| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডট কম ০০৯
থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক
এন আর আর (N.R.R)
যার পূর্ন উচ্চারন হ্ল নীট রান রেট। নীট রান রেট কিভাবে বের করা হয় তা জানার কৌতূহল থেকে সৃষ্টি আজকের এই লেখা। আমরা সবাই জানি বাংলাদেশ দল এর কোয়ার্টার ফাইনালে উঠার ক্ষেত্রে এই নীট রান রেট একটা গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাঁড়াবে যদি ইংল্যান্ড ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচে ইংল্যান্ড জেতে। (মনে প্রানে কমনা করি যাতে ইংল্যান্ড হারে)
এখন আপনিও নীট রান রেট বের করতে পারবেন খুব সহজেই যদি আপনার জানা থাকে কয়েকটি তথ্য
মনে করুনঃ
বাংলাদেশ দল প্রথমে টস জিতে ব্যাটিং করে ৩০০ রান সংগ্রহ করল ৫০ ওভারে
তাহলে বাংলাদেশের ঐ ম্যাচের রান রেট হবে ৩০০ ভাগ ৫০=৬ ওভার প্রতি
এখন প্রতি পক্ষ নেদার ল্যান্ড পরে ব্যাটিং করে ২৫০ রান সংগ্রহ করল ৫০ ওভারে
সে ক্ষেত্রে নেদার ল্যান্ড এর ঐ ম্যাচের রান রেট হবে ২৫০ ভাগ ৫০=৫ ওভার প্রতি
এখন বাংলাদেশের নীট রান রেট হবে
৬-৫=+১
আর নেদার ল্যান্ড এর নীট রান রেট হবে
৫-৬=-১
এখন বাংলাদেশ যত ম্যাচ খেলবে সেই ম্যাচ এর রান ও মোট ওভার খেলা দিয়ে ভাগ দিয়ে ঐ ম্যাচের মোট রান রেট বের করে আগের ম্যাচের রান রেটের সাথে যোগ করতে হবে অনুরুপ ভাবে নেদার ল্যান্ড যত ম্যাচ খেলবে তার রান রেট বের করে উভয়ের রান রেট থেকে বিয়োগ দিলেই তাদের রান রেট বের হয়ে যাবে।
পাদটীকাঃ মনে রাখতে হবে নীট রান রেট বের করার জন্য উইকেট সংখ্যা প্রয়োজনীয় নয়।
০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৬
ডট কম ০০৯ বলেছেন: নীট রান রেট অধিকাংশ সময় দুই দলের মদ্ধে নির্নয় করা হয়।
২|
০৪ ঠা মে, ২০১১ রাত ১০:০৮
রাসেল.নেট বলেছেন: ধরি "ক" প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০০ রান করল। এবং ''খ" পরে ব্যাট করে ৪০ ওভারে ২৫০ রান করে অলআউট হয়ে গেল তখন নীট রান কিভাবে গননা হবে।
৩|
০৭ ই মে, ২০১১ সকাল ১০:২৪
শেখ মিনহাজ হোসেন বলেছেন: @ডট কমঃ আপনি তো না জেনে বারোটা বাজিয়ে দিচ্ছিলেন।
রাসেল।নেট কে বলছি, এক্ষেত্রে খ দলের রান রেট ৫০ ওভার ধরেই হিসেব হবে। ২৫০ কে ৫০ দিয়েই ভাগ করা হবে। যেহেতু অলয়াউট হয়ে গেছে সেজন্য।
০৭ ই মে, ২০১১ দুপুর ১২:৫২
ডট কম ০০৯ বলেছেন: ভাই ঠিক করে দিছি
৪|
০৭ ই মে, ২০১১ দুপুর ১২:৫১
ডট কম ০০৯ বলেছেন: ক দল এর রান রেট ৩০০ ভাগ ৫০=৬
খ দল এর রান রেট ২৫০ ভাগ ৫০=৫
ক দলের নীট রান রেট=৬-৫=+১
খ দলের নীট রান রেট=৫-৬=-১
sending
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৯
রাসেল.নেট বলেছেন: ধরুন তিনটি দল "ক" "খ" "গ" "ঘ" এদের সকলের সাথে সকলে খেললে তাদের নীট রান কিভাবে হবে।