নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

এই মৃত্যু শোকে'র নয়, এই মৃত্যু শান্তি'র!!!

২০ শে জুলাই, ২০১২ রাত ৩:০৮

আমার প্রিয় ব্যাক্তিত্ব, আদর্শ, ভাবগুরু ছিলেন, হুমায়ুন আহমেদ। তাকে ধারন করার মত শব্দ আমার ভান্ডারে নেই। তবু শুধু এটুকুই বলতে চাই, উনার মৃত্যু'র সংবাদের প্রতিক্রিয়ায় তার প্রতি মানুষের ভালবাসা দেখে আমার দুঃখ সব উধাও হয়ে গেছে।



এমন একটি জীবনাবসানে দুঃখ করার কিছুই নেই।



মানুষ তো নয়ই, এমনকি, সকল প্রাণীর মাঝেও সার্বজনীন কোন মিল না থাকলেও সকল প্রাণী'র একমাত্র মিল হচ্ছে সবাই মরনশীল!!!



সুতরাং, মৃত্যু নিয়ে বাড়াবাড়ি করার কোন লজিক নেই!!!



মৃত্যু'র চেয়ে বড় সত্য নাই!



হুমায়ুন আহমেদ এ কথাটি জানতেন, মৃত্যু নিয়ে তিনি ভাবতেন। তিনি মৃত্যু'র জন্য প্রস্তুত ছিলেন। অসুস্থ শরীর নিয়ে দেশে এসে ঘুরে গিয়েছেন, মায়ের সাথে , প্রিয় মানুষগুলোর সাথে দেখা করে গেছেন, প্রিয় বাংলাদেশকে দেখে গেছেন, তার কথা বার্তা এমন লেখাগুলো দেখে সহজেই বুঝা যায় এই মানুষটি মৃত্যু'র ব্যাপারে সচেতন ছিলেন!



এটি আল্লাহ'র অনেক বড় রহমত!









পরিবারের বড় ছেলে ছিলেন তিনি, পড়াশোনা করে সর্বোচ্চ ভাল ফলাফল করে তিনি সংসারের হাল ধরে পারিবারিক দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছিলেন।



আমেরিকায় পিএইচডি করে সেই ৭০'র দশকে শুধুমাত্র দেশপ্রেম থেকেই বাংলাদেশে ফিরে এসে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিজ্ঞানে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন, ছিলেন জনপ্রিয় অধ্যাপক।



প্রফেসর রাজ্জাক, আহমেদ ছফাদের প্রিয়পাত্র ছিলেন প্রথাবিরোধী, দেশপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক, বাংলাদেশ প্রেমিক হুমায়ুন আহমেদ। দুই বাংলায় তার জনপ্রিয়তা ছিল অভূতপূর্ব!



টিভি-সিনেমা-নাটক-গান-সাহিত্য-বিজ্ঞান, সবকটি সেক্টরে বাংলাদেশের শীর্ষপর্যায়ে উঠেছিলেন আমাদের হুমায়ুন আহমেদ!



অসংখ্যা যুবক'কে পরিনত করেছিলেন হিমু'তে, বাকের ভাইয়ের জন্য রাস্তায় মানুষ নামিয়েছিলেন, একজন লেখকের জন্য এটি অভুতপূর্ব এক সাফল্য। আমাদের হুমায়ুন আহমেদই পেয়েছিলেন সেই সাফল্য! এর বাইরেও, মিসির আলী, শুভ্র, বড় চাচা, ফুপা, মাজেদা খালা, রুপা, নিতু'র মত চরিত্রগুলো কোটি কোটি মানুষের কাছে প্রিয় করে তুলেছিলেন! আর কোন লেখক'টা আছে যার বইয়ের চরিত্রগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিত???







অপটিমিস্ট, সরল, কোমল, উদাসী, যুক্তিবাদী, মেধাবী ও সৎ মানুষটি আক্ষরিক অর্থেই আমাদের দেশের একটি প্রজন্মের মানসিকতা গঠন করে গেছেন।



৮০'র দশকের প্রজন্মগুলো'র জীবনে জোৎস্না বিলাস, সমুদ্র বিলাস, বৃষ্টি বিলাস, কদম ফুল, বর্ষা'র প্রথম বৃষ্টি, বৃক্ষপ্রেম উস্কে দিয়েছিলেন অধ্যাপক ডঃ হুমায়ুন আহমেদই!



