| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর চট্টগ্রামে সংঘর্ষসহ ব্যাপক তান্ডব শুরু করেছে জামায়াত শিবির।
মঙ্গলবার দুপুরে নগরীর অলংকার মোড়ে পুলিশ এবং জামায়ত শিবিরের মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে অলংকার মোড়ে হঠাৎ হরতাল সমর্থনকারীরা একটি মিছিল বের করে পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। তাদের বাধা দিতে চাইলে পুলিশের উপর চড়াও হয় তারা। এসময় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে একজন মারা যায়।’
সংঘর্ষের ঘটনায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফসহ ১২ জন পুলিশ আহত হয়েছে।
এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি হাবিবুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিল থেকে অলংকার মোড়ে পুলিশ ফাঁড়িতে ত্রিমুখী হামলা শুরু হয়।
এসময় পুলিশ ও জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এর এক পর্যায়ে গুলিতে একজন গুরুতর আহত হন।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
ভাল ছাত্র বলেছেন: সব রাজাকারের ফাসি চাই ......