| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: রুকনুজ্জামান রোকন
যে দেশেতে জন্ম মাগো
দেশকে ভালবাসি
দেশের জন্য যখন তখন
মরতে রাজি আছি।
স্বাধীন দেশেতে বাস করি
স্বাধীন ভাবে চলি
বাংলা মোদের শ্রেষ্ঠ ভাষা
বাংলা মুখের বুলি।
যে দেশেতে জন্মেছে মা
ত্রিশ লক্ষ শহীদ
সেই দেশকে স্যালুট করি
সকাল থেকে রাত্রি ।
বাংলাদেশে জন্ম নিল
রফিক,শফিক, বরকত
দেশের জন্য এরা জীবন দিল
এরা দেশের সেরা গর্ব ।
আমার দেশ সোনার দেশ
সোনায় সোনায় ভরা
সোনার দেশটি তৈরী হয়েছে
বুকের রক্ত দিয়ে গড়া।
এ জন্যই বলি , বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ
শ্রেষ্ঠ আমার মাটি
তাইতো সবাই গেয়ে উঠি
মনে প্রাণে বাংলাদেশ।
তারিখ: ২৫-০১-২০১৩
©somewhere in net ltd.