| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
চৌরাস্তায় একফালি রোদ আসুক,
জানালা খুলে যাক সকল দিকের;
প্রেম নয়,বিদ্রোহে এসো তুমি;
মিছিলে অভাব পড়েছে লোকের!
২
একদিন একদিন করে বহুদিন কেটে গেছে,
একজন একজন করে বহুজন চলে গেছে,
নিদারুণ সত্যি যে তুমি আজও আসলে না;
কান্নার কারণ;অকারণে চেয়ে দেখলে না।
৩
উষ্ণতা নয়,একমুঠো শীতলতা দিও;
সত্যি,তাতেই একদিন আরামে যাবে।
৪
তুমি কবিতা না পড়লেও আমি লিখবো কেবল তুমি পড়বে ভেবে
৫
ধীর মৃত্যু হচ্ছে দ্রুততায় বেঁচে থাকা
৬
তোমার বয়কাট চুলের প্রেমে পড়া দোষের কিছু নয়,
যখন আমি সাবালক হবার আগেই প্রেমিক,
প্রেমিক হবার আগেই অনুরাগী,
অনুরাগীর আগে মৃত...
৭
আমার জন্মই আমার মৃত্যু ছিল,
কারণ তুমি আমার হাতের রেখায় ছিলে না,
হাজারবার হাত কেটেও হৃদয়রেখায় তোমার নাম আসেনি।
৮
একবার রাজপথে নেমে ভালোবাসা মেনে নাও,
জনসমাবেশে চুমু খেয়ে জানাও প্রেমের গভীরতা,
কারাগার হিসেবে বরণ করো এ বুকের পাঁজর;
এক শতাব্দী তোমাকে ভালবাসতে পারবো না।
অনন্তকাল প্রয়োজন...
৯
কি চাও?
প্রেম?ভালোবাসা?
সে তো প্রজাপতির রঙিন ডানায়,
যে উড়ে গেছে মৃত্যুর আগেই।
১০
সময় চলে যেতে চাইলে যেতে দাও,
কবি মরে যেতে চাইলে মেরে ফেল।
১১
কতবার বলেছি স্পর্শ করো না আমার ঠোঁট,
ভাগ্যিস প্রেম হৃদয়ে গভীর দাগ দিয়ে যায়;
ঠোঁট মুছে ফেললেই মুছে যায় কৃতকর্ম।
তোমার জন্য বরাদ্দ আছে গভীরতম দাগ।
১২
আর সবাইকে না জানিয়েই বলছি,
আপাতত এটা অনানুষ্ঠানিক,
তোমার-আমার মধ্যেই,
“ভালোবাসি”
১৩
আত্মসমর্পণ করলাম তোমার কাছে,
এবার যদি খুশি রক্তপাত ঘটাও;
চাইলে ভালোবাসা নিতে পারো সবটুকু,
চিরে ফেল হৃদপিণ্ড;গভীরে আছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ! ![]()
২|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
রুদ্র জাহেদ বলেছেন: আত্মসমর্পণ করলাম তোমার কাছে,
এবার যদি খুশি রক্তপাত ঘটাও;
চাইলে ভালোবাসা নিতে পারো সবটুকু,
চিরে ফেল হৃদপিণ্ড;গভীরে আছে।
দারুণ ভালো লাগলো সবগুলো। প্রথম প্লাস++++++
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++++++++++++++++্
অনেক ভালো হইছে
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
ফ্রাঞ্জ কাফকা বলেছেন:
ধন্যবাদ আপনাকে!
৪|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬
বিলুপ্ত প্রায় বলেছেন: আমার জন্মই আমার মৃত্যু ছিল
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: কারণ তুমি আমার হাতের রেখায় ছিলে না,
হাজারবার হাত কেটেও হৃদয়রেখায় তোমার নাম আসেনি।
৫|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
৬|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১
নেক্সাস বলেছেন: অনুকবিতাগুলো হৃদয় ছোঁয়া।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: আপনাকে ধন্যবাদ নেক্সাস!
৭|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
বৃতি বলেছেন: ভালো লাগলো কবিতাগুলো ![]()
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
৮|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২
এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: nice
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ!
৯|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কবিতা প্রেমে পরেছি
ধর্ষিত হব বলে ![]()
যদি আমার কবিতা পড়ে
আমাকে ভালবাস ![]()
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন:
![]()
১০|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: তে রো মানে কি???????????????????????????????!!!!!!!!!![]()
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: কেন??
সমস্যা??
![]()
১১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ হামা ভাই!
১২|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
১৩|
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
১,২ ভাল্লাগসে ||
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
১৪|
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৫
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
খুব ভালো লিখেছেন। ধম্যনাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার
ঠিক আছে ![]()
১৫|
১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
সুমন কর বলেছেন: ৬ বাদে, সবগুলো দারুণ।
+।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ধন্যবাদ সহব্লগার!
১৬|
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: নিক দেখে এলাম, কবিতা দেখে পড়লাম। চমৎকার।
১৭|
১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
তামান্না তাবাসসুম বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ![]()
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: আপনার নামটা যতবারই দেখছি, ততবারই নস্টালজিয়ায় আক্রান্ত হচ্ছি!
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
বনমহুয়া বলেছেন: খুব ভালো লাগলো।