| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেমিনি
আমার নাম আফসানা রুবাইয়াত। জন্ম সূত্রে আমি ঢাকার মেয়ে কিন্তু থাকি চট্টগ্রামে। বাবা, মা আর আমার ছোট্ট ভাই নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমি মূলত পড়াশোনা করি। আর পড়ার ফাকে ফাকে আমার যত শখ আছে তা পূরণ করার চেষ্টা করি। আমার কাছে আমার শখ সব কিছুর চাইতে গুরুত্ত পূর্ণ। আর তাই আমার যখন যা করতে ভাল লাগে আমি তাই করি.............. আমার শখের কোনো শেষ নেই। বলতে গেলে শেষ হবেনা। তাই কিছু বলব না। ব্লগে একটু একটু করে সব প্রকাশ করব।
ঝালমুড়ি হেইইইইইই ঝালমুড়ি, খাবেন নাকি ঝালমুড়ি...
না না এটা মনে করার কিছু নেই যে আমি ডিজাইন বাদ দিয়ে ঝালমুড়ি ফেরি করা শুরু করেছি
। আমার মত আপনাদেরও ঝালমুড়ি খুব প্রিয় তাইনা??? আমাদের দেশে কি গ্রাম কি শহর সবাই জীবনে একবারও ঝালমুড়ি খায়নি এটা অবিশ্বাস্য। আমরা সবাই কম বেশী ঝালমুড়ি খেয়েছি। নানা রকমের ঝালমুড়ি পাওয়া যায় যেমন: ঝাল কম, ঝাল বেশী, লেবুর টক বেশী, আবার কেও কেও ঝালমুড়িতে মটর সিদ্ধ করে দেয়।
বিকেলে চায়ের সাথে অনেকেই ঝালমুড়ি খায়। আবার বাড়িতে বন্ধু বান্ধব এলে আড্ডার সাথে ঝালমুড়ি তুলনাই হয়না। তবে এখনকার বাচ্চারা ঝালমুড়ি চেনে না, চেনে বার্গার, পিজা, পাস্তা সহ আরো নানা রকম বিদেশী খাবার। ছোট বেলায় আমি মাঝে মাঝে স্কুলে যাবার সময় অথবা ফেরার সময় ঝালমুড়ি খেতাম। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন টিফিন টাইমে ঝালমুড়ি খেতাম কিন্তু মজার ব্যপার হল আমরা যার কাছ থেকে ঝালমুড়ি কিনতাম উনি ঝালমুড়িকে মামার বিরিয়ানি নাম দিয়েছিল। তাই আমরা সবাই মামার বিরিয়ানি কিনতাম টিফিন টাইমে।
আমি তখন ক্লাস নাইনে পড়ি। নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন সব কিছু, কিন্তু ঝালমুড়ি এটা তো নতুন হতে পারেনা
। আমি মনে করলাম এখানেও হয়ত মামার বিরিয়ানির মত কোন নাম হবে ঝালমুড়ির কিন্তু না এখানে ঝালমুড়িকে ঝালমুড়িই বলে। আমাদের স্কুল থেকে টিফিন দিত কিন্তু তখন ঐ টিফিনে কি আর আমাদের চলে
?!?!?! সুতরাং ঝালমুড়িই শেষ রক্ষা
। আমি সব সময় ৫ টাকার ঝালমুড়ি কিনতাম ঝাল একটু কম লেবুর টক বেশী। আমার মনে হয় আমি আজ পর্যন্ত যত ঝালমুড়ি খেয়েছি তার মধ্যে নাইনে পড়ার সময় যেটা খেয়েছি ঐটাই বেস্ট। খুব মিস করি এখন ঐ ঝালমুড়ি
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩০
জেমিনি বলেছেন: বানিয়ে ঠিকানা দিলে আসতে আসতে ঝালমুড়ি তো আর থাকবেনা
আগে ঠিকানা দেই... আসলে ঝালমুড়ি বানায় দিব
২|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:২০
নিঃসঙ্গ বলেছেন: এইবার তোমার বানানো ঝালমুড়ি খাইতে হবে। ঝালমুড়ি বানাইয়া আমাগোরে দাওয়াত দাও আমারা ও একটু ঝালমুড়ি ওয়ালির ঝালমুড়ি খাই। ![]()
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৫
জেমিনি বলেছেন: আচ্ছা আসো তার পর বানায় খাওয়াব ![]()
৩|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩১
অক্ষর বলেছেন: ঝাল মুড়ি খাইতে মঞ্চায়
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪০
জেমিনি বলেছেন: আমার ও ![]()
৪|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৬
যুগান্তকারী বলেছেন: ভাইরে এখন আমার লোল পড়তাছে![]()
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০১
জেমিনি বলেছেন: আহারে
আপনার অবস্থা আমার চাইতেও খারাপ দেখতেছি
৫|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫১
আকাশ_পাগলা বলেছেন: ঠিকানার দাবী জোরদার করা হউক।
ঠিকানা কই ??
