| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
আমাদের গল্প আমাদের ভুলে গেছে
কবিতারা চলে গেছে সাময়িক নির্বাসনে!
২
এই যে পথ
শেষ হয়েছে তোমার ঘরের দরজায়,
আমি তো আর বিপথে যেতে পারি না!
৩
এখন রোজ সকালবেলায় দেরি করে উঠলেও সমস্যা নেই,
আমি জানি তোমাদের বারান্দায় আর কখনও তুমি থাকবে না।
৪
প্রাপকের জায়গায় তোমার নাম,
প্রেরকের জায়গায় আমার ঠিকানা!
মাঝে তিন নটিক্যাল মাইল দূরত্ব;
প্রেমপত্র ছাড়া এটার কোন নাম নেই!
৫
সকাল যদিও গুটিগুটি পা’য়ে দুপুরে হানা দেয়,
তুমি কি সন্ধ্যের আগে বিকেল ধরতে পারবে?
৬
আমি ফিরছিলাম বিদ্যুৎহীন মুঠোফোন নিয়ে,
পান্থপথে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে স্কয়ার হসপিটাল।
সারা রাস্তা তোমাকে খুঁজেছি,
বরফশীতল বাতাস কেটে নিয়েছে নাক-মুখ!
সিগারেটের ফিল্টারে গিয়ে ঠেকেছে আগুন।
সকালে প্রথম সূর্যের সাথে সাথে শুনতে পেলাম-
“পৃথিবী এত সুন্দর কেন?”
কারণ আমাদের অতীত অনেক মধুর,
আমাদের স্মৃতি অনেক অনেক কান্নার!
৭
তোমার কলম কি আমার নাম লিখতে ভুলে গেছে?
নাকি তোমার মুঠোফোন ডুবে গেছে স্বচ্ছ জলে?
তুমি আমাকে ভুলতে পারোনি,মুছতে পারোনি জানি;
তবে কি আমি বিচ্ছিন্ন হয়েছি জীবিতদের থেকে?
৮
কায়ক্লেশে ভালোবেসে যাওয়া যায়,
আবেগকে ছুটি দেওয়া যায় ভরদুপুরে।
বইয়ের ভাজ থেকে আমাদের কষ্ট,
হঠাৎ প্রিয়জনের চিঠি হয়ে ঝরে পড়ে!
৯
যুগের তলানি থেকে আমাদের যুগান্তরের আগমন,
কেবল ব্যস্ত ঘূর্ণিঝড়ের ক্লান্ত পৃথিবী কাঁদায় আজ!
১০
আলো আসছে,
এই খবর পৌঁছে যাচ্ছে অন্ধকারে!
আমাদের কর্মে,
আজ কেবল ব্যর্থতার বসতভিটা!
১১
অনেক কান্নার পর আকাশ এখন চুপচাপ।কিছুই বলার নেই যেন।হলদে আলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে আমাদের শহরতলি;সে খবর কি কেউ রাখে?যদি কাব্য-কবিতায় পেট নাই ভরে তবে আজ একটু শূন্যতার চর্চা করা যাক।
একরাশ অর্থহীন প্রলাপের পর আমরা আবার কিছু বলতে চাই!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!
ভালো না লাইগা যাইবেন কই??
২|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
সীমাবেস্ট বলেছেন: বেশ ভাল লেগেছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!
৩|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: ফ্রাঞ্জ কাফকা ,
সুন্দর লিখেছেন ।
.................বইয়ের ভাজ থেকে আমাদের কষ্ট,
হঠাৎ প্রিয়জনের চিঠি হয়ে ঝরে পড়ে!
.................সকাল যদিও গুটিগুটি পা’য়ে দুপুরে হানা দেয়,
তুমি কি সন্ধ্যের আগে বিকেল ধরতে পারবে?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য!
৪|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
আলভী রহমান শোভন বলেছেন: ভাল লাগলো ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!
৫|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
আমিনুর রহমান বলেছেন:
চোখ দুটো বড়ই মায়বী আর পরিচিত ![]()
অর্থহীন প্রলাপে ভালো লাগা।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: এহেম এহেম
তুমি মিয়াঁ এদিকে আইলা কি মনে কইরা?? হে হে হে!
ভালা সবডি ভাই??
৬|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগলো । শুভেচ্ছা
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!
৭|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: কিছু বেশী ভালো লাগেছে। বাকিগুলো কম নয় !!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই!
৮|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল লেগেছে
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
আপনার গরু-ছাগল আরও অবাধ্য হউক!
৯|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
রক্তিম দিগন্ত বলেছেন: প্রাপকের জায়গায় তোমার নাম,
প্রেরকের জায়গায় আমার ঠিকানা!
