উনাদের মুহব্বত থাকবে অবশ্যই সে খালিছ ঈমানদার এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ!

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.