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০১
জেমিনি বলেছেন: আমি ভয় পাইছি
৬|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৩
নকীবুল বারী বলেছেন: ঝালমুড়ি খাই মাঝে মাঝে, যেদিন খাই একবারে ১৫-২০ ট্যাকার।
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০২
জেমিনি বলেছেন: ইসসসসসসসসসসসসসসসসসস আমিও খাবো ![]()
৭|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৫
নকীবুল বারী বলেছেন: যুগাযুগ কইরেন.................
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৮
জেমিনি বলেছেন: আচ্ছা
... আপনাকে ঠানকু মানকু..........অনেক গুলা
৮|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:১২
অচেনা সৈকত বলেছেন: আহারে, দুই বছর হল ঝালমুড়ি খাইতে পাই না।
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯
জেমিনি বলেছেন: কেন কেন
???
৯|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯
রাতমজুর বলেছেন: তাও চলে।
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৭
জেমিনি বলেছেন: ঠিক আছে
১০|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২
একরামুল হক শামীম বলেছেন: ঝালমুড়ি খাইতাম চাই ![]()
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৮
জেমিনি বলেছেন: আমিও চাই ![]()
১১|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২
রাজামশাই বলেছেন: আমি অখন খামু ।
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৯
জেমিনি বলেছেন: যো হুকুম রাজা মশাই .....................![]()
১২|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি ঝাল টক দুইটাই বেশি দিয়া খাইতাম
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৯
জেমিনি বলেছেন: স্কুল মিস হবার ভয়ে ঝাল কম খেতাম ![]()
১৩|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৪
শিরোনামহীন বলেছেন: টাইটেল দেখে ডরাইছিলাম রে!!
![]()
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০২
জেমিনি বলেছেন: হে হে হে.... এখন ডর কমছে ???? ঝালমুড়ি খান ঝাল বেশী দিয়া, দেখবেন ডর কান দিয়া বাইর হইয়া গেছে ................... ![]()
১৪|
২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩২
আমার এই মন বলেছেন: আমার টাই কিন্তু কাঁচাঝাল বেশি লাগবে.. কচমচ কচমচ
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০২
জেমিনি বলেছেন: আচ্ছা .............. ![]()
১৫|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:০১
অচেনা সৈকত বলেছেন: ফারগোতে যে কোন ঝালমুড়িওয়ালা/ওয়ালী নাই, সেইজন্য পাই না।
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৩
জেমিনি বলেছেন: এক কাজ করেন আপনি নিজেই শুরু করেন .................... ![]()
১৬|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:১৪
চিকনমিয়া বলেছেন: ঝাল মুড়ি খাইতাম চাই
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৪
জেমিনি বলেছেন: আইচ্ছা ...............
১৭|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:১৮
তারার হাসি বলেছেন:
খাব ... জেমিনি আমরা চাইলেই কিন্তু খেতে পারি, আমি চিকনমিয়া ... আর তুমি। ![]()
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৪
জেমিনি বলেছেন: ঠিক কথা....................
১৮|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:২৭
~স্বপ্নজয়~ বলেছেন: অনেকগুলা ঝালমুড়ি খাবো
![]()
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৫
জেমিনি বলেছেন: বেশী খেলে পেট খারাপ হবে .....................
