নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেটামরফোসিস!

ফ্রাঞ্জ কাফকা

আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি।

ফ্রাঞ্জ কাফকা › বিস্তারিত পোস্টঃ

আমি,তুমি ও সে

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

আমি,তুমি ও সে মিলে কোন একদিন আমরা ছিলাম,
প্রত্যেকটি কবিতা এবং গল্পের শেষে থাকত আনন্দের রেশ।
বাকহীন কবি কিংবা গল্পকারের কলম ছিল সচল;
কুয়াশামাখা ছেলেটির চশমার ঘোলাটে লেন্সে ছিল দাগ।

আমি কবি ছিলাম,তাই তুমি নিঃসন্দেহে ছিলে কবিতায়;
তুমি গল্পকার ছিলে,আমি দ্বিধাহীনভাবে ছিলাম ছোটগল্পে।
ছোট পরিসর থেকে ঠিকই একদিন হলাম উপন্যাস,
তুমি চিরস্থায়ী হলে মহাকালের শ্রেষ্ঠতম মহাকাব্যে।

সে ছিল অনাগত ভবিষ্যতের ভালোবাসার ফসল,
শক্তির অবনী কিংবা বোদলেয়ারের অচেনা মানুষ হয়ে।
কিন্তু কি নিদারুণ অমিত সম্ভবনাময় ছিল এই রচনা;
তা কেবল পৌঢ় প্রকাশক অথবা দুঁদে সমালোচকই জানে।

অস্থির সময়ে অস্থির মানবতার বেসামরিক অনুভূতি,
ক্ষুধায় কাতর শিশুর ঝলসে যাওয়া মুখের হাসি,
আমাদের ঐতিহাসিক বন্ধনে রসদ জোগায়নি শেষমেশ।
তাই আমি আর তুমি আলাদা;আলাদা হয়েছে সে।

আমাদের কবিতা কিংবা গল্পের শেষে আর সে নেই,
কারণ আমাদের আর “আমরা” বলে কোন শব্দ নেই,
আমি আর তুমি আলাদা,
সে চলে গেছে নিকট অতীতের নিকষ কালো আঁধারে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

রুদ্র জাহেদ বলেছেন: প্রথম পোস্ট করা পদ্যটিও চমৎকার
শুভেচ্ছা জানবেন :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

সায়েদা সোহেলী বলেছেন: :-B

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.