নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

“ ইজ্জত “ বাস্তবতা যখন শুধু অসহায়ত্ব

১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৪



একটু সুখের আশায় আইছিলাম-গো ঢাকার শহরে।
বাপে কইছে সাবধানে যাইস ইজ্জত রাখিস মা’রে।
গ্রামের লোকে যেনো কোনো, খারাপ কথা না কয়।
গরিব মাইনসের কি আর আছে , ইজ্জত এরই ভয়।

ইজ্জত নিয়াই সারাদিন মেশিন ঘুরাইছি,
আলুভাজি , দুইটা রুটি পানি খাইয়া থাকছি।
সুপার ভাইজার ইশারা দিছে দেইখাও দেখি নাই,
হলে গিয়া শাকিব খানের টিকিট কাটি নাই।

বাপের ওষুধ,বইনের বেতন,বস্তির ঘরের ভাড়া,
ওভার টাইম কত পামু সেই ভাবনায় দিশাহারা।
আজকে শুনি এই সপ্তায় কারো চাকরি নাই।
কারখানাতে তালা ঝুলবো , কোথায় যামু ভাই।

ছুটা বুয়ার কাম যে করুম , সেটাও তো পাইনা-
জোয়ান মাইয়া কামে রাখতে কোনো মালিক চায় না।
নাজমা আপা,মিশু আপা কোথায় সাকী ভাই?
আমগো রক্তে নেতা হইছেন এখন খবর নাই॥

মিছিল মিটিং আন্দোলন তো বহুত করাইছেন।
এখন আমগো খারাপ সময় কোথায় পালাইছেন!

তোমরা যারা দেশ বদলাইলা,একবার কি ভাবছিলা,
ইনকিলাব কইয়া আসলে কার পেটে লাথি মারছিলা?
সব মেহনতীর অভিশাপ একদিন টের পাবি,
এই দুইন‍্যাত্ তোরা সবাই দোজখ দেইখা যাবি।

ভাত জুটাইতে আমগো কাছে উপায় একটাই।
সন্ধ‍্যা বেলা লাইন বাইন্দা রাস্তাতে খাড়াই।
ট্রাক ড্রাইভার’গো হাতে মাগো আমগো মজুরি,
ইজ্জত দিয়া কি আর হইব বাঁচতে যদি না পারি।

সব মেহনতি’র অভিশাপ একদিন টের পাবি,
এই দুইন‍্যাতে তোরা সবাই দোজখ দেইখ্য যাবি।

উপসংহার- লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকের অভিশাপ থেকে কি করে মুখ লুকিয়ে বাঁচবেন এই বাংলাদেশে?
অদ‍্যাবদি সারে চার শতাধিক শুধু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এর বাইরে আরো অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে।

অমি রহমান পিয়াল ভাইয়ের লেখা একটি গানের লিরিক।
গানের লিংক Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার আমলে এসব কিছুই হতো না... =p~

১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩১

ক্লোন রাফা বলেছেন: সাবাশ,বিহারী পাড়ার বাসিন্দা! এটা উপহাস কিংবা অস্বীকার করার বিষয় না। ২০২৪-এর পর যত মানুষ তাদের জিবিকা নির্বাহের পথ হারিয়ে অসহায় দিন যাপন করছে। এমনকি ১৯৭১-সালের মুক্তিযুদ্ধের পরও এমনটি ঘটে নি! আওয়ামীলীগের আমল অবশ্যই নির্ভেজাল ছিলো না। কিন্তু নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তের জন্য আপ্রাণ চেষ্টা ছিলো। কোটির উপরে মানুষ তাদের জিবিকা নির্বাহের সক্ষমতা অর্জন করতে পেরেছে।
মাইন্ড ইট এর জন্যে শতভাগ কৃতিত্ব আওয়ামী লীগ দাবি করেনি কখনো। কিন্তু অবদান অনস্বীকার্য॥

২| ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত হৃদয়বিদারক।

২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:০৪

ক্লোন রাফা বলেছেন: গানটি শুনলে আরো বেশি খারাপ লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.