তর্কাতীতভাবেই হুমায়ুন আহমেদ বাংলাদেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সেলিব্রেটি ছিলেন, তিনি ছিলেন এক আশ্চর্য্য পরশ পাথর!



এমন বর্ণাঢ্য জীবন তিনি যাপন করে গেছেন, নিজ গুনেই তিনি অমরত্ব লাভ করেছিলেন।













সৃষ্টিকর্তায় বিশ্বাসী হুমায়ুন আহমেদ বহু লেখায় মৃত্যু সম্পর্কে লিখে গেছেন, সত্যি বলতে, মৃত্যু'কে সহজভাবে নিতে আমাকে তিনিই শিখিয়ে গেছেন।



আমার মত অসংখ্য বাংলাদেশী'র অভিবাবক তিনিই ছিলেন, শৈশব-কৈশর-তারুন্যে তার হাত ধরেই বেড়ে উঠেছি, আমার মানসিকতা প্রচন্ডভাবে তার দ্বারাই প্রভাবিত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ ও দেশপ্রেম এর ব্যাপারে আমার আদর্শ মানুষ!

















আজ রাতে এবং আগামী কাল, বাংলাদেশের না হলেও অন্তত ৫ কোটি মানুষ তার জন্য প্রকাশ্যে বা মনে মনে কাঁদবে। একজন মানুষের জীবনে এর চেয়ে সুন্দর সমাপ্তি আর কি হতে পারে?



আমার একজন প্রিয় মানুষ ছিলেন তিনি, প্রিয় মানুষের জন্য এত মানুষের ভালবাসা দেখে আমার অনেক গর্ব হচ্ছে!



হুমায়ুন আহমেদ এমনই একটি জীবন যাপন করে গেছেন, যার সামনে মৃত্যুও মলিন হয়ে গেছে!!!





এমন অবস্থায়, এই দুনিয়া থেকে এভাবে তার প্রস্থানে আমার কেন দুঃখ হবে? তার চেতনা ধারন করেই তাকে আমার সাথে রেখে দেব, যেমনটা ছিলেন এতদিন, আমি শপথ নিচ্ছি আমার মাঝেই তাকে বাঁচিয়ে রাখবো। আমাদের মাঝেই তাকে ধরে রাখবো। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, হুমায়ুন আহমেদও আমার সাথেই, আমার মনে, আমার চেতনায়, আমার লেখায় থাকবেন!

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:২০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: :(

২০ শে জুলাই, ২০১২ রাত ৩:২৮

প্রজন্ম৮৬ বলেছেন: একজন মানুষে'র মৃত্যুও তার জীবনের মতই কত বর্নাঢ্য হতে পারে, সেটাও হুমায়ুন আহমেদই দেখিয়ে গেলেন!!!

তিনি একজন শিক্ষক ছিলেন!

২| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:২৫

শিপন মোল্লা বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়!” হুমায়ূন আহমেদ চলে গেছেন, তবে তিনি প্রস্থান করেন নি মোটেও। জুড়ে আছেন আমাদের আঙ্গিনায়, ঘাসের ডগায়, পাখির ডাকে আর নদীর কল্লোলে। অজর লেখনির সীমাহীন যে গাঁথুনি তিনি রেখে গেছেন, তা ছেড়ে কি চলে যাওয়া যায়? মোটেও না। ক্ষণিকের এই যাওয়াকে কখনোই বিদায় বলা সমীচীন নয়, এ আমার বিশ্বাস।

২০ শে জুলাই, ২০১২ রাত ৩:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: তিনি প্রস্থান করেন নাই মোটেও, যতদিন সমুদ্র থাকবে, জোৎস্না থাকবে, কদম ফুটবে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের চেতনায়, আমাদের অনুভুতিতে হুমায়ুন থাকবে।

৩| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:২৭

বেঈমান আমি বলেছেন: আমেরিকায় পিএইচডি করে সেই ৭০'র দশকে শুধুমাত্র দেশপ্রেম থেকেই বাংলাদেশে ফিরে এসে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়ন বিজ্ঞানে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন, ছিলেন জনপ্রিয় অধ্যাপক।

এই ব্যাপারটা আমারে সব সময় ভাবাইতো যে লোক এটা করতে পারে সে কেমন না হইতে পারে।২ টাকার দামের বাল চাল ফেসবুকে ঝড় তোলা আবুল কাবুল আসে হুমায়ুন নিয়া কথা কইতে।নিজেরে হেডা ভাবে এইগুলান।হুমায়ুন আহমেদের নামকে পর্যন্ত টিজ করছে জারজ গুলো।অথচ এদের একটা বই বের হলে ওর আব্বায় খালি কিনবে ।বাংলাদেশের মানুষ সেইসব বালচাল খাবে না।এটা বুজে না কেন এই পুয়ার পোলাপাইন গুলো?