মাঝে তিন নটিক্যাল মাইল দূরত্ব;
প্রেমপত্র ছাড়া এটার কোন নাম নেই!
এইটা বেশি ভাল লাগলো।
সবগুলোই কমবেশ চমৎকার লাগলো।
+
আপনার নিক নেমটা ভাল লাগলো। ফ্রাঞ্জ কাফকা আমার অন্যতম প্রিয় এক লেখক। ![]()
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: জেনে ভালো লাগলো!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
১০|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬
উল্টা দূরবীন বলেছেন: দু'একটা সেই ভালো লেগেছে। বাকিগুলোও খারাপ নয়।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
১১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: হু । আধুনিক কবিতা বৈশিষ্ট আছে ।।বেশ ভাল লেগেছে ।।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
১২|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
রিকি বলেছেন: অর্থহীন প্রলাপ তো অর্থহীন মনে হল না ভাই, ভালোই তো লাগল।
![]()
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ! ![]()
সাথে থাকুন (গ্রামীণফোন)!
১৩|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: সবগুলোই খুব সুন্দর ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
১৪|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
নেক্সাস বলেছেন: আজকে দিনটি কবিতার। বেশ কয়েকটি ঘোর লাগা কবিতা পড়লাম।
এই যে পথ
শেষ হয়েছে তোমার ঘরের দরজায়,
আমি তো আর বিপথে যেতে পারি না!
এই তিনটি লাইনই হতে পারে বিখ্যাত এক কবিতা।
ভালা লাগা অপরিসীম
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
বিখ্যাত?? কি জানি!
১৫|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
প্রবাল ক্ষ্যাপা বলেছেন: এই তিনটি লাইনই হতে পারে বিখ্যাত এক কবিতা
“পৃথিবী এত সুন্দর কেন?”
কারণ আমাদের অতীত অনেক মধুর,
আমাদের স্মৃতি অনেক অনেক কান্নার!
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)
কবিতা?? অবোধ্য!
১৬|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
সুলতানা রহমান বলেছেন: অতীত আর স্মৃতি, একটা মধুর, আর একটা কান্নার ……
ভালো লেগেছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
১৭|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
শামছুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো।
এবং একটা অন্যরকম সমাপ্তিতে একটু শূন্যতার ছোঁয়া পেলামঃ
//অনেক কান্নার পর আকাশ এখন চুপচাপ।কিছুই বলার নেই যেন।হলদে আলো ভাসিয়ে দিয়ে যাচ্ছে আমাদের শহরতলি;সে খবর কি কেউ রাখে?যদি কাব্য-কবিতায় পেট নাই ভরে তবে আজ একটু শূন্যতার চর্চা করা যাক।//
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
সাথে থাকুন (গ্রামীণফোন)!
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন।
১৮|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
১৯|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ!
২০|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
রুদ্র জাহেদ বলেছেন: আজকে অনেকগুলো দারুণ কবিতা পাঠ করা হলো
++++++++++++++++++++++++++++++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
২১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সবাই বলছেন ভালো,আমি কি বলব কালো? ভালো ভালো ভালো ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ইচ্ছে করলে কালোও বলতে পারেন!
ধন্যবাদ জানবেন!
২২|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো লাগলো!!!
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ আপনাকে!
২৩|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
দেবজ্যোতিকাজল বলেছেন: সময় থাকলে পাতায় এসো কিন্তু……………………![]()
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: আগামীকাল!
আপনার সাথে বেশ একচোট বকবক হবে!
২৪|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
আমিনুর রহমান বলেছেন:
যে চোখ হাজারটা চোখের ভীড়েও চিনতে পারবো সে চোখ ছবি দিয়ে পোষ্ট দিলে না এসে কিভাবে পারি ![]()
সব ভালো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: সে বুঝলো না ভাই, ব্যাপার না!
![]()
২৫|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
আমিনুর রহমান বলেছেন:
কারো বুঝাবুঝি কিছু যায় আসে না আমার না ![]()
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন:
তা তো আসবেই না
২৬|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
কেউ নেই বলে নয় বলেছেন: সত্যি দারুন। ভাল্লাগছে ++
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!
২৭|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১
তিমিরবিলাসী বলেছেন: সুন্দর! ভাল লেগেছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
ফ্রাঞ্জ কাফকা বলেছেন:
ধন্যবাদ আপনাকে!
২৮|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
দৃষ্টিসীমানা বলেছেন: অন্য রকম কবিতায় ভাল লাগা রইল । শুভ কামনা ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
নির্বাসিত_নির্বাক বলেছেন: ভাল্লাগছে.।