১৯|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৩
মোনাবেস্ট বলেছেন: না আপনি এই পোস্ট দিয়া খুব খারাপ করছেন, এখন আমি ঝাল মুড়ি কই পামু আআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১০
জেমিনি বলেছেন:
কান্দেন কেন????
২০|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৭
আরিফ থেকে আনা বলেছেন: আইজকা বিকালেই খাইসি ![]()
এখন আবার খাইতে মন্চায় ![]()
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৪
জেমিনি বলেছেন: একবার খাইলে আবার খাইতে মন চায়............... ![]()
২১|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৯
নিঃসঙ্গ বলেছেন: আমি, আরিফ, আমগো চিকনা জ্যাডা, তারার হাসি আফা আরো যেই কয়জন চট্টগ্রামে আছেন সবার দাওয়াত জিমিনির বাসায় আগামি মাসের ২য় শুক্কুর বার। ![]()
১ম সপ্তায় আমি আইতাছি তাই ডেট টা ২য় সপ্তায় দিলাম ![]()
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৬
জেমিনি বলেছেন: আচ্ছা ঠিক আছে
পেয়াজ মরিচ পুদিনা পাতা শশা টমেটো তুমি কাটবা আমি ঝালমুড়ি বানাব............ ![]()
২২|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:০২
ভিয়েনাস বলেছেন: ঝাল মুড়ি দেখে মুখে পানি চলে আসছে......
২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৭
জেমিনি বলেছেন: সবারই এক অবস্থা.......................![]()
২৩|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪২
পাপী বলেছেন: ঝাল মুড়ি খাইতাম চাই
২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৫৮
জেমিনি বলেছেন: আমরাও চাই ![]()
২৪|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৭
ইমন০০৭ বলেছেন:
আপনার দুটি নিকই হিট!!!
তবে আপনার ""তারার হাসি"" নিকটাও দারুন!
২৫|
২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৯
গিফার বলেছেন: হু ঝালমুড়ি খুবি মজার একটা খাওন....
আগে অনেক খাওয়া হইত...
২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৯
জেমিনি বলেছেন: এখন খান না???
২৬|
২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৭
গিফার বলেছেন: এখহ খাই অল্প এই ধরেন বাসে ফাসে উঠলে বা চোখের সামনে পাইলে...... কিন্তু আগে স্কুল ফিসকুলে গেলেই খাইতাম.. ![]()
আর ঐ সময় যেগুলান খাইতাম সেগুলানের সাথে এখনকারটার কোন মিল পাই না আগের গুলান হেব্বি টেস্ট পাইতাম। কেন জানি না
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৪
জেমিনি বলেছেন: আসলেই ঠিক বলেছেন। আগের মত এখন আর মজা পাইনা
সব কিছুতেই ভেজাল........... কই যে যাই.....![]()
২৭|
২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৮
মুক্ত বয়ান বলেছেন: কিসের ডিজাইন করেন আপ্নে?? ঝালমুড়ির ঠোঙ্গার?? ![]()
আপনারে মাইনাস দিতে মঞ্চায়!! ঝাল লাগাইয়া দেয়ার জন্য!! ![]()
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৮
জেমিনি বলেছেন: হা হা হা.....ঝালমুড়ির ঠোঙ্গার ডিজাইন!!....... মন্দ না তো বুদ্ধিটা। এখন কার দিনে চাকরির বাজারের যা অবস্থা তাতে ঝালমুড়ির ঠোঙ্গার ডিজাইনই করতে হবে।
২৮|
২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩২
চিকনমিয়া বলেছেন: আফা, নয়া পুষ্ট দেন
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৯
জেমিনি বলেছেন: আচ্ছা............... দিতেছি
২৯|
০৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
আিমওআমরা বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
০৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৬
জেমিনি বলেছেন: জ্বী....
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:২০
রাতমজুর বলেছেন: ভার্চুয়াল খামু না
বানাইয়া ঠিকানা দ্যান, আইতেছি।