২০ শে জুলাই, ২০১২ রাত ৩:৩২

প্রজন্ম৮৬ বলেছেন: হুমায়ুন আহমেদ এমনই একজন ছিল যার আশে পাশে থেকেই অনেকে ক্যারিয়ার গড়ে ফেলছে, যারা তার কাছে যাবার সুযোগ পায় নাই এমনকি তারাও!!!

অনেকেই তারে গালি দিয়েই হিট হইছে, এমনকি বহু অধ্যাপকও বিখ্যাত হইছে আর ব্লগাররা তো ব্লগারই!!!

৪| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:২৮

রাশেদ হাসান নোবেল বলেছেন: thakbe

২০ শে জুলাই, ২০১২ রাত ৩:৩৩

প্রজন্ম৮৬ বলেছেন: থাকবে।

৫| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:৩৭

অনিক আহসান বলেছেন: হুমায়ুন আহমেদের প্রয়ানে সামুর ব্যানারে তার ছবি সহ ব্লগের পক্ষ থেকে শোক প্রকাশের জন্য সামুকে অনুরোধ করতে হয়। হায় সামু !

২০ শে জুলাই, ২০১২ রাত ৩:৪০

প্রজন্ম৮৬ বলেছেন: মনে হয়, এত রাতে ডেভু'রা অফিসে নাই, কালকে দিনের বেলা করতে পারে।

৬| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:৪১

মিনেসোটা বলেছেন: পোস্টে সহমত

হুমায়ুন এর আত্মার জন্য প্রার্থনা ও ভালবাসা

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: ওনার জন্য প্রার্থনা করি সবাই।

৭| ২০ শে জুলাই, ২০১২ রাত ৩:৫৮

রাজর্ষি রায় বলেছেন: তিনি প্রস্থান করেন নাই মোটেও, যতদিন সমুদ্র থাকবে, জোৎস্না থাকবে, কদম ফুটবে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের চেতনায়, আমাদের অনুভুতিতে হুমায়ুন থাকবে।

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: তিনি ছিলেন, আছেন, থাকবেন!!!

৮| ২০ শে জুলাই, ২০১২ ভোর ৪:৩০

দরিদ্র তারা বলেছেন: হুমায়ুন স্যার আপনি শান্তিতে ঘুমান!!!
কিন্তু আপনি জানেন আজ সারা বাংলা আপনার জন্য কাঁদছে ও কাঁদবে সারা জীবন।

পারেন স্যার আপনি পারেন

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: তিনি সব পারেন, তিনি দেখিয়েছেনও সেটা!

৯| ২০ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪০

হাদী নয়ন বলেছেন: আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক।কি লিখবো ভাষা খুজে পাচ্ছিনা।

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: আল্লাহ'র কাছে দোয়া করুন উনার জন্য

১০| ২০ শে জুলাই, ২০১২ ভোর ৪:৫২

কাউছারপুর বলেছেন: 'মুত্যুর পরে অনন্ত জীবন রয়েছে_ অনেকের কাছেই এ কথা শুনি। কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তা রয়েছে। তবে আমি বিশ্বাস করি, মৃত্যুর পর আমি মাটির সাথে মিশে যাব। জানি না, আমার বক্তব্য ধর্মপ্রাণ হৃদয়ে আঘাত হানবে কি না। "

এক দেশে নানান বিশ্বাসের মানুষ থাকতে পারে। তবে তবে যে ব্যক্তি ইসলামের বিশ্বাস গ্রহণ করেনি এবং সে পথে চলেইনি, সে অন্য ধর্ম ও বিশ্বাসেরর লোক। অন্য ধর্ম ও বিশ্বাসের লোককে এনে ইসলামী জানাযা ও দাফন দেওয়া একদিকে ইসলামে জায়েজ নেই, অপর দিকে সেই ব্যক্তির বিশ্বাসকে তার মৃত্যতে অমর্যাদা করা হয়। এটা কোন পক্ষই মেনে নেয়া ঠিক নয়।

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: কাউছা'র পু'র মত এমন মন্তব্য করার ইচ্ছা থাকলে মন্তব্য কইরেন না!

