নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুড়ির ঠিকানা

ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়?

ঘুড়ির ঠিকানা › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া যাবো কিভাবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০

সিঙ্গাপুরের ডাবল এন্ট্রি ভিজিট ভিসা আছে আমার। এই সুযোগে বাই রোডে মালয়েশিয়াও ঘুরে আসতে চাই, কিন্তু ঢাকা থেকে মালয়েশিয়ার ভিসা নেবার মতো সময় আমার হাতে নেই। কেউ কি বলতে পারেন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবার জন্য পোর্ট এন্ট্রি ভিসা দেয়া হয় কিনা? দেয়া না হলে কতদিন সময় লাগে ওখানকার মালয়েশিয়ান এ্যাম্বাসি থেকে ভিসা নিতে? ডকুমেন্টসই বা কি কি দেখাতে হয়? ভিসা ফী বা সিঙ্গাপুর টু মালয়েশিয়ার কুয়ালামপুর বাস ভাড়া কেমন তাও আমার ধারনা নেই। এক রাত মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ফেরত আসার প্ল্যান, কারন ঢাকায় ফেরত আসতে হলে প্লেনে উঠতে হবে সিঙ্গাপুর থেকেই। সব মিলিয়ে চার দিন তিন রাত সময় আছে আমার হাতে পুরো ভ্রমনে। তথ্যগুলো কারো জানা থাকলে হেল্প করুন প্লিজ। ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬

রুমকিন বলেছেন:
এটা আপনার ঢাকা থেকে প্লান কোরে যাওয়া উচিৎ ছিল . . . কারণ হলো যে টাইম আপনার হাতে আছে তা দিয়ে একটি জিনিস আপনি পাবেন না আর তা হলো ভিসা . . .

মুস্তাফা সেন্টারে নিচ তলায় অফিস আছে ওরা আপনার ভিসা করে দিবে কিন্তু ৫ কর্ম দিবস লাগবে যা আসলে ৮ দিনের আগে পাওয়া যাবে না কারন মাঝে ২ দিন ছুটি পরবেই . . .

কাগজ পত্র তেমন কিছুই লাগবে না . . . আপনার পাসপোর্ট এর কপি আর আপনার ৫ কপি ছবি . . .

আপনাকে মালায়শিয়ার জাহারবারুর জন্য বাস ধরতে হবে . . . সিঙ্গাপুরের ভিক্টরিয়া স্ট্রিট থেকে . . . যা মুস্তাফা সেন্টার থেকে বেশী দুরে না . . .

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪

ঘুড়ির ঠিকানা বলেছেন: প্ল্যানতো করেছিলাম ভাই, কিন্তু এবারের ঈদের ছুটি আমার সব প্ল্যান তছনছ করে দিলো। যাই হোক, তাহলে আর মালয়েশিয়া যাওয়ার চিন্তা করা যাচ্ছেনা। ঢাকায় আর তিন দিন সময় পেলেই মালয়েশিয়ার ভিসা নেয়া যেত। অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২

নাফীস কাজী বলেছেন: এইখানে কিছু সাহায্য পাবেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫

ঘুড়ির ঠিকানা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৬

সহজ সরল সাধারন মানুষ বলেছেন: Visit Visa
Thailand : 4,500 /- BDT
Malaysia : 4000 /- BDT
Singapore : 3100 /- BDT (without Invitation)
Singapore : 6,500 /- BDT (with Invitation)
Indonesia : 6,200 /- BDT
Philippine : 6500 /- BDT
Myanmar : 6,500 /- BDT
Hong Kong: 8,500 /- BDT (Regular)
Hong Kong: 30,000/- BDT (VIP) Only 3 Days
Vietnam: 16,800 /- BDT with approval and Visa stamping.
Cambodia: 16,500 /- BDT with approval and Visa stamping.
Dubai Transit Visa : 14,000 /- BDT
USA : 6000 /- BDT (Service Charge only)
UK : 6000 /- BDT (Service Charge only)
Canada : 6000 /- BDT (Service Charge only)
Australia: 6000 /- BDT (Service Charge only)
Shenzhen: 6,000 /- BDT (Service Charge only)
China: Visited before - Cost 14,000/-, Visited 3 countries by air (Except India/Nepal) - Cost 19,000/-, Visited 1/2 countries by air (Except India/Nepal) - Cost 21,000/-, Visited only India/Nepal - Cost 26,000/-
FRESH PASSPORT- Cost 36,000/- Condition Applied, Double entry China visa Cost - 24,000/-, 1 year multiple business visa Cost - 28,000/-, 2 year multiple business visa Cost – 38,000/-

Foreign Travel Bureau Bangladesh Limited
Contact: 374/3, Mirpur-1
+8801536227403
https://www.facebook.com/foreigntravelbureau/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.