১১| ২০ শে জুলাই, ২০১২ ভোর ৫:০০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আবুশিথি বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়!” হুমায়ূন আহমেদ চলে গেছেন, তবে তিনি প্রস্থান করেন নি মোটেও।"

আর কতখন অপেক্ষা করতে হবে হুমায়ুন আহমেদ স্মরনে শোক পতাকা ও ছবি যুক্ত সামু ব্যানার দেখবার জন্য ??

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: সকালে ডেভু আসলে করবে মনে হয়।

১২| ২০ শে জুলাই, ২০১২ ভোর ৫:২৩

এ্যাপেলটন বলেছেন: ...একটা সুস্থ মানুষকে চিকিৎসার নামে ...দীঘ্যর্ সময় কস্ট দিয়ে মেরে ফেলা হয়েছে !!...আমি শুধু এটাই জানি !

২০ শে জুলাই, ২০১২ ভোর ৬:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: উল্টা পাল্টা চিন্তা কইরেন না শুধু শুধু।

১৩| ২০ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন:
বাংলা সাহিত্য সংস্কৃতির সকল মাধ্যমের এমন এক মহান ব্যাক্তিত্ব সম্পর্কে কিছু বলা কিম্বা লেখার কোনো যোগ্যতাই আমার নাই। শুধু তাঁর জন্য প্রার্থনা-আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।

২০ শে জুলাই, ২০১২ রাত ১০:৪০

প্রজন্ম৮৬ বলেছেন: আমিন

১৪| ২০ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৯

রাসেল মেটামোরফোজ বলেছেন: উনার লেখা কখনো পড়িনি। কারণ, উপন্যাস পড়ার অভ্যেস আমার নেই। তবে উনার নাটকের খুব ভক্ত ছিলাম। যখন খুব মন খারাপ হতো তখন উনার নাটকগুলো দেখতাম। উনার জন্য প্রার্থনা-আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুণ।

২০ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: আমিন

১৫| ২০ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২২

আমি বীরবল বলেছেন: হুমায়ুন আহমেদের মৃত্যুতে সামহোয়্যারইনব্লগ কর্তিপক্ষ শোক প্রকাশ করে একটা শোক ব্যানার দিবেন-তেমন প্রত্যাশা করা কি খুব অন্যায়?

আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।

২০ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন।

১৬| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৫

মাহমুদা সোনিয়া বলেছেন: আমরা গর্বিত এই যে আমরা হুমায়ুন আহমেদ আমলে জন্মেছিলাম!! আমরা দেখেছি, জেনেছি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরুষ কে।

২০ শে জুলাই, ২০১২ রাত ১১:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: তিনি আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ পুরুষও।

১৭| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৬

ওবায়েদুল আকবর বলেছেন: এই লোকটাকে বেচে থাকতে খুব একটা পছন্দ করতামনা কিন্তু মৃত্যুর খবর শোনার পর উপলব্ধি করতে পারছি আমরা কি হারালাম। অচিরেই সবাই এই ক্ষণজন্মা সাহিত্যিকের প্রভাব বুঝতে পারবেন।

২০ শে জুলাই, ২০১২ রাত ১১:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: এটাই তো তার গুন, শত্রু-বন্ধু নির্বিশেষে সবারই আপনজন ছিলেন।

১৮| ২০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
আর কোন হুমায়ূন এর জন্ম বাংলায় হবে বলে মনে হয় না !!

স্যারের চলে যাওয়ায় যে ক্ষতি হল তা অপূরণীয় :(

২০ শে জুলাই, ২০১২ রাত ১১:২৭

প্রজন্ম৮৬ বলেছেন: অপূরণীয় ক্ষতি!

১৯| ২০ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৫

শ্যামল বাংলা বলেছেন: হুমায়ুন আহমেদ অত্যন্ত বিস্ময়কর প্রতিভার একটি নাম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সকল পরিবার একজন আপনজন হারিয়েছে... মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন উনাকে বেহেশত নসীব করুন।

২০ শে জুলাই, ২০১২ রাত ১১:২৭

প্রজন্ম৮৬ বলেছেন: আমিন।

২০| ২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১০

ইমরান নিলয় বলেছেন: মরিলে কান্দিস না আমার দায়.......তবুও কাঁদি। কাঁদতে হয়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: মৃত্যু, আমাদের সবচেয়ে কমন একটি অভিজ্ঞতা, সেই সাথে সবচেয়ে অনাকাঙ্খিত!

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

শপথ করার ভাবনাটা ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: শপথ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.